Tafseer Fe Jilalil Quraan 2 PDF
/ ৪২৩
📝 লেখা 📖 পিডিএফ

দিয়ে এ অবস্থা হৃদয়ংগম করার কোনো সুযোগ আমি খুঁজে পাইনি । আল্লাহ তায়ালা বললেন, “কতোদিন ছিলে তুমি এখানে? সে বললো, আমি থেকেছি একদিন বা এক দিনের কিছু অংশ মাত্র ।” সে বেচারা কি করে বুঝবে কতোদিন সে ওখানে ছিলো। বেচে থাকলে এবং তার চেতনা বর্তমান থাকলে হয়তো সে বুঝতো তার অবস্থানকালের মেয়াদ কতোটা! অবশ্য মানুষের অনুভূতি শক্তি গভীর সত্যকে পরিমাপ করা বা উপলব্ধি করার জন্যে মাপকাঠি হিসেবে যথেষ্ট নয়। মানুষের অনুভূতি প্রায় সময়েই ধোকা খায় এবং ভুল করে । অনেক সময় অনেক লম্বা সময়ও তার কাছে খুব কম মনে হয় কেননা পারিপার্ষিক অবস্থা থেকে তার ধারণীশক্তি প্রভাবমুক্ত নয় । আবার অনেক সময় অতি অল্প সময়ও অনেক দীর্ঘ মনে হয়। আল্লাহ তায়ালা বললেন, “না, বরং তুমি তো কাটিয়েছো এখানে একশতটি বছর ।' স্বভাবত, মানুষ যেসব ঘটনা প্রত্যক্ষ করার পর অভিজ্ঞতা অর্জন করে তার উপর ভিত্তি করেই সে অন্য কোনো ঘটনাকে বুঝার চেষ্টা করে। আমরা এতটুকু ধারণা করতে পারি যে নিশ্চয় সেখানে এমন কিছু নিদর্শন বর্তমান ছিলো যার ভিত্তিতে একশতটি বছর কেটে যাওয়ার অনুমান করা সম্ভব হয়েছিলো। অবশ্য শুধুমাত্র খাবার ও পানীয় দ্রব্যের না পচে যাওয়াই অতগুলো বছর অতিক্রান্ত হওয়ার অনুভূতি দান করার জন্যে যথেষ্ট মনে হয় না। আল্লাহর কথা, “দেখো তোমার খাদ্যদ্রব্য ও পানীয়ের দিকে, ওগুলো পচেনি।' তাহলে নিশ্চয়ই বুঝার মতো কোনো চিহ্‌ ওই ব্যক্তির ব্যক্তিসত্তার মধ্যে অথবা তার গাধাটির মধ্যে ছিলো । তাই তো হয়তো আল্লাহ তায়ালা বলছেন, “দেখো তোমার গাধাটির দিকে । আর আমি তোমাকে গোটা মানব মন্ডলীর জন্যে একটি দৃষ্টান্ত বানাতে চাই। আবার দেখো ওই হাড্ডগুলোর দিকে, কেমন করে আমি সেগুলোকে সুবিন্যস্ত করেছি। তারপর সেগুলোকে গোশতের পোশাক পরিয়েছি।" হাঁড্ডির নিদর্শন? হাড্ডগুলো নিজেই কি নিদর্শন ছিলো? হয়তো বা তাই হবে। আর তাই হয়ে থাকলে (যেমন কোনো কোনো মোফাসসের বলেছেন, হাড্ডিগুলো গোশৃতমুক্ত কংকাল ছিলো । যখন সে জেগে উঠেছিল তখন দেখতে দেখতে হাড়গুলো গোশত আবৃত হয়ে গেলো- এ দেখে তার অনুভূতিতে বিদ্ধ হতে লাগলো অজানা রহস্য রাশি। কিন্তু আল্লাহর কথার জবাবে এই যে কথা “আমি একদিন বা একদিনের কিছু অংশ এখানে কাটিয়েছি) এর থেকেও তেমন কিছু বুঝা যাচ্ছে না। সুতরাং এই ব্যাখ্যাটাই অধিক গ্রহণযোগ্য মনে করি যে গাধাটির হাড়গুলো গোশতমুক্ত কংকাল ছিলো। তার পচা অংগ থেকে গোশতগুলো খসে খসে পড়ে পরিষ্কার হাড়গুলোই অবশিষ্ট ছিলো । আর একটি নিদর্শন বুঝা যায় যে, হাডিডিসার কংকালটি আবার ঠিক মতো লেগে যাওয়া এবং মাংসসমৃদ্ধ হয়ে পরিপুষ্ট হয়ে যাওয়া ও তারপর তাকে বাঁচিয়ে তোলা এইসব দৃশ্য, তাকে অভিভূত করেছিলো এবং তার মধ্যে চিন্তার উদ্রেক করেছিলো । কেননা এই দীর্ঘদিন মৃতাবস্থায় থাকার পরও তার নিজের শরীরে এমন কোনো পরিবর্তন আসেনি। ঘটনার এই বিভিন্নতাকে মানুষের চোখের সামনে তুলে ধরা হয়েছে, যাতে তারা এ বিষয়ের উপর চিন্তা-ভাবনা করে আল্লাহর কুদরতের সামনে নুয়ে পড়ে, গভীরভাবে তারা যেন অনুভব করে যে আল্লাহ তায়ালা অপরিসীম ক্ষমতার মালিক । যা কিছু তিনি ইচ্ছা করেন তাই করতে পারেন তার কাজকে ঠেকানোর ক্ষমতা কারোও নেই। তাঁর কাজের জন্যে বস্তুগত গতানুগতিক পদ্ধতির অনুসরণ করার কোনো প্রয়োজন হয় না। এখানে এ ঘটনার অবতারণা করা হয়েছে এই উদ্দেশ্যে যাতে করে মানুষ মৃত্যুর পর আবার হায়াত লাভ করার বাস্তবতা সম্পর্কে বুঝতে সক্ষম হয়। ৬/৬/৬/.1051009016-1000

— পৃষ্ঠা ৩৪০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।