অথবা সেই ব্যক্তির অবস্থা সম্পর্কে কি চিন্তা করেছো যে একটি বস্তির পাশ দিয়ে যাবার সময় যখন দেখলো গোটা জনপদটি বিধ্বস্ত হয়ে আপন অস্তিত্বে ওপর মুখ থুবড়ে পড়ে আছে, (এই ভাবেই একদিন পরকালীন জীবনের) এই সত্য যখন তার এই বান্দার সামনে পরিস্কার হয়ে গেলো তখন সে বলে উঠলো আমি (এই সত্য) জানি, অবশ্যই আল্লাহ তায়ালা সব কিছুর ওপর ক্ষমতাবান। কে সেই ব্যক্তি যে ওই এলাকা দিয়ে অতিক্রম করছিলো, ওই বসতির যে সব বাড়ীর ছাদগুলো মুখ থুবড়ে পড়েছিল সেগুলোই বা কি জিনিস? এ দুটি বিষয় সম্পর্কে কোরআনে কারীম বিস্তারিতভা কোনো বর্ণনা পেশ করেনি । আল্লাহ চাইলে অবশ্যই সেগুলোর স্পষ্ট এবং বিস্তারিত বর্ণনা দিতে পারতেন । কোরআনে করীমে সতর্কভাবে যার বিশদ বর্ণনা বাদ দিয়ে যাওয়া হয়েছে নিশ্চয়ই তার পেছনে কোনো যুক্তিসংগত কারণ আছে। আসুন না, পথ পরিক্রমায় কিছুক্ষণ আমরা এই কেতাবের ছায়াতলে একটু অপেক্ষা করি। এবার দেখি ওই ছায়ার মধ্যে একটি দৃশ্য দেখা যাচ্ছে যা অনুভূতির পর্দায় যেন জীবন্ত একটি স্পষ্ট ছাপ রেখে যায়। তা হচ্ছে মৃত্যুর ভয়াবহ দৃশ্য, প্রাটীন প্রত্ুতত্ব এবং এক মহা শূন্যতার দৃশ্য । যে অবস্থার বর্ণনা দেয়া হয়েছে তা যেন এক জীবন্ত রূপ নিয়ে মানসপটে ভেসে ওঠে । এরশাদ হচ্ছে- আর ওই বসতির ছাদগুলো ধসে পড়ে এমন ব্যাপকভাবে বিধ্বস্ত হয়ে রয়েছে যে গোটা এলাকা এক বিরান বিয়াবানে পরিণত হয়েছে, যার উপর দিয়ে শন শন করে বয়ে যাচ্ছে হিমেল হাওয়া। কেন এ ভয়ানক দৃশ্য পথিকের মনকে নাড়া দেবে না? মনের পর্দার উপর পতিত এই দৃশ্যের ছাপ ওই ব্যক্তিকে যেমন আন্দোলিত করেছিলো, বিদগ্ধ পাঠকের মনেও সেই ছাপ গভীরভাবে রেখাপাত করে, ফলে ওই দৃশ্যের এক বিস্তারিত ব্যাখ্যা জাগিয়ে দেয়। স্বভাবতই প্রশ্ন জাগে, এমন ধ্বংসস্তূপের মধ্য থেকে কেমন করে আল্লাহ তায়ালা মানুষকে পুনরুজ্জীবিত করবেন? বলছে যে ব্যক্তি সে জানে যে আল্লাহর কুদরত সব কিছু করতে পারে, তবুও ধ্বংসের ওই তান্ডবলীলা এবং ওই মহাশৃন্যতা তাকে দিশেহারা করে দিয়েছে, ভীত বিহ্বল চিত্তে সে বলে উঠেছে আল্লাহ তায়ালা এগুলোকে “কিভাবে জীবিত করবেন বহু অতীতে যাদের মরণ হয়েছে? প্রকৃতপক্ষে এমন কঠিন ও ভীষণ ভয়াবহ দৃশ্য যেন বলতে চায় ওদের পুনরায় জীবন লাভ সুদূর পরাহত ব্যাপার ৷ জীবন সায়াহ্কে আগত শ্রান্ত-ক্রান্ত পথিক কোরআনের ছায়াতলে বসে যখন চিন্তার গহীন সাগরে ডুব দেয়, তখন তার হৃদয়ের দ্বার খুলে যায়, অভূতপূর্ব অনেক অনেক কথা জানিয়ে যায় তাকে উন্মুক্ত আকাশের দৃশ্যাবলী ও পৃথিবীর ধ্বংসাবলীর ইতিহাস, দিক বিদিক জ্ঞানহারা হয়ে তার মুখ দিয়ে বেরিয়ে আসে মহান আল্লাহ একে গতিতে প্রাণ সঞ্চারিত হবে এসব মৃত দেহে? “তারপর তাকে মৃত্যু দান করলেন একশত বছরের জন্যে, পরে আবার তাকে জীবিত করলেন'। কিভাবে তাকে জীবিত করলেন তা আল্লাহ তায়ালা জানাননি । ব্যক্তিগতভাবে আমি নিজে ভেবে কোনো কুল কিনারা পাইনা কিভাবে তাকে তিনি যিন্দা করলেন! ভাবতে গিয়ে কখনও কখনও আমার অনুভূতি শক্তি ও মানসিক অবস্থার উপর দারুণ প্রভাব পড়ে, কারণ মানবীয় বুদ্ধিতে ওই অবস্থাটা বুঝা সম্ভব নয়, এমনকি আত্যন্তরীণ শক্তি সহযোগেও (যা আল্লাহরই দান) ওই অবস্থার কোনো কুল কিনারা আমি করতে পারিনি । অথবা চোখে দেখা বাস্তব কোনো ঘটনার দৃষ্টান্ত দিয়েও যে আমি এ কথাটি বুঝবো তাও পারিনি । চোখে দেখা ব্যক্তিগত কোনো ঘটনার সরাসরি অভিজ্ঞতা হয়তো হৃদয়কে প্রশান্ত করতো, অনুভূতিকে তৃপ্তি দিতো । কিন্তু কোনো কথা ৬/৬/৬/.1051009016-1100
— পৃষ্ঠা ৩৩৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।