কিছুকে পচিয়ে গলিয়ে তার ধ্বংসাবশেষকে বাঁচিয়ে রাখলো, আবার অন্য কোনো জিনিসকে ক্ষয় ও লয় হওয়া থেকে সম্পূর্ণ রেহাই দিলে কোন সে শক্তি যা এর পেছনে কাজ করেছে? এ বিভিন্ন অবস্থা হওয়ার পেছনে কী ছিলো সে অসাধারণ কারণ যা আজও মানুষের মনের কাছে এক জিজ্ঞাসা হয়ে রয়েছে? সাধারণ দৃষ্টিতে এই কারণ বুঝা যায়, আর তা হচ্ছে- সকল ঘটনার পেছনেই মহাশক্তিমান আল্লাহর হাত রয়েছে যা অবধারিতভাবে তার ইচ্ছাকে পূরণ করে চলেছে। সে শক্তি কারো ইচ্ছা বা কোনো শক্তির মুখপেক্ষি নয় । কোনো উপায় নেই তার বিরোধিতা করার বা তার থেকে বেপরোয়া হয়েও কেউ থাকতে পারে না। নিজ বুদ্ধিতে স্বাধীনভাবে চলতে চাওয়ার চিন্তাও এক বিরাট অপরাধ । আমরা যদি আমাদের তকৃদীরকে নিজেরা নির্ধারণ করার দুঃসাহস করি এবং আমাদের সিদ্ধান্তগুলো যদি নিছক বুদ্ধিনির্ভর হয় অথবা আল্লাহ সুবহানাহু ওয়া তায়ালা সম্পর্কে কোনো বস্তুবাদী যুক্তিভিত্তিক চিন্তা করি, তাহলেও আমরা তুল করবো । মানুষেরা সাধারণভাবে যতো ভুল করে সেগুলোর মধ্যে এটা অবশ্যই একটা বড় ভুল। আমাদের ভুলগুলোর একটা হচ্ছে আমরা মনে করি, যে নিয়ম-কানুন অনুযায়ী আমরা নিজেরা চলি আল্লাহ তায়ালাকে আমরা ওই সব নিয়মের মধ্যে পাবো না কেন? আমাদের বুঝা প্রয়োজন যে অত্যন্ত সীমিত উপায় উপকরণের ভিত্তিতে যে অভিজ্ঞতা আমরা লাভ করি তার আলোকেই রচিত হয় আমাদের অভিজ্ঞতার জগত । এইসব অভিজ্ঞতার ব্যাখ্যা করতে গিয়েও তো আমরা আমাদের সীমাবদ্ধ উপলব্ধি শক্তির সাহায্য নেই। দ্বিতীয় যে ভুলটা আমাদের প্রায়ই হয়ে যায় তা হচ্ছে- আমাদের জানা সৃষ্টির সমস্ত আইন কানুনের মতো আমরাও আমাদের নিজেদের জন্যে আইন তৈরী করে নিতে পারি। আমরা ভেবে দেখিনা কে সে সত্ত্বা যিনি বলছেন, তার আইনই চূড়ান্ত, পূর্ণ এবং সম্পূর্ণ স্বাধীন। এ আইনের বাইরে কোনো আইন এমন হতে পারে না যাকে চূড়ান্ত এবং সকল প্রয়োজন পূরণকারী মনে করা যেতে পারে। তৃতীয় ভুল এই যে, মানুষ মনে করে সে তার প্রয়োজন অনুযায়ী চূড়ান্ত এবং স্বয়ংসম্পূর্ণ নিয়ম কানুন নিজেরাই তৈরী করে নিতে পারে, এই অবস্থাতে সৃষ্টিকর্তা যে আইন কানুন দান করছেন তা গ্রহণ করতেই হবে, অন্য কিছু মানা যাবে না এমনভাবে তিনি সেগুলোকে সীমাবদ্ধ করে দেননি । সকল অবস্থাতেই ওই আইন মানাকে এচ্ছিক হিসেবেই তিনি রেখেছেন। এমনি করে পরীক্ষা চলতে থাকে এবং নিত্যনতুন অভিজ্ঞতার আলোকে দাওয়াতের কাজ এগিয়ে যায়, সে বুঝতে পারে মৃত্যু ও পুনরুজ্জীবনের রহস্য । বিশেষভাবে বলা হয়েছে সবাইকেই একদিন আল্লাহর নিকট ফিরে যেতে হবে এবং এটা একটা অমোঘ সত্য । সর্বাবস্থায় সরল সহজ জীবন যাপন করাই উত্তম । এ সত্যটিকে কোরআনে কারীম অত্যন্ত প্রা ল ভাষায় বর্ননা করেছে এবং মোমেনদের অন্তরে একথা গ্রহণযোগ্য করে তুলেছে। যাতে করে বাহ্যিক উপায় উপকরণের পরোয়া না করে এবং বস্তুবাদী দৃষ্টিভংগী উপক্ষো করে নিশ্চিত মনে সে সরাসরি আল্লাহর সাথে সম্পর্ক স্থাপন করতে পারে । তখন তাদের মধ্যে আর কোনো সন্দেহ থাকে না যে আল্লাহ তায়ালা তাই-ই করেন যা তিনি করতে চান। যে লোকটির সামনে আল্লাহর শক্তি ক্ষমতার নজীর প্রকাশিত হলো সে যা বলে উঠলো, আল্লাহ তায়ালা তার সেই উদ্ধৃতি এখানে পেশ করেছেন, “যখন তার কাছে বিষয়টি স্পষ্ট হয়ে গেলো তখন সে বলে উঠলো, আমি তো জানিই যে আল্লাহ তায়ালা সব কিছু করতে পারেন ।' ৬/৬/৬/.1051009016-100
— পৃষ্ঠা ৩৪২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।