Tafseer Fe Jilalil Quraan 2 PDF
/ ৪২৩
📝 লেখা 📖 পিডিএফ

অবশ্যই মুসলিম উম্মাহ সকল দিক বিবেচনায় “উম্মতে ওয়াসাত' হওয়ার যোগ্য । “ওয়াসাত' শব্দটি “বিসাতাত' থেকে এসেছে বলে ধরে নিলে তার অর্থ দীড়ায় ন্যায়নিষ্ঠা ও ভারসাম্য, অর্থাৎ তারা হবে সত্য ও ন্যায়ের নিশানবর্দার এবং সকল দিক থেকে ভারসাম্যপূর্ণ । আর প্রচলিত শাব্দিক অর্থ গ্রহণ করলে তার অর্থ হয় মধ্যবর্তী বা কেন্দ্রীয় গোষ্ঠী। সামগ্রিকভাবে মুসলিম জাতি আকীদা বিশ্বাস ও চিন্তাধারার নিরীখে “উম্মতে ওয়াসাত' বা মধ্যম পথ অবলম্বনকারী উম্মত । আত্মিক উৎকর্ষ সাধনে নেই তাদের কোনো বাড়াবাড়ি আর না তারা জড়বাদ বা বস্তুবাদের মধ্যে আবদ্ধ হয়ে পড়ে নির্মম নিষ্ঠুর । প্রকৃত মানবতার ধারক ও বাহক তারা । তারা মনে প্রাণে যেমন বিশ্বাস করে, তেমনি অনুভবও করে যে, সব কিছুর সাথে মানবাত্বার সম্পর্ক সুনিবীড়, কিন্তু এই অনুভূতি তাদেরকে সংসার বিরাগী বানায় না। আবার বস্তুর প্রয়োজন বাস্তব জীবনের জন্যে অপরিহার্য বলে তারা বুঝা সত্তেও তারা বস্তু-সর্বস্ব হয়ে যায় না। বস্তুর ব্যবহার তাদেরকে আল্লাহবিমুখ বা আল্লাহর হুকুম আহকাম থেকে বেপরওয়া বানায় না। বস্তুত প্রকৃত মুসলিম উম্মাহ এই দুই আকর্ষণের মধ্যে ভারসাম্য রক্ষা করে চলে, আর এইখানেই তার কৃতিত্ব ও তার চমৎকারিত্ব। তারা মানুষের বাস্তব প্রকৃতি ও তার চাহিদাকে উপেক্ষা করে না, কিন্তু সাথে সাথে তারা গভীরভাবে অনুভব করে মানুষ শুধু দেহসর্বস্ব একটি জীবই নয়, বরং তার মধ্যে রয়েছে ভাল-মন্দের মধ্যে পার্থক্য সৃষ্টিকারী একটি আত্মাও। তার অস্তিত্বের উভয় দিকই তার সামনে স্পষ্ট, আর সেই উভয়ের অধিকার আদায়ে সে সচেতন। জীবনে উন্নতি ও অগ্রগতি লাভের জন্যে ঝুঁকি নেয়ার সাথে সাথে সে জীবনের নিরাপত্তা ও বিপদমুক্তির খেয়ালও রাখে । লোভ-লালসায় ভরা জগতের সব কিছুর সাথে ওতপ্রোতভাবে জড়িত থাকা সত্তেও সে বস্তুবাদের মায়া জালে এমনভাবে আবদ্ধ হয়ে যায় না যে, নিজ মুনিবের সাথে সম্পর্ক রাখা ও তার কাছে ফিরে যাওয়ার চিন্তা থেকে সে সম্পূর্ণ দূর হয়ে যেতে পারে। জ্ঞান গবেষণা ও চিন্তা চেতনার ক্ষেত্রেও উম্মতে মুসলিমাহ, উম্মতে ওয়াসাত হওয়ার অধিকারী । কোনো সময়েই সে নিজের জ্ঞানকে যথেষ্ট মনে করে না, বরং সে নবী (স.)-এর অনুপ্রেরণায় সদা সর্বদা জ্ঞান সাধনায় ব্যাপৃত। দুনিয়ার সাধারণ মানুষের মতো যে কোনো আহবানকারীর হাতে “বায়াত' করে অন্ধ অনুসারী হয়ে যায় না, ছুটে বেড়ায় না কোনো আলেয়ার পেছনে বা ধীধার আকর্ষণে, অথবা বানরের মতো না বুঝে কারো আনুগত্যও করতে পারে না। একাধারে আল্লাহর কাছ থেকে পাওয়া জ্ঞানের ঝর্ণাধারা থেকে সে আকণ্ঠ পান করে, অপর দিকে মানুষের জ্ঞান গবেষণা ও তার ফলাফল থেকেও সে উপকৃত হয়। সে ন্যায়-নীতি ও সত্যের অনুসারী, সুতরাং যেখানেই সে সত্যের সন্ধান পায় সেখান থেকেই সে তার পিপাসা মিটায়। সত্য প্রাপ্তির জন্যে সে প্রয়োজনীয় পরীক্ষা নিরীক্ষা অবশ্যই করে । সংগঠন ও সামাজিক অবস্থান বিবেচনায়ও মুসলিম উন্মাহ উন্মাতে ওয়াসাত, কেননা সে কোনো উচ্চাভিলাষী ব্যক্তির আবেগের কাছে যেমন নিজেকে সোপর্দ করে না, তেমনি মানব নির্মিত কোনো আইন আদালত বা সংগঠনের কাছে নিরংকুশভাবে আত্মসমর্পণও করে না বরং সঠিক পথে চলার ব্যাপারে পরামর্শ ও প্রশিক্ষণ দানের মাধ্যমে সে সাহায্য করে এবং সঠিক পরামর্শ দানের মাধ্যমে সমাজ সংগঠনকে কল্যাণকর পথে এগিয়ে দেয়। এসব ক্ষেত্রে ক্রুটি বিচ্যুতি পরিলক্ষিত হলে নিয়মতান্ত্রিক পদ্ধতিতে তা সংশোধনের উদ্যোগ নেয়। জনগণকে সে এমনভাবে উদ্বুদ্ধ করে যে তারা শাসক শ্রেণীর রক্ত চক্ষুর সামনে থেকেও নিজ নিজ বিবেকের ডাকে সাড়া দেয় এবং ওহীভিত্তিক ব্যবস্থা ও মানব রচিত আইনের মধ্যে সামঞ্জস্য বিধানের চেষ্টা করে না। ৬//৬/.1051009016-1000

— পৃষ্ঠা ৩২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।