একটিও এমন নেই, যে সে নিজে নিজেই বা অন্য কারো ইচ্ছায় সৃষ্টি হয়েছে। সকল সৃষ্টির উৎস একমাত্র তিনি । ব্যক্তিগতভাবে প্রত্যেকে এবং সমষ্টিগতভাবে সকল তিনিই সৃষ্টির একমাত্র শরষ্টা ৷ যদিও আমরা সংকীর্ণ দৃষ্টিশক্তির কারণে সকল সৃষ্টির সৃষ্টিক্রিয়া দেখতে বা বুঝতে পারিনা; কিন্তু এ বিষয়ে যখনই কোন জ্ঞান গবেষণা করা হয় তখনই এই সত্য ভেসে ওঠে যে, মহান স্রষ্টার সজনী শক্তি সবখানে ক্রিয়াশীল রয়েছে। অবশ্য এই সৃষ্টি প্রক্রিয়াকে চালু রাখার জন্যে তিনি একটি বিশেষ নিয়ম বেঁধে দিয়েছেন এ নিয়মও একক নিয়ম । এর মধ্যে কোনো বিভিন্নতা নেই । এই নিয়মের বাইরে যখন মানুষ যেতে চেয়েছে বা কাউকে চালাতে চেয়েছে তখনই তাকে ব্যর্থতার গ্রানি বহন করতে হয়েছে। মানুষ একটু গভীরভাবে চিন্তা করলেই তার অক্ষমতা ও মহান স্রষ্টার ক্ষমতা সর্বত্র বিরাজমান দেখতে পায়, আর তখনই তার মন আন্নাহর কাছে নুয়ে পড়ে । তখনই সে বুঝতে পারে যে তার সমকক্ষ সৃষ্টিকারীও কেউ নেই। তার গুণ বৈশিষ্ট্য, শক্তি ক্ষমতা সবই একক । এর কোনো একটিও এমন নেই যার মধ্যে বিন্দুমাত্র কারো কোনো ইচ্ছা বা ক্ষমতা কার্যকরী হতে পারে। সাময়িকভাবে অথবা স্থায়ীভাবে, কোনোভাবেই তার শক্তির ওপরে অন্য কোনো শক্তি ক্রিয়াশীল হতে বা থাকতে পারে না। তার গুণ “আল কাইউম'-এর দ্বারা সব কিছুর ওপর আল্লাহ সোবহানাহু ওয়া তায়ালার ক্ষমতার স্থায়িতবের কথা বুঝানো হয়েছে। যেমন “তার ইচ্ছাতেই সব কিছুর অস্তিত্ব টিকে আছে" বলতে বুঝায় তার ইচ্ছা ছাড়া বা ইচ্ছার বাইরে কারো কোনো ইচ্ছা টিকে থাকা সম্ভব নয়। সকল সৃষ্টিকে তার ওপর, তার তদ্বীরের ওপর ইচ্ছায় অনিচ্ছায়, নির্ভর করতে হয় । মানুষের ধ্যান-ধারণা স্বাধীনভাবে পরিচালিত হলে তাকে তা সমূলে বিনাশ করে দেবে, যেমন বড়ো এক গ্রীক দার্শনিক এ্যারিষ্টটল মত প্রকাশ করেছেন যে, আল্লাহ তায়ালা সৃষ্টি করে তাদের স্বাধীনভাবে ছেড়ে দিয়েছেন, দৈনন্দিন কাজে তিনি নিজে তাদেরকে পরিচালনা করেন না। তাদের বুঝশক্তি অনুযায়ীই তারা চলে। তাদের ভালো মন্দের মালিক তারা নিজেরাই । আল্লাহ তায়ালা নিজের অস্তিত্ব ছাড়া আর কিছু চিন্তা করেন না (এটাই তীর উদারতার নমুনা যে তিনি মানুষকে স্বাধীন করে দেয়ার পর কারো স্বাধীনতায় হস্তক্ষেপ করেন না)। গ্যারিষ্টটলের বিবেচনায় এটাই নাকি তার মর্ধাদার জন্যে উপযোগী । কিন্তু ভ্রান্ত এই দার্শনিক বুঝতে পারেনি যে এই মতবাদ দ্বারা তার সাথে তার সৃষ্টির মধ্যে সম্পর্কের আর কোনো বন্ধন বাকী থাকে না। প্রকারান্তরে তিনি ঠুটো জগন্নাৎ হয়েই রয়ে গেলেন। তারিফ করতে গিয়ে এই দার্শনিক ব্যক্তিটি তীকে অক্ষম বানিয়ে দিলেন। তীর রাজ্যে বিশৃংখলা ঘটতে থাকবে, যুলুম চলতে থাকবে, অথচ তিনি ক্ষমতা থাকা সত্তেও এসব বিষয়ে মাথা ঘামাবেন না। ভ্রান্ত ও সংকীর্ণ দৃষ্টিসম্পন্ন মানুষটি প্রশংসা করতে গিয়ে, মহান আল্লাহকে এভাবে চরম অবিবেচক বানিয়ে দেবে, ইসলামী মতাদর্শের মধ্যে এই ধরনের হতাশাব্যঞ্জক কোনো বিষয় নেই। যে বা যারা তীর দিকে রুজু করে তাদেরকে তিনি হতাশ করেন না। তিনি সর্বদাই তার খোজ খবর রাখেন। যারা তার পরিচালনা সম্মিলিতভাবে মেনে নিতে প্রস্তুত এবং এর জন্যে একতাবদ্ধভাবে প্রচেষ্টা-রত, তারাই তাঁর সার্বিক পরিচালনা বুঝতে সক্ষম হয় এবং তার রহমত লাভে তারা ধন্য হয়। এরশাদ হচ্ছে, “তাকে কোনো তন্দ্রা অথবা নিন্দ্রা স্পর্শ করে না ।' এ কথা দ্বারা বুঝানো হয়েছে যে, তিনি সদা সর্বদা নিজ ক্ষমতায় দীড়িয়ে আছেন, প্রতিষ্ঠিত আছেন, এই কথাগুলোকেই জোর দিয়ে বলা হয়েছে । সব কিছুকেই তিনি নিয়ন্ত্রণ ও পর্যবেক্ষণ ৬//৬/.1051009016-1000
— পৃষ্ঠা ৩২০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।