এ অস্বাভাবিক ঘটনাটি কিভাবে ঘটলো? ঘটলো সেইভাবে যেভাবে অন্যান্য অস্বাভাবিক ঘটনাগুলো ঘটেছে। যেমন প্রথম সৃষ্টির অস্বাভাবিক ঘটনাটি বাস্তবায়িত হয়েছিলো । আমরা সে অস্বাভাবিক ঘটনাটা আসলেই ভুলে গেছি। সে ঘটনাটি কিভাবে ঘটেছিলো সে সম্পর্কে আমরা কিছুই জানি না। জানি না কিভাবে মানুষ সৃষ্টিজগতে এলো, এতটুকু মাত্র জানি যে, আল্লাহর ইচ্ছাতেই তার কাছ থেকে মানুষের আগমন । আর এই প্রশ্নে, সৃষ্টিতত্ব বিশারদ বা জীব বিজ্ঞানী ডারউইন নানাপ্রকার চিন্তা-ভাবনা করেছেন। তিনি অনেক চিন্তা-গবেষণা শেষে এই সিদ্ধান্তে উপনীত হয়েছিলেন যে, মানুষের সৃষ্টি পর্যায় ক্রমিক, অর্থাৎ ক্রম বিবর্তনের ধারা বেয়ে মানুষ আজকের এই আকৃতি লাভ করেছে। তার গবেষণায় যে বিবর্তনের সন্ধান তিনি পেয়েছেন তাতে তিনি পৌছে গেছেন প্রথম জীবকোষ পর্যন্ত । কিন্তু সেই জীবকোষটি কোথেকে অস্তিত্বে এলো বা সেটা কিভাবে সৃষ্টি হলো এতদূর পর্যন্ত তার চিন্তা-শক্তি অগ্রসর হতে সক্ষম হয়নি। এই অক্ষমতা সত্তেও তিনি সেই মহান সত্তাকে মেনে নিতে রাযি নন বা তার কাছে আত্মসমর্পণ করতে চান না যার কাছে গিয়ে মানুষের সকল জ্ঞান-গবেষণা পরাজয় স্বীকার করে। এসব কিছু দেখে শুনে মানুষের মুখে যে কথাটি অত্যন্ত জোরালোভাবে ফুটে ওঠে তা হচ্ছে প্রথম সেই জীবকোষটি অবশ্যই মহান সৃষ্টিকর্তা সৃষ্টি করেছেন যিনি সকল কিছুর স্রষ্টা। ওই ব্যক্তি জ্ঞানের অভাবে আল্লাহকে মানে না এমন নয়। এর কারণ এঁতিহাসিক, অর্থাৎ খৃষ্টান পাদ্রীদের উপস্থাপিত ধর্ম বিষয়ক ধ্যান-ধারণা এবং তাদের শাসন নীতি ওই ব্যক্তিকে হতাশ করেছিলো এবং তিনি ধর্মকে শোষণের সহায়ক এক সংস্থা হিসেবে জানার কারণে তার পার্শ্ব যাওয়ার প্রয়োজন বোধ করেননি । এ ব্যক্তি যে কথাটি মানব সৃষ্টি সম্পর্কে বলেছিলো তা হচ্ছে- সৃষ্টিকর্তার অস্তিত্ব স্বীকার করার অর্থ হচ্ছে প্রকৃতির অমোঘ নিয়ম বহির্ভূত এমন কিছুকে স্বীকার করা যা যান্ত্রিক সভ্যতার কোনো নিয়ম নীতির মধ্যে পড়ে না। যান্ত্রিক নিয়ম-নীতিই বা কি জিনিস! চোখ ও দৃষ্টিশক্তি বহির্ভত বহু জিনিস এমন আছে যা অন্তর শুধু অনুভবই করতে পারে এবং মানুষের উপলব্ধি শক্তি এমন কিছুর সন্ধান পায় যা কোনো যন্ত্রের সাহায্যে লাভ করা যায় না বা কোনো যন্ত্র তার অবস্থান পরিমাপ করতেও পারে না। কিন্তু সে রহস্যকে মানুষ পুরোপুরি অস্বীকারও করতে পারে না, যেহেতু ইন্দ্রিয়গ্াহ্য অথবা মন্ত্রভিত্তিক জিনিসের বাইরেও বহু বহু বিষয় আছে যা অনেক সময় কোনো ভাষা দিয়ে বুঝানো যায় না। আর এই যান্ত্রিক নিয়মও এতো জটিল যে, তার বর্ণনা করতে গিয়ে মানুষের কণ্ঠস্বর স্বাভাবিকভাবেই কেঁপে ওঠে। কিন্তু জীব কোষগুলো প্রথম ধাপ পার হয়ে সৃষ্টি প্রক্রিয়ার দ্বিতীয় পর্যায়ে যখন পৌছে যায় তখন মানুষের উপলব্ধি শক্তির কাছে তা গ্রহণযোগ্য হয়ে ওঠে । তখন কোনো জিনিষের প্রথম সৃষ্টি ও তার উপকরণ সম্পর্কে আর বিন্বয় থাকে না, সে সময় মনকে এ প্রশ্নও আর পেরেশান করে না যে, প্রথম সৃষ্টির কাজে তার নিজের ভূমিকা কী? আর এ সৃষ্টি ক্রিয়ার ক্রমবর্ধমান গতি এক দীর্ঘ সূত্র ধরে কাজ করে যা মানুষকে তার সৃষ্টির সূচনা স্মরণ করিয়ে দেয়। তার মনোযোগকে নিয়ে যায় সৃষ্টি প্রক্রিয়ার সূচনা পর্বের দিকে, অর্থাৎ প্রথম জীব কোষটির দিকে, যা ক্রমবিবর্তনের ধারায় অথ্থসর হয়। এই নির্দিষ্ট ধারা পরিত্যাগ করে অন্য কোনো ধারা গ্রহণ করে না, করতে পারে না। নিজস্ব গতিপথ পরিত্যাগ করে অন্যত্র চলে যাওয়া বা অন্য পথে যাওয়ার চিন্তা করা কোনোটাই সম্ভব নয়। এবারে আসুন, আমরা আবার ফিরে যাই উপরে উল্লেখিত বিস্ময়কর ওই বসতির দিকে, যেখানে গেলে আবার আমাদের মনে প্রশ্ব জাগবে, “একই জায়গায় দীর্ঘ সময়ের অতিক্রম কোনো ৬/৬/৬/.1051009016-1000
— পৃষ্ঠা ৩৪১ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।