প্রতিযোগিতা করতে থাকবে । তবে সব কিছুর ব্যাপারে সে সতর্ক থাকবে যেন কোনোক্রমেই সীমালংঘন না হয়ে যায়। এরশাদ হচ্ছে, “কে সুপারিশ করতে পারে"? এই জিজ্ঞাসার সূরে কথা বলার মাধ্যমে আল্লাহ তায়ালা বলতে চেয়েছেন যে সাধারণভাবে সুপারিশ দূরে থাক, কথা বলার সাহসই কেউ পাবে না, সুতরাং বিনা অনুমতিতে সুপারিশের প্রশ্নই আসে না। এই বাস্তব সত্যকে সামনে রেখে চিন্তা করলে বুঝা যায় যে, পরবর্তীকালে যেসব লোক আল্লাহ তায়ালা ও বান্দার মধ্যকার সম্পর্ককে ধাধার মধ্যে ফেলে দিয়েছে এবং সাধারণ মানুষকে একথা বুঝিয়েছে যে কিছু এমন মধ্যস্থ ব্যক্তি আছে যাদেরকে ধরলে এবং যাদেরকে খুশী করলে আল্লাহকে খুশী করা যায় এবং তাদের সুপারিশে সেদিন উৎরে যাওয়া যাবে, তাদের এ কথাগুলো নিছক উগ্র মস্তিষ্কের অলীক কল্পনা ছাড়া আর কিছু নয়, বাস্তবতার সাথে তার কোনো সম্পর্ক থাকতে পারে না। কখনোও তারা আল্লাহর পুত্র কল্পনা করছে, আর যেহেতু পিতা পুত্রের সম্পর্ক সব থেকে ঘনিষ্ঠ, এ জন্যে তার মাধ্যমে বা তার সুপরিশে তরিয়ে যাওয়ার আশ্বীসবাণী তারা মানুষকে শুনিয়েছে। এইভাবে মানুষের রাজ্য ভাগাভাগির মতো পিতাপুত্রের মধ্যে ক্ষমতা ভাগাভাগির কথাও তারা চিন্তা করেছে, অথচ মুর্খরা খেয়াল করে দেখেনি ভাগাভাগির প্রশ্নে “সার্বভৌমত্ৃ' বা “সর্বশক্তিমান' কথাটির বাস্তব কোনো অস্তিত্বই থাকে না বা “নিরংকুশ ক্ষমতা'র ধারণাটিই এর ছারা বিলুপ্ত হয়ে যায়। সুতরাং, সর্বময় ক্ষমতার অধিকারী আল্লাহকে স্বীকার করার পর ভাগাভাগীর কল্পনা করা নিছক পাগলামী ছাড়া আর কিছুই নয়। তবুও কেন জানি পৃথিবীর তথাকথিত জ্ঞানী গুনীরা এখনও ধোকার মধ্যে পড়ে রয়েছে এবং এখনও ওই মিথ্যার মায়াজাল ছিত্ন করে জ্ঞানোজ্জল বাতির দিকে এগিয়ে আসছে না। অবশ্য, এই জটিলতার দুটি জবাব রয়েছে, একটি তথাকথিত মনীষী যে নিজের জ্ঞান বুদ্ধি-বিবেচনাকে যথেষ্ট মনে করার কারণে অহংকারে লিপ্ত হয়। শয়তানী যুক্তির বেড়া ডিংগিয়ে তারা নির্ভেজাল সত্যের পথে এগিয়ে আসতে পারেনি । দুই, যদিও তারা নিজেদেরকে স্বাধীন চিন্তাশীল বলে দাবী করে, কিন্তু আসলে স্বাধীনভাবে চিন্তা করার কোনো ক্ষমতাই তাদের নেই। কখনও তারা তাদের বাপ দাদার আমল থেকে প্রাপ্ত মনমানসিকতার জালে আবদ্ধ হয়, আবার কখনও বা পরিবেশ পরিস্থিতির প্রভাবে প্রভাবিত। সুতরাং যতোই তারা দাবী করুক না কেন তারা সবাই পক্ষপাত দোষে দুষ্ট, কিছু না কিছু কারো না কারো প্রভাব সেখানে থাকবেই । তাছাড়া মানুষের দৃষ্টি, চিন্তাশক্তি, জ্ঞান-বুদ্ধি, বয়স ও অভিজ্ঞতা এবং শক্তি-ক্ষমতা সবই সীমাবদ্ধ হওয়ার কারণে অসীম সত্ত্বী ও তার অসীম কর্মধারা সম্পর্কে চিন্তা করতে গিয়ে সে খেই হারিয়ে ফেলে, আর আল্লাহ তায়ালাও তাদেরকে বুঝাতে সাহায্য করেন না, কেননা তার কাছে তারা সঠিক হেদায়াত চায় না। কখনো এইসব উগ্র মস্তিষ্ক বুদ্ধিজীবী বা ধর্ম জাযকেরা অনুমান করে নিয়েছে, আল্লাহর কিছু খাস প্রতিনিধি আছে যাদেরকে তিনি তার ক্ষমতার কিছু অংশ অর্পণ করেছেন। এই ক্ষমতাধরদের সুপারিশের মাধ্যমেই তার কাছে পৌছানো সম্ভব এবং তাদের মাধ্যমে তার অনুকম্পা হাসিল করা যেতে পারে । মানুষের নিজের সংকীর্ণতা ও সীমাবদ্ধতার কারণে সে ধারণা করে নিয়েছে যে, আল্লাহর পক্ষেও এই বিশাল সাম্রাজ্য একা একা চালানো থেকে কিছু মধ্যস্থ ব্যক্তি রাখলে প্রশাসন সুন্দর হবে, ভাবখানা এই যে, মানুষ তার প্রশাসন পর্যায়ে যেমন পাওয়ার ডেলিগেট করে, আল্লাহরও তাই করা উচিত। এই ধারণা বশবর্তী হয়ে তারা দরদী সেজে আল্লাহকে পরামর্শ ৬//৬/.1051009016-1100
— পৃষ্ঠা ৩২৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।