Tafseer Fe Jilalil Quraan 2 PDF
/ ৪২৩
📝 লেখা 📖 পিডিএফ

অস্বীকার করে। যদিও বর্তমান বিশ্ব পরিস্থিতি চলতি শতাব্দীতে আলেমদের সত্যের দিকে অনেকাংশে ফিরিয়ে দিয়েছে এবং তারা সত্যের কাছে ধীরে ধীরে নতি স্বীকার করেছে। কিন্তু তাদেরকে আবার পেয়ে বসেছে এক ব্যাধিতে । তারা নিজেদেরকে জ্ঞানের অধিকারী মনে করে না। অপরদিকে জাহেল মুর্খ নাদান শিক্ষানবিশ ছাত্ররা ময়দান দখল করে রেখেছে । তারা মনে করে তারা বহু কিছু জেনে ফেলেছে। আল্লাহর ক্ষমতার আসন পরিব্যাপ্ত হয়ে আছে সমগ্র আকাশমন্ডলী ও পৃথিবী জুড়ে । এগুলোর সংরক্ষণ কাজ তাকে কখনো ক্লান্ত করে না। “আয়াতুল কুরসির' শেষ অংশটির ব্যাখ্যা যেখানে দেয়া হয়েছে সেখানে পূর্ণ আয়াতটি বিবৃত হয়েছে। কোরআন যেভাবে ছবির মতো সব কিছুর বর্ণনা দেয় সেভাবেই এ অংশটিরও ব্যাখ্যা পেশ করেছে, কেননা এখানে প্রদত্ত ব্যাখ্যা বাস্তব অবস্থাকে তুলে ধরেছে যা পড়লে হৃদয় পটে তার স্বাভাবিক একটা ছাপ পড়ে যায়, অত্যন্ত মযবুত গভীর ও স্থায়ীভাবে অন্তরের মধ্যে এ দাগ বসে যায়। কুরসী" (আসন) দ্বারা সাধারণ শাসন ক্ষমতাকে বুঝানো হয়। তার কুরসী আকাশমন্ডলী ও পৃথিবী ব্যাপী পরিব্যপ্ত হয়ে আছে বলতে বুঝায় তার শাসন ক্ষমতার আওতাভুক্ত ওই সকল এলাকাগুলো চিরদিন বর্তমান আছে যার বর্ণনা এখানে দেয়া হলো। এই সত্যটি মন মস্তিষ্কে সদা সর্বদা বিরাজ করছে, কিন্তু ব্যাখ্যার মাধ্যমে হৃদয়পটে আল্লাহ্‌র যে চিত্রটি অংকিত হয় তা আরো স্পষ্ট, আরো গভীর এবং আরো স্থায়ী । ব্যাখ্যার শেষ কথাটি হচ্ছে- “তাকে ক্লান্ত করে না এ দুটির রক্ষণাবেক্ষণ; আর তিনিই মহান, তিনিই বড়।” কথাটি তার পরিপূর্ণ ক্ষমতার কথা ঘোষণা করছে, যে ক্ষমতায় কোনো জিনিসের কমতি নেই বা তার থেকে কিছু বাদ পড়ে না। তবুও নাম নিয়ে আকাশমন্তলী ও পৃথিবীর কথা বলা হয়েছে। যেহেতু মানুষ এগুলোর কিছু অংশ দেখতে ও বুঝতে পারে আর এগুলো বুঝতে তার কোনো চেষ্টা বা পরিশ্রম করা লাগে না। তাই কোরআনে কারীম এই দুটি জিনিসকে বারবার উল্লেখ করে মানুষের অনুভূতির দুয়ারে আঘাত করেছে এবং হৃদয়পটে আল্লাহর নিদর্শনের জীবন্ত ছবি এঁকে দিয়েছে, যার ফলে এগুলোর দৃশ্য মনের উপর দীর্ঘস্থায়ী হয়, আরও গভীরভাবে দাগ কাটে এবং অন্তরের প্রভাব বিস্তার করে। রঃ কোরআনের বিভিন্ন স্থানে বর্ণিত ব্যাখ্যার মধ্যে যে পার্থক্য আছে সে বিষয়ে আমাদের মাথা ঘামানোর প্রয়োজন আছে বলে আমরা মনে করি না, কেননা আমরা কোরআন থেকে সত্য সঠিক জীবন ব্যবস্থার যে পথ পেয়েছি তাতেই আমরা ধন্য । কোরআনে কারীমের ব্যাখ্যার জন্যে পাশ্চাত্যের জ্ঞান-গবী দার্শনিকদের কাছেও আমাদের যাওয়ার কোনো প্রয়োজন নেই। তারা তো কোরআনের বিভ্রান্তিকর ব্যাখ্যা দিয়ে মূলত আমাদেরকে কোরআন থেকেই দূরে সরিয়ে দিতে চেয়েছে। “আর তিনিই মহান, তিনিই বড় । আয়াতুল কুরসীতে উল্লেখিত আল্লাহর গুণাবলীর মধ্যে এ হচ্ছে শেষ গুণ । এ গুণটি বিশেষ সত্যকে তুলে ধরেছে এবং অন্তরের মধ্যে সে সত্যকে দৃঢ়ভাবে প্রতিষ্ঠিত করে দিয়েছে। এ গুণটি শরেষ্ঠতৃকে একমাত্র পবিত্র আল্লাহর জন্যেই বিশেষত করেছে। দেখা যাচ্ছে অতি সংক্ষিপ্তভাবে আলোচ্য অংশটির ব্যাখ্যা দেয়া হয়েছে এবং বলা হয়েছে যে, এ গুণ একমাত্র আল্লাহ পাকের মধ্যেই থাকতে পারে, অন্য কারো মধ্যে এ গুণ থাকা সম্ভব নয়। “তিনি মহান', “তিনি বড়' একথা ৬//৬/.1051009016-1000

— পৃষ্ঠা ৩২৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।