Tafseer Fe Jilalil Quraan 2 PDF
/ ৪২৩
📝 লেখা 📖 পিডিএফ

জন্যে যারা ঈমান এনেছে। তাদেরকে তিনি বের করে আনেন অন্ধকারের মধ্য থেকে আলোর দিকে। আর যারা কুফরী (স্বীকার) করেছে তাদের বন্ধু অভিভাবক, পৃষ্ঠপোষক ও পরিচালক হচ্ছে তাগুত যারা মুখে না বললেও মানবজাতিকে নিজেদের মনগড়া আইনের শৃংখলে আবদ্ধ করার মাধ্যমে আল্লাহর বিরুদ্ধে যুদ্ধ করেছে। তারা কাফেরদেরকে আলো থেকে অন্ধকারের দিকে নিয়ে যাবে। ওরাই হচ্ছে দোযখবাসী। সেখানে তারা থাকবে চিরদিন। দ্বীন-ইসলামের মধ্যে যে আকীদা বিশ্বাসের বিষয়টি এসেছে, তা হচ্ছে এমন একটি জিনিস যার ব্যপকতা ভাষায় প্রকাশ করা যায় না পুরোপুরি বুঝানোও সন্ভব নয়। জবরদস্তি করে রাগ করে অথবা কৃযুক্তি দিয়ে কাউকে বুঝতে বাধ্য করা যায় না। এই শ্দবীন' এসে মানুষের বুঝ শক্তির কাছে সমস্ত শক্তি ক্ষমতা দিয়ে আবেদন করেছে, চিন্তাশীলদের বুদ্ধিকে সম্বোধন করেছে, আবেদন করেছে উপস্থিত বুদ্ধিকে যা সংগে সংগে সাড়া দেয়, মানুষের আভ্যন্তরীণ সজাগ প্রজ্ঞাকে সম্বোধন করেছে এবং মানুষের আবেগ অনুভূতিকে আহবান জানিয়েছে , আহবান জানিয়েছে দিনের পর দিন ও মাসের পর মাস এবং বছরের. পর বছর ধরে। আহবান জানিয়ে প্রত্যেক শ্রান্ত-্লাত্ত মানুষকে এবং সাধারণভাবে সমগ্র মানব মন্ডলীকে । মানব বুদ্ধিকে সর্বদিক দিয়ে চিন্তা করার জন্যে আমন্ত্রণ জানিয়েছে। এই বুঝানোর প্রচেষ্টায় কখনও কারো ওপর কোনো চাপ প্রয়োগ করা হয়নি এমনকি অস্বাভাবিক কোনো মোজেঝা দেখিয়েও তাদের বোধশক্তিতে ইসলাম গ্রহণ করতে বাধ্য করা হয়নি । কিন্তু মানুষ তার মনোযোগকে সত্য প্রাপ্তির পথে কাজে লাগায়নি, আর তার বুদ্ধিকেও সে ব্যবহার করেনি বা করতে পারেনি, কেননা আল্লাহর পক্ষ থেকে আসা এ সত্য তার চিন্তা ও বুদ্ধির বাইরের বিষয়। আর যখন এই '্বীন' কোনো মোজেঝা বা বস্তুগত অসাধারণ কোনো জিনিস দেখিয়ে কোনো চাপ হিসেবে ব্যবহার করে না তখন এ ব্যবস্থাকে মানুষের উপর চাপিয়ে দেয়ার জন্যে শক্তি প্রয়োগ করা কিছুতেই সমীচীন মনে করতে পারে না। তা করলে প্রকৃতপক্ষে এ সত্য সঠিক জীবন ব্যবস্থাকে হত্যা করারই শামিল হবে; অর্থাৎ ভীতি প্রদর্শন, জবরদস্তি কাউকে কোনো মত বা পথ গ্রহণ করতে বাধ্য করার দ্বারা দ্বীন ইসলামের অবর্ণনীয় ক্ষতিই করা হবে । যারা যুক্তির ভিত্তিতে চিন্তা-ভাবনা করে, বিলম্বে হলেও তারা এ দ্বীন কবুল করতে প্রস্তুত হবে কোনোপ্রকার চাপ প্রয়োগে তারা এতো পিছিয়ে যাবে যে তাদের পুনরায় এগিয়ে আসার সন্তাবনা সুদূরপরাহত হয়ে যাবে । ইসলামের আবির্ভাবের পূর্বে খৃষ্টবাদই ছিলো আল্লাহর প্রেরিত শেষ ধর্ম। ঈসা (আ.) এর পরবর্তীকালে রোমান সম্রাজ্যে সাধারণভাবে এ প্রথা চালু হয়ে গিয়েছিলো যে, ধর্ম গ্রহণ করার জন্যে প্রয়োজনে লোহা ও আগুনের ব্যবহার করা হতো। এমনকি সম্ত্রাট কনষ্টানটাইন তৃষ্ট ধর্ম গ্রহণ করার জন্যে অনুরূপ চাপ প্রয়োগ করা হয়। এই ধরনের হিংস্র ও নিষ্ঠুর ব্যবহার রোমান সম্রাজ্যে এক সময় কিছুসংখ্যক খৃষ্টান প্রজাদের সাথেও করা হয়েছিলো যারা স্বেচ্ছায় ঈসায়ী ধর্ম গ্রহণ করেছিলো । পরবর্তীকালে ঈসায়ী ধর্ম গ্রহণ না করায় অন্যদের সাথেও এ ধরনের দমন নীতি ও জবরদস্তির কোনো কিছুই বাদ রাখা হয়নি। অথচ রাষ্ট্রধর্ম তখন ভিন্ন মতাবলম্বী থাকায় খোদ খৃষ্টানদেরকেও রাজাদের ওই ধর্ম হণ না করার কারণে নানাবিধ নির্যাতনের শিকার হতে হয়েছিলো । তৎকালীন রাজারা ঈসা মসীহ (আ.)-এর প্রচারিত কোনো কোনো নীতির বিরোধী ছিলো। তারপর ইসলাম এর আগমনে সর্বপ্রথমে স্পষ্টভাবে একথা ঘোষণা করা হলো, কোনো বিধর্মীকে ইসলাম গ্রহণ করার ব্যাপারে কোনো প্রকার জবরদস্তি করা হবে না, শারীরিক, মানসিক ৯ স্বন্া আন্প বাকারা ___ ০৩২১১ ____ শাল্লা মনমিল ৯ ছু বিত্াল ২কস ৪২ ৬//৬/.1051009016-1100

— পৃষ্ঠা ৩২৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।