শোকরগোযারিও করে না, বরং আনন্দে মেতে ওঠে এবং নিজেদের কৃতিত্র প্রচার করে । এভাবে প্রকৃতপক্ষে তারা আল্লাহর নাফরমানী করে বসে। একথা সুনিশ্চিতভাবে সত্য যে, আল্লাহ সোবহানাহু ওয়া তায়ালা, সৃষ্টির সূচনা লগ্ন থেকে এবং যখন তিনি মানুষকে পৃথিবীতে তার খলীফা হিসেবে পাঠানোর মনস্থ করেছিলেন সে দিক থেকে, সব কিছুর জ্ঞান দিয়ে দিয়েছিলেন এবং তার সাথে ওয়াদা করেছিলেন যে তীকে জানা ও চেনার জন্যে বহু নিদর্শন দেখাবেন । মানুষের নিজেদের সত্ত্বার মধ্যেও তাকে চেনার জন্যে বহু নিদর্শন থাকবে, তার ওয়াদা অবশ্যই সত্য। আল্লাহ রব্বুল আলামীন তীর ওয়াদাকে সত্যে পরিণত করেছেন এবং দিনের পর দিন এক জনপদ থেকে নিয়ে আর এক জনপদের সামনে তীর নিদর্শনকে তিনি প্রকাশ করেছেন। একইভাবে তিনি তার নিদর্শনসমূহ হামেশীই প্রকাশ করতে থাকবেন। এমনি করে যখনই তিনি তার শক্তি ও ক্ষমতার নিদর্শন বরাবরই কিছু কিছু প্রকাশ করতে থাকবেন। তখন বিশেষভাবে তিনি প্রাকৃতিক আইন কানুনের মাধ্যমে এমন নিদর্শন প্রকাশ করতে থাকবেন যা মানুষ জানবে এবং আল্লাহর খলীফা হিসেবে সে তাকে কাজে লাগাতে থাকবে । তার নিদর্শনগুলো থেকে শিক্ষা গ্রহণ করে মানুষ এমন পূর্ণত্ব হাসিল করবে যা হবে দুনিয়ার জীবনে চরম সাফল্যের প্রতীক। যেমন করে আল্লাহ তায়ালা মানুষকে তার জ্ঞানভান্ডার থেকে কিছু কিছু জানিয়েছেন তেমনি অনেক কিছু তার কাছ থেকে গোপনও রেখেছেন। অবশ্য সেগুলোর অভাবে তার পক্ষে খেলাফতের দায়িত্ব পালন করায় কোনো অসুবিধা হয় না। কিন্তু আফসোস সাধারণভাবে মানুষ নাফরমানী করতেই থেকেছে এবং বরাবরই এমনসব যুক্তিহীন অথবা কুযুক্তিপূর্ণ বিতর্ক তুলেছে যা তাকে সঠিক পথ থেকে অনেক দূরে সরিয়ে নিয়েছে এবং যার মাধ্যমে তার অকৃতজ্ঞতা প্রকট হয়ে ওঠেছে। এমনভাবে আল্লাহর পথ থেকে সরে যাওয়ায় আগামী দিনের গোমরাহ মানুষরা হয়তো যে তার থেকে নিষ্কৃতি লাভের আর কোনো উপায়ই থাকবে না। গোমরাহীর কঠিন পর্দা তাদেরকে এমনভাবে ঢেকে ফেলছে যে পরবর্তীতে চেষ্টা করলেও হয়তো তারা তা উন্মোচন করতে পারবে না। আবার কখনো হয়তো বা আল্লাহর হুকুমে পর্দার আড়াল থেকে কোনো ব্যক্তি বিশেষ সত্যের চমক দেখে বিশেষভাবে জেগে উঠবে এবং পর্দা সরিয়ে শান্তির পথে এগিয়ে আসতে চাইবে; হয়ত বা তখন মানুষ এমন একটি সীমানায় এসে দীড়াবে যেখান থেকে সে আর সীমালংঘন করতে পারবে না। বাতিলপন্থীদের সার্বিক প্রচেষ্টা হচ্ছে মানুষ থেকে অনেক তথ্য গোপন করে দেয়া; তারা এমন অনেক কিছুও গোপন করে দিয়েছে যা পৃথিবীর বুকে মানুষের খেলাফত কায়েমের সাথে সম্পৃক্ত নয়। পৃথিবী তো মহাশৃন্যের বুকে সৃক্মাতিসূক্স একটি ধূলিকনার মতো পরিভ্রমণরত অতি ক্ষুদ্র একটি গ্রহ। এ কথা বুঝতে গিয়ে মানুষ একটি গোলক ধাধার মধ্যে পড়ে যায়, অর্থাৎ এ বিষয়টির সঠিক জ্ঞান থেকে অনেক দূরে ছিটকে পড়ে । যতো জ্ঞান সাধনাই সে করুক না কেন প্রায়ই সে অস্পষ্টতা বা গৌজামিলের শিকার হয় । পরীক্ষাচ্ছলে তাকে কিছু ক্ষমতা, কিছু এখতিয়ার, কিছু উদ্ভাবনী শক্তি এবং কিছু স্বাধীনতা দেয়াতে সে নিজেকেই চূড়ান্ত ক্ষমতার মালিক মনে করতে শুরু করে। আল্লাহ তায়ালাকে সর্বময় শক্তি ক্ষমতার মালিক মেনে না নিয়ে মাঝে মাঝে সে বলে ওঠে জনগণই সার্বভৌম ক্ষমতার মালিক । বিশ্বের সর্বময় ক্ষমতার মালিক যে একজন আছেন তা সে ৬/৬/৬/.1051009016-100
— পৃষ্ঠা ৩২৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।