Tafseer Fe Jilalil Quraan 2 PDF
/ ৪২৩
📝 লেখা 📖 পিডিএফ

বা যা মানুষের কাছে ভালো লাগে না এমন সব কিছুকে বুঝায় । এরকম কোনো কিছুর স্থান থেকে দূরে থাকতে নির্দেশ দেয়া হয়েছে। সুতরাং নিষেধাজ্ঞার কারণে এ ধরনের যাবতীয় কার্যাবলী ও আচার আচরণ চিরদিনের জন্যে হারাম এই কথাটাই এ আয়াতের ব্যাখ্যা প্রসংগে বিশেষভাবে প্রণিধানযোগ্য হয়ে দেখা দেয়। দ্বীন ইসলামের শিক্ষার মধ্যে অন্যান্য বিষয় যেমন ফরয ওয়াজেব ও হালাল-হারাম মেনে চলা ঈমানের বহিপ্রকাশ বলে বুঝা যায় তেমনি কাউকে জবরদস্তি ইসলামী আকীদা বিশ্বাস গ্রহণ করতে বলার যে নিষেধাজ্ঞা এ আয়াতে পাওয়া গেলো তা সমভাবে গুরুত্সহকারে পালন করাও হবে ঈমানের দাবী । মূলত মানুষের বিবেককে এ বিষয়ে সজাগ করার ব্যাপারে এবং সত্য সঠিক পথ গ্রহণ করতে উৎসাহদানের ব্যাপারে এর থেকে উন্নততর আর কোনো পদ্ধতির কল্পনাই করা যায় না। ঈমানের পথই যে “একমাত্র সত্য সঠিক ও কল্যাণের পথ এ আয়াতে তাও স্পষ্ট হয়ে ওঠেছে । স্পষ্ট ও পরিষ্কার পথ সামনে এসে যাওয়ার পর কোনো শুভবুদ্ধি সম্পন্ন মানুষের পক্ষে এ পথ পরিহার করে অন্য কোনো পথে চলাটা অস্বাভাবিক ও যুক্তিহীন। তাই বলা হচ্ছে “অবশ্যই সত্য ভ্রান্তিজনক সকল পথের মধ্য থেকে স্পষ্ট হয়ে গিয়েছে ।' ঈমানই হচ্ছে সেই চির শ্বাসত সত্য পথ । যার সাথে মানুষের সম্পর্ক স্থাপন করা দরকার এবং তার জন্যে লালায়িত হওয়া উচিত, আর কুফরই হচ্ছে সেই ভুল পথ যা পরিহার করে মানুষের উচিৎ তার অভিশাপ থেকে নিজেকে রক্ষার জন্যে সর্বোতভাবে যত্ববান হওয়া । মানব কল্যাণের জন্যে এইই হচ্ছে বাস্তব ও সঠিক পথ । মানুষরা ঈমান-রূপী নেয়ামত সম্পর্কে যতোই চিন্তা-ভাবনা করবে এর অবদান মানুষের চেতনা ও উপলব্ধি শক্তিকে যতোই পরিষ্কার ও স্বচ্ছ করে তুলবে । মানুষের অন্তর যতোই এর শিক্ষা ও উ্কর্ষে যত্নবান হবে পবিত্র জীবন লাভে সে ততোই উদ্বুদ্ধ হবে। সামাজিক জীবন যাপন কালে মানব জীবনের সমৃদ্ধি ও উন্নতির লক্ষ্যে যতো সুন্দর ও মযবুত ব্যবস্থাই সে গ্রহণ করবে, এসব কিছুর মাধ্যমে সে দেখতে পাবে যে, একমাত্র ঈমানই তাকে এই সকল কাজে এগিয়ে দিয়েছে, সে আরও দেখতে পাবে একমাত্র জাহেল হঠকারী ব্যক্তিরাই এই সুন্দর স্বচ্ছ শান্তি সমৃদ্ধি ও উন্নতির সরল পথ ত্যাগ করে তারা নির্জলা ভ্রান্তির দিকে এগিয়ে চলেছে। হেদায়েতের পথ ত্যাগ করে তারা অন্যায় ও অসত্যের দিকে এগিয়ে চলেছে। ৬//৬/.1051009016-1000

— পৃষ্ঠা ৩৩১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।