ব্যক্তি ও সমাজের মধ্যকার পারম্পরিক সম্পর্ককে উম্মতে মুসলিমাহ্ সুসংবদ্ধ করে। সে ব্যক্তিকে তার নিজ মর্যাদায় প্রতিষ্ঠিত রাখে এবং ব্যক্তিত্বের বিকাশ ঘটায়। ব্যক্তিকে সে সমাজের কাছে বিলীন করে দেয় না। অপরদিকে ব্যক্তিকে সে এমন স্বাধীনভাবে ছেড়ে দেয় না যে তার কার্যকলাপ ও ব্যবহার সমাজ জীবনকে বিদ্িত করতে পারে বরং ব্যক্তিকে এমনভাবে সে প্রশিক্ষণ দেয় যে সে নিজ ব্যক্তিত্ব ও আত্মসন্ত্রমবোধকে বজায় রেখেও সমাজের উপকারী বন্ধুতে পরিণত হয়। যে' নিজেকে সদা সর্বদা নিয়ন্ত্রণ করে, যে ব্যক্তি জীবনকে নিয়মমাফিক ও সুন্দরভাবে গড়ে তোলে তার পক্ষে আত্মকেন্দ্িক স্বার্থপর ও সুবিধাবাদীতে পরিণত হওয়া কঠিন হয়ে পড়ে, প্রকৃতিগতভাবে ব্যক্তির মধ্যে যে আবেগ অনুভূতি ও উদ্ভাবনী শক্তি আছে তাকে সুশৃংখলভাবে কাজে লাগায়, কোনো অবস্থাতেই তার স্বাধীনতা হরণ করে না কিন্তু সাথে সাথে তার প্রতি এমন বিধি-নিষেধ আরোপ করা হয় যে, সে সীমা লংঘন থেকে বিরত থাকতে বাধ্য হয় । ফলে সে হয়ে যায় সমাজের দরদী খেদমতগার আর সমাজও হয়ে যায় তার জন্যে শুভাকাংখী । আর এ সব কিছুই সংঘটিত হয় ব্যক্তি ও সমাজের মধ্যে অবস্থিত.পরিপূর্ণ এক্যবোধের কারণে । পৃথিবীর কেন্দ্র স্থলে মুসলিমদের প্রথম অবস্থান ক্ষেত্র গড়ে উঠেছিলো । সুতরাং এ বে্দরস্থলের অধিবাসী হিসেবেও মুসলমানদের কেন্দ্রীয় উম্মত বলে অভিহিত করা যায়। রসূলুল্লাহ (স.)-এর সময় থেকে নিয়ে আজ পর্যন্ত ইসলামের ও মুসলমানদের বাসস্থানগুলো অধিকাংশ ওই কেন্দ্রের সাথে ঘনিষ্ঠভাবে জড়িত। এ স্থানের উত্তর দক্ষিণ, পূর্ব ও পশ্চিমের সকল এলাকাতেই মুসলমানদের বাসভূমি আগেও যেমন ছিলো, আজও তেমনি আছে। এই পজিশনে থাকায় তাদের ওপর গোটা পৃথিবীর তদারকীর দায়িত্ব বর্তায়। তাদের কাছে আগত সত্যের নির্বরিনীতে তারা যেমন অবগাহন করেছে তেমনি এই ফোয়ারার অমিয় ধারা থেকে সারা পৃথিবীবাসী যেন পরিতৃপ্ত হয় তার ব্যবস্থা করাও এই মুসলিম উম্মাহর কর্তব্য । তাদের কাছে জ্ঞান ভান্ডার রয়েছে তার আলোকে তারা জীবন গড়ে ধন্য হয়। তাদের ব্যবহার ও কার্যকলাপ দ্বারা সত্যের সৌন্দর্য ও চমৎকারিত্ব অপর সবার সামনে তারা ফুটিয়ে তুলবে এবং এই নৈতিকতার প্রভাবে অপরকে বাধ্য করবে এই সুশৃংখল জীবন পদ্ধতি গ্রহণ করতে, এই ভাবেই তারা কেন্দ্রীয় উন্মত হওয়ার দায়িত্ব পালন করবে। বুদ্ধিগত চিন্তাগত, আধ্যাত্মিক ও বস্তুগত উন্নতি ও অগ্গতির ফসল তারা বয়ে নিয়ে যাবে দেশ থেকে দেশান্তরে এবং তারাই হবে সর্ব বিষয়ে সিদ্ধান্ত দানকারী । কালের আবর্তনে ঘুরছে মানুষ যুগান্তরের ঘৃর্ণিপাকে, সেখানেও দেখা যায় মুসলিম উম্মত জ্ঞানের মশাল জ্বালিয়ে আঁধারের যাত্রীদের পথ দেখাচ্ছে, অর্থাৎ সর্ব যুগেই কোরআনের আলোকে মুসলমানরা মানুষকে পথ দেখিয়ে এসেছে এবং এখনও দেখাচ্ছে মুসলমানদের এই সর্বগ্রাসী বলয় থেকে বাচার জন্যে জ্ঞানপাপীরা মুসলমানদের এক্যের মধ্যে ফাটল ধরানোর জন্যে সদা সর্বদা উদগ্রীব মহাকালের বাল্যকাল সমাপ্ত হয় নবী (স.)-এর আগমন এর সাথে সাথে। উম্মাতে মুসলিমাহর আগমন কাল থেকে শুরু হয়েছে মানব জাতির যৌবনকাল । তাই উম্মাতে মুসলিমাহর দায়িতৃ এসে পড়েছে শিশুসুলভ ধ্যান ধারণা ও ধারণা অনুমান ভিত্তিক যে সব আবর্জনা সমাজে পুজীভূত হয়েছিলো সেগুলো থেকে মানবজাতিকে মুক্ত করার এবং তাদেরকে সত্য সঠিক পথের: দিশা দিয়ে সত্যের স্বাদ গ্রহণ করার সুযোগ দেয়ার । মুসলমানদেরকে দেয়া উম্মাতে ওয়াসাতের এই মহান ও মর্যাদাপূর্ণ উপাধি, এর সঠিক মান রক্ষা করার ব্যাপারে আজ একটি মাত্র বাধা পরিলক্ষিত হচ্ছে, আর তা হচ্ছে, আজ সামগ্রিকভাবে সারা পৃথিবীর মুসলমানরা আন্রাহ প্রদত্ত জীবন ব্যবস্থা অনুসরণ ও কায়েম করার কাজ থেকে সরে ব্িম্পাজ ২য্স ও পু ৬//৬/.1051009016-1100
— পৃষ্ঠা ৩৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।