Tafseer Fe Jilalil Quraan 2 PDF
/ ৪২৩
📝 লেখা 📖 পিডিএফ

দিচ্ছে। এই সদয় সেজে এবং দয়া দেখাতে গিয়ে নাদানরা এটা বুঝলো না যে এতে আল্লাহর সব কিছু একাই পরিচালনার ব্যাপারে অক্ষমতা বা দুর্বলতা ফুটিয়ে তোলা হলো। অসীম রব্বুল আলামীন সম্পর্কে সসীম মানুষ স্বাধীনভাবে চিন্তা ভাবনা করতে গিয়ে এইভাবে নিজেরা গোলমালের মধ্যে পড়ে যায়, অন্যদেরকেও বিপথগামী করে। তিনি তার সন্তান, আত্মীয় বা নৈকট্যসম্পন্ন ব্যক্তিদের মাধ্যমে তীর প্রশাসন চালান- এই খেয়াল বা চিন্তাধারা সর্বতোভাবে পরিত্যাজ্য । এসব অলীক কল্পনার কোনো স্থান আল্লাহর কাছে নেই । তিনি কোনো ব্যাপারে কারো মুখাপেক্ষী নন। ৃ এ সমস্ত অলীক চিন্তা-কল্পনা থেকে ইসলামী চিন্তাধারা সম্পূর্ণ মুক্ত । এসব চিন্তাকে আমল দেয়ার কোনো প্রয়োজন বা সুযোগ ইসলামী জীবন ব্যবস্থার মধ্যে নেই। নেই এসব নিয়ে কোনো ধাধার মধ্যে লিপ্ত হওয়ার প্রয়োজন । সর্বময় ক্ষমতার মালিক নিজ ক্ষমতায় তিনি চির প্রতিষ্ঠিত। বান্দারা হচ্ছে তার সৃষ্টি তারা সবাই মালিকের পুরোপুরি মুখাপেক্ষী । আল্লাহ্‌র প্রকৃতি ও বান্দার প্রকৃতির মধ্যে কোনো দিক দিয়ে বা কোনোভাবে কোনো মিল নেই। শাসনকর্তা, মুনিব, ত্রাণকর্তা একমাত্র তিনি, বাকি সবাই তাঁর অধীন ও তার রহমতের ভিখারী । অতএব সৃষ্টিকর্তা মালিকের সাথে সৃষ্ট গোলামের কোনো মালিকানা বা ক্ষমতার ভাগাভাগি থাকতে পারে না। এখন প্রশ্ন আসে তাহলে মালিকের সাথে বান্দার সম্পর্কটা কেমন হবে? কেমন হবে বান্দার জন্যে 'রব'-এর রহমত, নৈকট্য, ভালোবাসার এবং সাহায্য ? ইসলাম এ এসব বিষয় পরিষ্কারভাবে মায়াময় করেছে । দয়াপূর্ণ একটি অন্তর তাকে দিয়েছে এবং তার ছায়াতলে থেকে মনোরম ও দানশীলতার জীবন যাপন করার সুযোগ করে দিয়েছে । তাকে অস্পষ্টতার অন্ধকার থেকে, সন্দেহ ও ছিধা ছন্দে পেরেশানী থেকে, পুঞ্জীভূীত জেহালাত থেকে, দুনিয়ার চাকচিক্যের যুক্তিহীন আকর্ষণ থেকে মুক্তি দিয়েছে এবং এমন পেরেশানী থেকে বাঁচিয়েছে- যা সহজে দূর হয় না। পারে না, তবে তিনি যাকে দিতে চান তার কথা স্বতন্ত্র ।” এখানে উপস্থাপিত সত্যটির দুটি দিক আছে। এগুলো থেকে বুঝা যাচ্ছে যে মানুষ তার মেহেরবান মালিকের সাথে দুইভাবে সম্পর্কিত হয়, এক, তার সামনে থেকে দুই, তার পেছন থেকে, অর্থাৎ প্রত্যেক মুসলমান ব্যক্তি জানে ও মানে যে, আল্লাহ তায়ালা তার সকল প্রকাশ্য ও গোপন জিনিস সম্পর্কে খবর রাখেন, এ কারণে সে হামেশাই সজাগ থাকে, প্রকাশ্যে ও গোপনে জীবনের শুদ্ধি রক্ষা করে চলে ফলে আল্লাহর সাথে তার সম্পর্ক ঘনিষ্ঠ হওয়া সম্ভব হয়। আল্লাহর পক্ষে তাদের সামনের ও পেছনের সবকিছু জানা অর্থ হচ্ছে তিনি তার গোপন ও প্রকাশ্যের সকল বিষয় সম্পর্কে সমানভাবে অবগত । তার জানার পরিধি থেকে কোনো কিছু বাদ নেই, তা সেগুলো তার প্রকাশ্য আচার আচরণ বা কাজ থেকে হোক, অথবা গোপনে মানুষের জানার সীমার বাইরের জিনিসই হোক । এমনকি তার অতীতের কোনো কাজ বা ব্যবহার হোক যা প্রকাশিত হয়ে গিয়েছে অথবা ভবিষ্যতের কোনো চিন্তা পরিকল্পনা হোক যা এখনও প্রকাশিত হয়নি তাও এর অন্তর্ভুক্ত । আবার ওই সব জিনিসেরও তিনি খবর রাখেন যা মানুষের জ্ঞানের কোটরে মজুদ আছে। আবার | সেগুলোও তীর জ্ঞানভান্ডারে সংরক্ষিত যা মানুষের স্থৃতিপট থেকে প্রতিনিয়ত হারিয়ে যায়। এই 'এলম' বা জ্ঞান এর শাব্দিক অর্থ বা ব্যাখ্যা দ্বারা শুরু থেকে শেষ পর্যন্ত সকল জানার মতো ৬/৬/৬/.1051009016-1000

— পৃষ্ঠা ৩২৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।