দাড়িয়েছে এবং তার পরিবর্তে তারা মানব নির্মিত জীবনের ব্যবস্থা বা আইন কানুনকে গ্রহণ করেছে যা আল্লাহর কাছে কিছুতেই গ্রহণযোগ্য হতে পারে না । মহান আল্লাহর পছন্দনীয় রংকে বাদ দিয়ে তারা নানা প্রকার রং-এ নিজেদেরকে রঞ্জিত করছে। আল্লাহর রং এ নিজেদেরকে রঞ্জিত করার মূল কথাটি হচ্ছে জীবনের সকল ক্ষেত্রে একমাত্র আল্লাহরই আনুগত্য করতে হবে । অন্য কারো আনুগত্য সেখানে অনুপ্রবেশ করতে পারে না। আনুগত্য হতে হবে কেবল আল্লাহ ও রাসূলের জন্যে । কেবলা পরিবর্তন সম্পর্কে বলা হচ্ছে, ইতিপূর্বে যে কেবলার অনুসরণ করা হচ্ছিলো তার পেছনে কিছু নিগুঢ় রহস্য লুকিয়ে ছিলো যা তোমরা বুঝতে পারোনি। এরশাদ হচ্ছে, “তুমি এতোদিন যে কেবলার অনুসরণ করছিলে, আমি তার অনুসরণকে এইজন্যে নিদিষ্ট করেছিলাম যাতে করে আমি জেনে নিতে পারি ওই সকল ব্যক্তিদেরকে, যারা আমার হুকুম পালন করা থেকে বিপরীত দিকে মুখ ফিরিয়ে নিয়েছিলো তাদের মধ্য থেকে কে রসূলের অনুসরণ করে ।” ওপরে বর্ণিত আয়াত থেকে আল্লাহর প্রশিক্ষণ পদ্ধতি সুস্পষ্টভাবে জানা যায়। আল্লাহ তায়ালা যাদেরকে ঈমানদার বলে মনযুর করে নিয়েছেন এবং তার খেলাফতের দায়িত্ব দান করার জন্যে তিনি যাদেরকে পছন্দ করেছেন, তিনি চান যে তারা একমাত্র তারই হয়ে থাকুক । জাহেলিয়াতের যাবতীয় কলুষ কালিমা থেকে ও তার সকল প্রকার আকর্ষণ থেকে তারা সম্পূর্ণভাবে সম্পর্ক ছিন্ন করুক। পুরাতন দিনের জাহেলিয়াতের সকল চিহ্ৃ ও নিদর্শন এবং তার প্রতি মনের গোপন কোণে প্রতিপালিত মোহাব্বাত বা আকর্ষণ থেকে তারা পুরোপুরিভাবে মুক্ত হয়ে যাক । জাহেলিয়াতের বিজয় পতাকাকে অতীতে যেভাবে তারা উচিয়ে রেখেছিলো এবং যেভাবে তার বহু নিদর্শন তাদের জীবনকে রাংগিয়ে রেখেছিলো সে সব কিছুকে ধুয়ে মুছে তারা সম্পূর্ণভাবে পাক সাফ হয়ে যাক। তাদের মন প্রাণ ও অনুভূতির মধ্যে একমাত্র আল্লাহ রসূল ও ইসলামের গৌরবোজ্জ্বল বাতি জ্বলে উঠুক এবং ইসলামের চিহৃই পরিস্ফুট হয়ে উঠুক তাদের গোটা জীবনে । ৩৬০টি মূর্তি কাবা ঘরের মধ্যে থাকার কারণে সে দিকে মুখ করে নামায পড়ার ব্যাপারে যেহেতু কিছু জটিলতা দেখা দিয়েছিলো এজন্যে প্রথম প্রথম মুসলমানরা বায়তুল মাকদেসকে আল্লাহর নির্দেশে কেবলা বানিয়েছিলো । কিন্তু আল্লাহ তায়ালা কিছুতেই চাননি যে তার এবাদাতের জন্যে প্রতিষ্ঠিত প্রথম ঘরটি মূর্তি পূজারীদের ঘর হিসেবে স্থায়ীভাবে নির্দিষ্ট হয়ে যাক। যে ঘরকে আল্লাহর ঘর হিসেবে জানার কারণে পৃথিবীর এই ঘরকেন্দ্রিক একতার সূত্রপাত করেছিলো তারা পুনরায় দ্বিধাবিভক্ত হয়ে পড়ুক, তাই অনতিকাল পরেই তিনি এই ঘরের দিকে মুখ করে নামায পড়ার ঘোষণা দান করলেন। এতে নবীর আনুগত্যের প্রমাণ দিয়ে মুসলমানরা জানিয়ে দিলো যে তারা সর্বাবস্থায় নবীর আনুগত্য করছে ও করবে । এইভাবে তাদের অন্তরের পবিত্রতা ও পরিচ্ছন্নতা সুস্পষ্টভাবে ফুটে উঠলো । যারা নিজ জাতি, গোত্র ও নিজেদের অতীতের গৌরবোজ্জল স্থানগুলোর ব্যাপারে অত্যন্ত স্পর্শকাতর ছিলো তারাও মনে প্রশান্তি লা করলো । এটা ছিলো ইসলামী জীবন ব্যবস্থা প্রতিষ্ঠার ক্ষেত্রে একটা জটিল মোড়। সত্য কথা বলতে কি ইসলামী আকীদা বিশ্বাসের মধ্যে শেরেকের কোনো স্থান থাকতে পারে না। জাহেলী যামানার কোনো রীতিনীতি বা নোংরা জিনিসকে কোনো অবস্থাতেই উম্মাতে মুসলিমাহ মেনে নিতে পারে না, তা সে ছোটই হোক আর বড়ই হোক। কোরআনে পাকের আয়াত, তোমরা যে কেবলার ওপর এতোদিন প্রতিষ্ঠিত ছিলে আমি তা এ উদ্দেশ্যেই নির্ধারন করেছিলাম যেন আমি জেনে নিতে পারি কে আনুগত্য থেকে মুখ ফিরিয়ে চলে যায় আর কে রসূলের আনুগত্য করে।' ৬//৬/.1051009016-1100
— পৃষ্ঠা ৩৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।