বলা হয়নি, বরং বলা হয়েছে, “তিনিই মহান, তিনিই বড়', অর্থাৎ মহত্ব ও শ্রেষ্ঠত্ব একমাত্র তার পর্যন্ত সীমাবদ্ধ । এ গুণটির অংশীদার আর কেউ হতে পারে না। তিনি মহান হওয়ার অধিকারী বলতেও একমাত্র তাকেই বুঝায়, কোনো বান্দা এ স্তরে পৌছুতে পারে না, যেহেতু মালিক সদা সর্বদা এই কথাই পছন্দ করেন যে, বান্দা সব সময় তার কাছেই অবনত থাকবে এবং নিজেকে ছোট মনে করবে । সে আখেরাতের আযাবের কথা স্মরণ করে ভীত সন্ত্রস্ত থাকবে । এরশাদ হচ্ছে, সেই আখেরাতের ঘরকে আমি নির্দিষ্ট করে রেখেছি তাদের জন্যে যারা দুনিয়ার বুকে বড়ো বা শ্রেষ্ঠতু চায় না এবং কোনো বিশৃংখলা সৃষ্টি করতে চায় না। এ প্রসংগে উল্লেখযোগ্য যে ফেরাউনের ধ্বংস হয়ে যাওয়ার পর আল্লাহ তায়ালা তার সম্পর্কে বলেছেন, সে ছিলো পৃথিবীতে নিজের শ্রেষ্ঠতৃ যাহিরকারী। এইভাবে মানুষ নিজের বড়াই শ্রেষ্ঠত্ব যাহির করা ও প্রতিষ্ঠিত করার জন্যে সদা-সর্বদা ব্যস্ত। এটা মানুষের মজ্জাগত স্বভাব । ততোক্ষণ পর্যন্ত এতে কোনো দোষ নেই যতক্ষণ সে বান্দা বন্দেগীর সীমার মধ্যে থাকবে অর্থাৎ নিজেকে আল্লাহর বান্দা স্বীকার করে তার আইন কানুন মেনে চলার মানসিকতা পুরোপুরি ঠিক রেখে যদি কেউ একটু সচ্ছল হতে চায়, চায় উন্নতমানের জীবন যাপন করতে, তাহলে তাতে কোনো দোষ নেই। তবে এই সীমার মধ্যে থাকতে হলে তার হামেশাই মনের মধ্যে আল্লাহর ভয় রাখতে হবে; তার শ্রেষ্ঠত্ব, তার বড়ত্ব এবং তীর কাছে পাকড়াও হওয়ার খেয়াল সদাসর্বদা অন্তরের মধ্যে জাগরুক রাখতে হবে । থাকতে হবে তার কাজ ও জীবন যাপনের মধ্যে এই শৃংখলা যে সে আল্লাহর বান্দাদেরকে নিজের বান্দা বানানোর চেষ্টা করবে না। কারো ওপর নিজের শ্রেষ্ঠত্ব যাহির করবে না এবং নিজের ধ্যান-ধারণাতেও একথা আসতে দেবে না যে সে অন্যদের থেকে বেশী সম্মানী । ইন্সশামে ব্যক্তি স্বাধীনতা আলোচ্য আয়াতে মোমেনের মধ্যে কাংখিত ঈমান, এর চিন্তা-চেতনা ও গভীর অনুভূতি সম্পর্কে আলোচনা করা হয়েছে এবং এর সাথে সাথে আল্লাহর গুণাবলী ও তার বান্দার সাথে তার সম্পর্ক কেমন হবে সে বিষয়ে বিশদ বর্ণনা দেয়া হয়েছে। তারপর আলোচনা আসছে মোমেনদের চলার পথের রূপ রেখা সম্পর্কে। তারা এক স্বাধীন সৃষ্টি হিসেবে নিজেদের চলার পথ রচনায় ব্যক্তিগতভাবে ও সমষ্টিগতভাবে কিছু দৃষ্টিভংগী রাখে এবং নিজেদের মধ্যে কোনো না কোনো ব্যক্তির নেতৃত্বে নিজেদেরকে সোপর্দ করে । যারা তাদেরকে ধ্বংসাত্রক ও ভুল পথে পরিচালনা করে অথবা কেউ নিজেই উচ্চাভিলাষী হয়ে ওঠে এবং ছলেবলে কলে কৌশলে অন্যদেরকে পরিচালনার দায়িতু নিজ হাতে তুলে নেয় এবং মানুষকে ভূল পথে চালায় তাদের মতো তারা কখনোই হয় না। এই পর্যায়ে আল্লাহর ঘোষণা, আল্লাহর দ্বীন পূর্ণাংগ, যার মধ্যে দুনিয়া ও আখেরাতের আকীদা বিশ্বীসগত দিক ও জীবন পরিচালনা লেন-দেন, ব্যবসা-বাণিজ্য ও পারস্পরিক সম্পর্ক স্থাপনসহ সামাজিক, রাষ্ট্রীয় ও আন্তর্জাতিক যাবতীয় বিষয় রয়েছে তা গ্রহণ করার ব্যাপারে কোনো জবরদস্তি নেই, নেই কোনো বাধ্যবাধকতা, ভূল পথের যাবতীয় আবর্জনার মধ্য থেকে সত্য সঠিক পথ স্পষ্ট হয়ে গিয়েছে। এখন যার খুশী ঈমানের পথ অবলম্বন করবে আর যার খুশী কুফরীর পথ অবলম্বন করবে এমতাবস্থায় যে আল্লাহদ্রোহীকে অস্বীকার করবে এবং আল্লাহর ওপর অবিচল ঈমান স্থাপন করবে, সে অবশ্যই এই মযবুত রশি ধারণ করবে যা কোনোদিন ছিড়বার নয় এবং আল্লাহ তায়ালা সব শোনেন, সব জানেন, আল্লাহ তায়ালা বন্ধু অভিভাবক, সহায়ক, পৃঠপোষক ও পরিচালক তাদের ৬/৬/৬/.1051009016-1100
— পৃষ্ঠা ৩২৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।