Tafseer Fe Jilalil Quraan 2 PDF
/ ৪২৩
📝 লেখা 📖 পিডিএফ

এরপর আসছে তৃতীয় পরীক্ষা, মুসলিম জাতির পিতা খলীলুল্লাহ ইবরাহীম (আ.)-এর উপর আগত কঠিন পরীক্ষা । এরশাদ হচ্ছে, (মৃতকে পুনরায় জীবন দানের ব্যাপারে ইবরাহীমের ঘটনাটিও তুমি লক্ষ্য করো!) ইবরাহীম বললো, ......(দেখবে বিভিন্ন জায়গায় রেখে আসা এই কাটা অংশগুলো জীবন্ত পাখিতে পরিণত হয়ে) ওরা তোমার কাছে দৌড়ে আসবে । তুমি জেনে রাখো, আল্লাহ তায়ালা মহান শক্তিশালী এবং বিজ্ঞ কুশলীও বটে। | এ ঘটনা ছিল সর্বশক্তিমান বিশ্বপালকের সৃজনী ক্ষমতার এক বিস্ময়কর নযীর। দেখুন ইবরাহীম (আ.)-এর সামনে যখন আল্লাহ রাব্বুল আলামীনের ক্ষমতার এই নিদর্শন ফুটে উঠলো তখন পরম অনুগত, সহিষ্ণু, বিশ্বস্ত, পরিতৃপ্ত, আল্লাহভীরু, অত্যন্ত নিকটতম বান্দা ও বন্ধু ইবরাহীম (আ.) এর মানসিক অবস্থা কী হতে পারে । পরবর্তীকালে যখনই তীর স্মৃতিপটে এই ঘটনা ভেসে উঠেছে তখন তিনি প্রচন্ড আবেগে প্রকম্পিত হয়েছেন, আর আজও আল্লাহর সান্নিধ্য লাভে ধন্য বান্দারা এই ঘটনা শুনে ভাবের আবেগে বিগলিত হন এবং আল্লাহ পাকের গোপন রহস্য অনুধাবনে ভক্তি শ্রদ্ধায় লুটিয়ে পড়েন। এ দৃশ্য সরাসরি ঈমানের অস্তিত্ব, স্থায়িত্ব ও পূর্ণতা প্রাপ্তির সাথে জড়িত নয়, কোনো দলীল প্রমাণ লাভ করার জন্যেও এর উল্লেখ হয়নি। অথবা ঈমানের শক্তি বৃদ্ধিও এখানে প্রধান কথা নয়, বরং এ বিষয়টি সম্পূর্ণ ভিন্ন ঘটনা, এর তাৎপর্যও আলাদা । প্রকৃতপক্ষে এটা আত্মার পরিতৃপ্ত লাভের জন্যে এক আগ্রহ প্রকাশ এবং আল্লাহ পাকের গোপন রহস্য জানার জন্যে এক আকুতি । বাস্তবে ওই দৃশ্যের অবতারণা এবং মানব সৃষ্টি রহস্য বুঝার জন্যে এই যে কাকুতি মিনতি এটা না দেখে বিশ্বাস ঈমান বিল গায়ব) এর পরিপন্থী কোনো আব্দার নয়, এর ছারা ঈমানের উর্ধে আরোও এমন কিছু জিনিস পাওয়া যায় যা আর কিছু থেকে পাওয়া সম্ভব নয়। এর তৃতপ্তি মানুষকে এমন উর্ধজগতে নিয়ে যায়, যা শুধু “ঈমান বিল গায়েব" দ্বারা সম্ভব নয়, এমনকি ইবরাহীম (আ.)-এর ঈমান দ্বারাও-সম্ভব নয়। এই জন্যেই তো ইবরাহীম (আ.) ও তার রবের মধ্যে ওই অভূতপূর্ব কথোপকথন এবং তার ফলশ্রুতিতে আল্লাহর বিস্ময়কর ক্ষমতা প্রদর্শনের কথা উল্লেখ করা হয়েছে। এ রহস্য দেখে ঈমানের যে বলিষ্ঠতা আসে তা অন্য কোনোভাবেই আসা সম্ভব নয়। আকাংখা পোষণ করা ঈমান বিল গায়েবের পরিপন্থী নয়, এবং ঈমান লাভ করার জন্যে এটাই যে একমাত্র দলীল তাও নয়, বরং আল্লাহ রব্বুল আলামীনের ক্ষমতা দেখার জন্যে এ এক আকুল আবেদন, যাতে অন্তরের মধ্যে পরিপূর্ণ তৃপ্তির এক সুবাস বয়ে যায়, আর প্রেমিক হৃদয় আকন্ঠ সে সুবাসিত 'শরাবান তৃহুরা' পান করতে পারে। এর ছারা বলিষ্ঠতা অর্জন করা সন্ভব এবং তার বিকল্প কিছুই হতে পারে না। বাস্তবে এই নিরীক্ষা সংঘটিতও হয়েছিলো এবং যে বিষয়ে হযরত ইবরাহীম (আ.) তার রবের নিকট আব্দার জানিয়েছিলেন তাতে সাড়াও পেয়েছিলেন, আর এইভাবে তার ঈমানী শক্তি চূড়ান্তভাবে মযবৃতও হয়েছিলো । তাই এরশাদ হচ্ছে- “স্মরণ করো ওই সময়ের কথা, যখন ইবরাহীম বললো, “হে আমার রব আমাকে একটু দেখিয়ে দাও তুমি কিভাবে মৃতকে জীবন দাও। (আল্লাহ তায়ালা) বললেন তুমি কি বিশ্বাস করো না? ইবরাহীম বললো অবশ্যই, কিন্তু এর দ্বারা হৃদয় সান্ত্বনা পাবে ।' এ হচ্ছে মানুষের অন্তরের গোপন কন্দরে সৃষ্ট আল্লাহর ক্ষমতা সন্র্শনের এক অতৃপ্ত বাসনা, তার ক্ষমতার উপর পূর্ণ ঈমান থাকা সত্তেও কিভাবে সে কুদরত বাস্তবায়িত হয় তা প্রত্যক্ষ করে ৬//৬/.1051009016-1000

— পৃষ্ঠা ৩৪৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।