Tafseer Fe Jilalil Quraan 2 PDF
/ ৪২৩
📝 লেখা 📖 পিডিএফ

বা আর্থিক অথবা সামাজিক দিক দিয়ে কোনো প্রকার চাপও প্রয়োগ করা হবে না। অসত্য ও অব্যবস্থার অন্ধকারের মধ্য থেকে সত্য সমাগত হয়েছে। ! ইসলামের প্রথম যুগে এ ঘোষণা ছারা আল্লাহ তায়ালা মানুষকে সন্মানিত করেছেন, তার ইচ্ছা, চিন্তা ও অনুভূতিকে যথাযথ মর্যাদা দিয়েছেন। তার কর্মপন্থা নিরূপণের ভার তার হাতেই ছেড়ে “দিয়েছেন যাতে করে বিশ্বাসগত দিক দিয়ে সে হেদায়াত বা গোমরাহীর পথ যে কোনো একটি বেছে নিতে পারে এবং আনুগত্য প্রকাশ ও আত্মসমালোচনা করে নিজ গতিপথ নির্ধারণ করতে পারে। মানুষের স্বাধীনতার স্বীকৃতি দান প্রসংগে সব থেকে বৈশিষ্টপূর্ণ পন্থা এটাই । এই বৈশিষ্ট্য থেকেই বিংশ শতাব্দীর ধর্ম বিশ্বাসী, ও ক্ষমতাসীনরা জনগণকে বঞ্চিত করেছে এবং তাদের ওপর তাদের ইচ্ছার বিরুদ্ধে অপমানজনক ব্যবস্থা চাপিয়ে দিয়েছে। গোটা সৃষ্টিজগতে আল্লাহ তায়ালা নিজ আকীদা বিশ্বাস অনুযায়ী চলার যে স্বাধীনতা দিয়েছেন তা তাদের কেউই দেয়নি। ইসলামী রাষ্ট্রের মধ্যে বাস করে সরকারী ক্ষমতার চাপে পড়ে কারো ধর্ম পরিবর্তনের কোনো প্রয়োজন হয় না। যে কোনো আকীদা বিশ্বাস গ্রহণ করা ও বিবেক বুদ্ধি খাটিয়ে যে কোনো মত ও পথকে এখতিয়ার করার অধিকার একমাত্র ইসলামই মানুষকে দেয় । তবে সমাজ জীবনকে পরিচালনা করা এবং মানবাধিকারের যে সরকারী আইন রয়েছে, তা ইসলামী ব্যবস্থার অধীন তৈরী হওয়ায় সেগুলো সকল নাগরিককে সমানভাবে গ্রহণ করতে হয়। উন্নতি অগ্রগতি ও মানবাধিকারের ঢাক ঢোল পিটিয়ে যেসব রাষ্ট্র প্রচার করছে যে, সেখানো কারো ওপর কোনো জবরদস্তি নেই। সে সব দেশে আল্লাহর জীবন ব্যবস্থা থেকে মুখ ফিরিয়ে নাগরিকদের রাষ্ট্রধর্ম গ্রহণ করতে বাধ্য করা হচ্ছে অথবা তাদেরকে নানাভাবে নির্যাতন করে মৃত্যুর মুখে ঠেলে দেয়া হচ্ছে। জন্মগতভাবে প্রাপ্ত অধিকারগুলোর মধ্যে মানুষের বিশ্বাসগত অধিকারই প্রথম যার ওপর তার “মানুষ' নামের মর্যাদা নির্ভর করে । কোনো ব্যক্তি বা সংস্থা যদি মানুষের বিশ্বাসগত স্বাধীনতা হরণ করে তাহলে সে প্রকৃতপক্ষে তার মনুষ্যত্বকেই হরণ করে । বিশ্বাসগত স্বাধীনতাকে স্বীকার করার অর্থ হচ্ছ সেই বিশ্বাসের দিকে মানুষকে আহবান জানানোর স্বাধীনতাও স্বীকার করা এবং এই স্বীকারোক্তির অপরিহার্য দাবী হচ্ছে বিপদ আপদ, নির্যাতন ও নানাপ্রকার শারীরিক ও মানসিক চাপ থেকে তাকে পূর্ণ নিরাপত্তা দান করা, নতুবা এটা হবে শুধু “নামকা ওয়াস্তে স্বীকৃতিমাত্র বাস্তব জীবনের সাথে যার কোনো সম্পর্ক থাকবে না। মানুষের অস্তিত্বের জন্যে ইসলাম তাকে সব থেকে বেশী স্বাধীনতা দিয়েছে । সমাজ জীবনের জন্যে নিঃসন্দেহে দিয়েছে তাকে সর্বাধিক মযবুত একটি জীবন পদ্ধতি । আল্লাহ তায়ালাই একমাত্র সেই সত্ত্বী যিনি ঘোষণা দিয়েছেন, “এই জীবন ব্যবস্থায় কোনো জোর জবরদস্তি নেই'। পূর্বাহ্ে আল্লাহর ঘোষণা থাকাতে কোনো মুসলমানের পক্ষে কোনো প্রকার জোর প্রয়োগ করে কাউকে ইসলাম গ্রহণ করতে বাধ্য করার কোনো সুযোগ নেই । সুতরাং অন্যান্য ধর্ম ও পৃথিবীর অন্যান্য মতাদর্শ বা জীবন ব্যবস্থার পক্ষে কেমন করে কোনো বিশ্বাসকে চাপিয়ে দেয়া এবং তাদের মতকে গ্রহণ করতে বাধ্য করা যুক্তিসংগত হতে পারে? কেমন করেই বা কোনো রাষ্ট্র কর্তৃপক্ষ কোনো বিশ্বাসকে গ্রহণ করাকে বাধ্যতামূলক করতে পারে? আর যে তা গ্রহণ না করবে তার প্রতি অসহিষ্ণু হওয়া বা তার প্রতি ক্ষমা না করার মনোভাব কি করে যুক্তিসংগত হতে পারে? উপরে বর্ণিত এই আয়াতের ব্যাখ্যায় কোনোপ্রকার জবরদস্তি করার ব্যাপারে পুরোপুরি নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। বলা হচ্ছে, আরবী ভাষায় পন্ডিতদের দেয়া সংজ্ঞা অনুযায়ী “ইকরাহা" বা “কারাহিয়াত' বলতে অপছন্দনীয় ৬/৬/৬/.1051009016-1000

— পৃষ্ঠা ৩৩০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।