জিনিসকেই বুঝায়, আর এটা অবশ্যই সত্য কথা যে তারা ততোটুকুই জানে যতোটুকু আল্লাহ তায়ালা তাদেরকে জানতে দিতে চেয়েছেন। এই আয়াতে বর্ণিত প্রথম সত্যটির যে দিক তুলে ধরা হয়েছে তা হচ্ছে “সামনের ও পেছনের' সব কিছু সম্পর্কে আল্লাহর জ্ঞান থাকা । মানুষের মনের মধ্যে দিবারাত্র ভুরি-ভুরি কথা আনাগোনা করে, এটা অবশ্যই আল্লাহরই মেহেরবানী। যে নফস প্রতিনিয়ত এবং প্রতিটি মুহূর্তে আল্লাহর সামনে হাযির রয়েছে তিনিই তো তার সামনের ও পেছনের সব কিছু সম্পর্কে খবর রাখেন । তিনি জানেন যা কিছু সে অতীত জীবনে করেছে এবং সে ভবিষ্যৎ জীবনে করবে বলে আশা রাখে । সে মনের গোপন কন্দরে লুকিয়ে রাখছে ও বাইরের কাজ ও ব্যবহার থেকে যেসব চিন্তা ও অনুভূতিকে সংগোপনে দূরে রাখার চেষ্টা করছে তা তার মোটেই অজানা নয়। আবার যেগুলো সে ভুলে যাচ্ছে তাও তিনি জানেন, অর্থাৎ তিনি সেগুলো ভুলে যাচ্ছেন না। যেগুলো অতীত হয়েছে এবং যেগুলো সামনে আসছে এখনও সেগুলো সম্পর্কে কারো কিছুই জানা নেই তাও তিনি জানতে পারছেন। অন্তরের সেইসব অনুভূতি যা বিছানায় শুয়ে থাকা অবস্থায় নড়াচড়া করে, যখন আঁধারের পর্দার মধ্যে সে পুরোপুরি খোলা থাকে এ সময় আল্লাহর পক্ষেই একমাত্র তার অবস্থা জানা সম্ভব, একমাত্র সেই আলেমুল গায়েব জানতে পারেন ওই সময় পু্জীভূত হয়ে থাকা তার হৃদয়ের জানা অজানা কথা । দ্বিতীয় সত্যটির এক বিশেষ দিক হচ্ছে, মানুষ তাই জানে যা তাকে আল্লাহ তায়ালা জানাতে চান, এর বাইরে তার জানার কোনো ক্ষমতা নেই । অবশ্য মানুষ জানার জন্যে অনেক কিছু চিন্তা ভাবনা বা জ্ঞান গবেষণা করতে পারে, বিশেষ করে আজকের যামানায় সারা পৃথিবীর সবখানে এবং একেবারে নির্দিষ্ট করে বলতে গেলে একটি বিশেষ এলাকায়, অজানাকে জানার মধ্যে আনার জন্যে সর্বতোভাবে প্রচেষ্টা চলছে। “তারা জানতে পারবে না তার জ্ঞান ভান্ডারের কোনো কিছু, তবে তিনি যাকে জানাতে চাইবেন তার কথা স্বতন্ত্র ।” তিনি আল্লাহ সোবহানাহু ওয়া তায়ালা । তিনি সব কিছুর সার্বিক ও পরিপূর্ণ জ্ঞান রাখেন। মহান আল্লাহ “সেদিন সুপারিশের জন্যে অনুমতি দেবেন । তিনি তার জ্ঞান ভাভারের কিছু অংশ তীর বান্দাদের কাছে প্রকাশ করেন, যেহেতু তিনি তার কৃত ওয়াদাকে সত্যে পরিণত করতে চান। এরশাদ হচ্ছে-, এবং তাদের নিজেদের ব্যক্তি সত্ত্বার মধ্যেও, এর ফলে তাদের কাছে আল্লাহর বাস্তবতা স্পষ্ট হয়ে উঠবে এবং তারা জানবে যে তিনিই সবার মালিক ও একচ্ছত্র অধিপতি ।' এসব জাজ্ল্যমান নিদর্শনগুলো তারা দেখে এবং তাদের মনে দোলাও লাগে; কিন্ত্বু অচিরেই তারা এসত্যকে ভুলে যায়। আল্লাহ তায়ালা তাদেরকে তার জ্ঞান থেকে সামান্য কিছু দান করে পরীক্ষা করেন। এ জ্ঞান হাসিল করার সুযোগ দান প্রাকৃতিক জিনিস ও তার নিয়ম কানুন সম্পর্কে হতে পারে, অথবা অদেখা তার কোনো গায়েবের শিক্ষণীয় জিনিস সম্পর্কে একটি নির্দিষ্ট সময়ের জন্যে হতে পারে । সাধারণ বোধগম্য এবং ইন্দ্িয়গ্রাহ্য জিনিস দ্বারা হোক বা গায়েবী কোনো জিনিস দান করার মাধ্যমে হোক, আল্লাহ তায়ালা তাদেরকে পরীক্ষা করে দেখতে চান যে এগুলো পেয়ে তারা আল্লাহ পাকের দান স্বীকার করে কিনা । কিন্তু এটাই বারবার প্রতীয়মান হয়েছে যে, কোনো কিছু আবিষ্কার করতে পারলে তারা আল্লাহকে ও তার দানকে স্বীকার করে না এবং তার ৬//৬/.1051009016-1000
— পৃষ্ঠা ৩২৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।