Tafseer Fe Jilalil Quraan 2 PDF
/ ৪২৩
📝 লেখা 📖 পিডিএফ

করছেন। সব কিছুই তার নজরে থাকার কারণে তার অস্তিত্রে সাথে সব কিছুর অস্তিত্ব সম্পর্কিত হয়ে আছে। তার সার্বক্ষণিক সজাগ দৃষ্টি দিয়ে সব কিছুর গতিবিধি লক্ষ্য করার কথা বলে মানুষের উপলব্ধি শক্তিকে তীর স্থায়িত্বের কথা বুঝিয়ে দেয়া হয়েছে। এই সত্যটিকে তুলে ধরার জন্যই, “আল্লাহ তায়ালা যে শ্রান্তি ক্লান্তিহীন ও যাবতীয় দুর্বলতার উর্ধে" এই কথা বলে তার তন্দ্রা ও নিদ্রার স্পর্শ থেকে দূরে থাকার কথা বলা হয়েছে। এই সমুদয় কারণের ভিত্তিতেই চূড়ান্ত ঘোষণা এসেছে, “তার সমকক্ষ কেউ নেই? । সব যামানায় ও সকল স্থানে আংশিক ও পরিপূর্ণভাবে তীর নিজ শক্তি ক্ষমতায় তার প্রতিষ্ঠিত থাকা এমন একটি সত্য যা মানুষ একটু খেয়াল করলেই বুঝতে পারে । মানুষ তার সংকীর্ণ দৃষ্টির মাধ্যমে এই তথ্য এবং আরও অনেক কিছু বুঝে, যা সৃষ্টির অন্যান্য জীব জন্তু বা কীট পতংগ ইত্যাদি বুঝতে পারে না। আল্লাহর এইসব নিদর্শন একমাত্র মানুষই বুঝে । তবে সবাই সমানভাবে বুঝে না। বুঝ শক্তির তারতম্য থাকায় প্রত্যেকেই তার নিজ নিজ সাধ্যানুযায়ী বুঝে । বুঝতে পারে সে আল্লাহর খবরদারী ও তদ্বীরের কথা | আল্লাহ্‌র তদ্বীর এমন একটি বিষয় যার পরিপূর্ণ ধারণা হাসিল করা মানুষের পক্ষে সম্ভব নয়। সে তো মনে করে আল্লাহর তদ্ধীর বুঝা সহজ, কিন্তু অতি মারাত্মক এ চিন্তা । তার তদ্বীর বুঝতে চেষ্টা করলে মানুষের মাথা ঘুরে যায় দিশেহারা হয়ে যেতে হয় তাকে, তবে চেষ্টা করলে আল্লাহ তায়ালা দয়া করে কিছু বুঝ দেন, আর তখন তার অন্তর প্রশান্ত হয়ে যায়, “ আসমানসমূহ ও যমীনের বুকে যা কিছু রয়েছে সব তাঁর জন্যেই।' এ মালিকানা সব কিছুর ওপরে, এই মালিকানা পূর্ণাংগ, যার মধ্যে আর কারো অংশীদারিত্ নেই। এই মালিকানার মধ্যে কোনো শর্তারোপ করার অধিকার কারো নেই। এই মালিকানা থেকে বাদও নেই কোনো কিছু। এই মালিকানা এক ও সর্বশক্তিমান আল্লাহ তায়ালা সম্পর্কে যে সকল চেতনা আমরা পোষণ করি সেগুলোর অন্যতম । সুতরাং আল্লাহ তায়ালা, তিনি এক, তিনি আছেন চিরদিন, চিরঞ্জীব তিনি, তিনিই একক শক্তি। তিনি একাই নিজ ক্ষমতায় প্রতিষ্ঠিত। এককভাবে তিনিই সব কিছুর মালিক- একথা বলার সাথে সাথে মানুষের মনে শরীক বা অংশিদার হওয়া সম্পর্কে যতো প্রকার চিন্তা ভাবনা আসতে পারে সব কিছুকেই নাকচ করে দেয়া হয়েছে; যেমন বলা যায়, মালিকানা শব্দের অর্থ ও তাৎপর্য বর্ণনা করার ব্যাপারে মহান সে অস্তিত্ব নিজেই মানুষের মনে নিজ গ্রভাব বিস্তার করে। এইভাবেই বুঝা সম্ভব হয়। মূল মালিকানার মধ্যে কোনো মানুষের এতোটুকু অধিকার নেই, তবে মানুষ আল্লাহর প্রতিনিধি হিসেবে সব কিছুর উপর তদারককারী, তার ইচ্ছাক্রমে সে সব কিছুর ভোগ ব্যবহার করে । এই কারণে তাদের কর্তব্য হচ্ছে তার সামনে সদা সর্বদা নত হয়ে থাকা । যেহেতু মালিকানাধীন থেকেই প্রতিনিধিত্ব করার দায়িত্ব মানুষ পেয়েছে । তাই এই জন্যে কোনো সময়েই এই দায়িত্ব পরিত্যাগ করার, বা খেলাফতের পজিশন ও অবস্থান থেকে বেরিয়ে আসার তার কোনো অধিকার নেই। এই প্রতিনিধি হিসেবেই তার দেয়া সীমা অনুযায়ী সে সব কিছু ভোগ করবে । এই প্রতিনিধিত্ব দায়িত্ব পরিত্যাগ করলে সে যাবতীয় অধিকার থেকে বঞ্চিত. হবে। মালিকের নির্দেশেই তার কাছ থেকে সব কিছু কেড়ে নেয়ার ঘোষণা শুনানো হয়েছে । এইভাবে আমরা ইসলামী আইন প্রণয়ন ও প্রয়োগের চেতনা লাভ করি । যে এলাকায় আমরা জীবন যাপন করি সেখানে এই দায়িত্ববোধের কারণেই আমরা ইসলামী আইন-কানুন চালু করার অধিকার রাখি। এমন পর্যায়কে সামনে রেখে আল্লাহ তায়ালা কোরআনে কারীমে ঘোষণা দিয়েছেন, বিলাপ ২য় ৪১ ৬//৬/.1051009016-1000

— পৃষ্ঠা ৩২১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।