Tafseer Fe Jilalil Quraan 2 PDF
/ ৪২৩
📝 লেখা 📖 পিডিএফ

“আকাশ মন্ডলী ও পৃথিবীর বুকে যা কিছু আছে সব তারই মালিকানাধিন।' তিনি শুধুমাত্র তাত্বিক কিছু ধ্যান-ধারণা এবং আকীদা বিশ্বাসই আমাদেরকে গ্রহণ করতে বলেননি, মানুষের জীবন যাপন করার জন্যে যে সব মূলনীতি প্রয়োজন, যার ভিত্তিতে মানুষরা তাদের সংবিধান তৈরি করে তার অনুসরণ করেই তারা সুখে শান্তিতে জীবন যাপন করা এবং অগ্রগতি ও সমৃদ্ধি লাভ করতে পারে, সেই রকমই একটি সুসংগঠিত ব্যবস্থা তিনি দান করেছেন। এই মূলনীতির ভিত্তিতেই তাদের বাস্তব জীবনের পারস্পরিক ব্যবস্থা-নীতি গড়ে ওঠে। চূড়ান্তভাবে এই সত্যকে বিবেকের মধ্যে বদ্ধমূল করতে হবে, মানুষের সমগ্র অনুভূতিকে “মালিক' এর চেতনায় সুপ্রতিষ্ঠিত হতে হবে যে, তিনিই আকাশ মন্ডলী ও পৃথিবীর মধ্যকার সব কিছুর মালিক । মানুষের ধ্যান-ধারণার মধ্যে একথা স্পষ্টভাবে থাকতে হবে যে সে আর কোনো মালিকের অধীনে বসবাস করে না, কারণ অনেক সময় এমন কথা যে, “সে অমুকের মালিক', ব্যবহার করা হয়। সজাগ সচেতনভাবে সব কিছুর মালিকানা চূড়ান্ত মালিকের কাছেই ফিরিয়ে দিতে হবে যেহেতু মহান সেই মালিক পরিস্কারভাবে জানিয়ে দিয়েছেন যে, আকাশমন্ডলী ও পৃথিবীর মধ্যকার সব কিছুর মালিকানা একমাত্র তারই । চূড়ান্তভাবে মানুষের অনুভূতিকে একথা বিরাট করতে হবে যে, তার হাতে যা কিছু আছে এটা একটা নির্দিষ্ট সময়ের জন্যে তাকে খণ দেয়া হয়েছে। সময় পার হয়ে গেলেই খণদাতা তা ফিরিয়ে নেবেন। চূড়ান্তভাবে একথা মন-মগযে হাঁধির রাখতে হবে যে তিনিই মানুষের একমাত্র অভিভাবক ও তদারককারী যিনি মনের মধ্যে অল্পে মেহেরবানীর দান হিসেবে বুঝতে হবে। “জীবন ধারণ সামথী আল্লাহর পক্ষ থেকে যা পেয়েছি এতেই আমি খুশী' এই পরিতৃপ্ত মন রাখতে পারাটা আল্লাহ পাকের ইচ্ছাতেই সম্ভব হয়েছে। ক্ষমাশীলতা ও যা আছে তার মধ্য থেকে দান করার মনোভাব, অন্তরের প্রশান্তি ও ধৈর্য এবং বিপদ আপদ ও অভাব অভিযোগের সময় ভাবের আবেগে পরিচালিত না হয়ে অবিচল থাকা- এসব কিছু রব্বুল ইয্যতের মেহেরবানী, একথা মনের মধ্যে দৃঢ়তার সাথে ধরে রাখার চেষ্টা করতে হবে, তাহলেই আর মন অস্থির হবে না, অন্তরের মধ্যে হতাশা বিরাজ করবে না, আফসোস লাগবে না কোনো কিছু না পাওয়া বা হারানোতে, আর যে সব চাওয়া ও পাওয়ার বস্তু মানুষের জীবনকে অস্থির করে ফেলতে চায়, না পাওয়ার গ্লানি হ্বদয়কে ভারাক্রান্ত করতে চায় সেই অবস্থায়ও আল্লাহর ওপর নিজেকে পুরোপুরি ছেড়ে দিতে পারলেই নিশ্চিন্ততা, তৃপ্তি ও শান্তি আসবে । এরশাদ হচ্ছে, “কে আছে এমন যে তার কাছে তার অনুমতি ছাড়া করবে সুপারিশ? এটাও আল্লাহর অন্যান্য গুণাবলীর মধ্যে আর একটি গুণ যা সর্বশক্তিমান আল্লাহর মর্যাদা ও. বান্দা হিসেবে মানুষের অবস্থান নির্ণয় করবে, সে সীমালংঘন করবে না, অবনত মস্তকে এবং বিনয়াবনত দেহে সে মালিকের সামনে হাধির থাকবে এটাই স্বাভাবিক । সে অগ্রসর হয়ে তাঁর সামনে এগিয়ে আসতে পারবে না, আর তার কাছে কারো জন্যে সুপারিশ করার সাহসও পাবে না। তবে তিনি যদি কাউকে সুপারিশ করার অনুমতি দেন তাহলে তিনি সুপারিশ করতে পারবেন। কাজেই বান্দা অনুমতি লাভের জন্যে অনুনয় করবে এবং অনুমতি পেলে একটি নির্দিষ্ট সীমা পর্যন্ত সুপারিশ করতে পারবে । আর তারা এইভাবে নিজেদের মধ্যে মর্যাদা বৃদ্ধি করার প্রতিযোগিতা করবে, এইভাবে আল্লাহর পরিমাপের যন্ত্রের মধ্যে থেকেও তারা নিজেদের মর্যাদা বৃদ্ধির জন্যে ৬/৬/৬/.1051009016-1000

— পৃষ্ঠা ৩২২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।