Tafseer Fe Jilalil Quraan 2 PDF
/ ৪২৩
📝 লেখা 📖 পিডিএফ

কারণেই সম্ভব হয়েছে। এরপর আবার ছিলো মিথ্যা ও ক্রমবর্ধমান অন্ধবিশ্বীস এবং বড়ো বড়ো দার্শনিকের অস্পষ্ট ও অন্ধকারাচ্ছন্ন চিন্তাধারা- এসব কিছু মিলে মানুষকে সত্য চিন্তা ও সঠিক পথ থেকে দূরে সরিয়ে রেখেছিলো, অবশেষে ইসলামের আগমনে দুশ্ছেদ্য সেই অন্ধকারের পর্দা অপসারিত হলো এবং দেদীপ্যমান সত্যের শুভ্র সমুজ্জল বাতি আদিগন্ত বলয়ের মানব সভ্যতাকে উদ্ভাসিত করলো, স্তূপীকৃত জাহেলিয়াতের চাপের মধ্যে হতভাগ্য পতাকাতলে তাদের জড়ো করলো। এই আয়াতে বর্ণিত গুণাবলীর প্রত্যেকটি গুণ ইসলামের সেই মূলনীতিগুলোকে স্পষ্টভাবে পেশ করছে যার উপর ইসলামী জীবন ব্যবস্থা আজও পৃথিবীতে দীড়িয়ে আছে। “আল্লাহ তায়ালা ছাড়া কোনো ইলাহ নেই ।" চূড়ান্ত সত্য কথা এই যে, তিনিই একমাত্র সর্বময় শক্তি ক্ষমতার মালিক যার থেকে মুখ ফিরিয়ে নেয়ার বা দূরে সরে যাওয়ার ক্ষমতা কারো নেই। অথবা পূর্ববর্তী রসূলদের পর তাদের পরিত্যক্ত ব্যবস্থাগুলো পরিবর্তিত হয়ে যাওয়ায় সেগুলোর কোনো একটিতেও ফিরে গিয়ে নিষ্কৃতি পাওয়ার উপায়ও আর কারো নেই । ধরুন, ব্রিত্বাদের যে বিশ্বাস ঈসা (আ.)-এর অবর্তমানে গড়ে ওঠেছিলো তা কি কখনো গ্রহণ করা যেতে পারে, বা গ্রহণ করলে ইহ-পরকালের কোনো কল্যাণ বা মুক্তির আশা করা যেতে পারে? এমনি করে তাওহীদ বা একত্ববাদের দিকে ঝুঁকে থাকা যে_সব দল আলো আঁধারের মাঝে আছে; সত্য বলতে কি এরা কোনো গ্রহণযোগ্য যুক্তির উপর নেই। আছে বাপ-দাদার অন্ধ অনুকরণে ব্যস্ত । এইভাবে প্রাটীনকালে মিসরের অধিবাসীরা তাওহীদের ওপরে কায়েম থাকলেও পরবর্তীকালে থালাসম প্রশস্ত ও বিরাটকায় একটি চাকতির ওপর “আল্লাহর প্রতিবিশ্ব পড়ার ওপর বিশ্বাস করতে থাকে এবং তার কাছেই নিজেদের প্রয়োজন পূরণের উদ্দেশ্যে ধর্ণা দেয়া শুরু করে। সেখানে একটি বিশ্বাস গড়ে ওঠে এবং তা হচ্ছে ছোট ছোট কিছু ক্ষমতাধর যারা সর্বশক্তিমান আল্লাহর কাছে নতি স্বীকার করতো তবে তারা সাধারণ মানুষকেও সর্বোচ্চ আনুগত্য পাওয়ার যোগ্য বলে মনে করতো । এই স্পষ্ট এবং চূড়ান্তভাবে প্রমাণিত আল্লাহর একত্বই হচ্ছে সেই মূল বিষয় যার ওপর গোটা ইসলামী জীবন ব্যবস্থার বুনিয়াদ স্থাপিত হয়েছে । এই মতাদর্শ গ্রহণ করার ফলেই এক আন্নাহর প্রতি আনুগত্য প্রদর্শন এবং সার্বক্ষণিক তার আনুগত্য করার দিকে মানুষের মন ঝুঁকে পড়ে। অতএব মানুষ আল্লাহ তায়ালা ছাড়া আর কারো গোলাম হবে না এবং তিনি ব্যতীত আর কারো সামনে আনুগত্য ভরা মাথা নত করবে না। আল্লাহ তায়ালা তাকে যে সব নির্দেশ দিয়েছেন, বিনা বাক্য ব্যয়ে সেই নির্দেশগুলোই সে মেনে চলবে । এই ধ্যান-ধারণা থেকে যে মূলনীতি গড়ে উঠেছে তারই নাম হচ্ছে একমাত্র আল্লাহর শাসন। সুতরাং এক আল্লাহ তায়ালাই সকল বান্দার জন্যে জীবনের আইন প্রণেতা এবং এ কারণেই মানুষ আল্লাহর বিধানকে সামনে রেখে আইন কানুন রচনা করেছে। এই ধ্যান-ধারণার কারণেই এ কথাটা সৃষ্টি হয়েছে যে, সকল স্থায়ী এবং মযবুৃত বিধান একমাত্র আল্লাহর পক্ষ থেকেই আসে । সুতরাং, সারা জীবনের জন্যে সরল সঠিক ব্যবস্থা আর কোনটিই গ্রহণযোগ্য হবে না যদি তা আল্লাহ তায়ালার কাছে গ্রহণযোগ্য না হয়। যে কোনো আইন কানুন তৈরী করা হোক না কেন, গড়ে তোলা হোক না কেনো যে কোনো সংগঠন- যদি তা আল্লাহর পথের খেলাফ হয় তাহলে তার আনুগত্য করাও কারো জন্যে জরুরী হবে না বরং তার বিরোধিতা করতে হবে। এইভাবে মোমেনের মন মগযে সারা পৃথিবীর জন্যে জীবন পথ রচনার প্রশ্নে আল্লাহর এই একত্ব এবং একক ক্ষমতার কথা সদা সর্বদা জাগরুক থাকতে হবে; কেননা তিনিই চিরঞ্জীব । তিনিই চিরস্থায়ী ক্ষমতার অধিকারী । একক সর্বশক্তিমান আল্লাহ তায়ালা যে জীবন দান করার কথা ঘোষণা করেছেন তা হচ্ছে সেই জীবন যা এককভাবে প্রত্যেককে দেয়া হয়েছে । যতো সৃষ্টিই বিশ্ব চরাচরে আছে তার মধ্যে ৬//৬/.105100901-1100

— পৃষ্ঠা ৩১৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।