পারে । তাদের হাত থেকে ক্ষতিকর হাতিয়ারগুলোকে কেড়ে নিয়ে তাদের ধনবল ও জনবলকে কবযা করে নেয়াও মোমেনদের সম্মিলিত প্রেচেষ্টার লক্ষ্য হওয়া উচিত । মুসলিম সংগঠনসমূহকে আল্লাহ তায়ালা তার প্রতিনিধিত্ব প্রতিষ্ঠার যে দায়িত্ব অর্পণ করেছেন তা পালন করার জন্যে যেমন সর্বতোভাবে তাদের প্রচেষ্টা চালাতে হবে, তেমনি বাকি মানবগোষ্ঠীকে এ দায়িত্ব পালনের আহবান জানাতে হবে, আর এ ব্যাপারে তাদেরকে জনগণের সামনে আদর্শের প্রতীক হিসেবে প্রতিভাত হতে হবে। আল্লাহ তায়াব্সাক্স শ্মোহলী শুন বৈশিষ্ট 7 রসূলদের যুদ্ধ-বিধহ, যুক্তিপূর্ণ কথা ও কাজ দ্বারা ঈমানী যেন্দেগীর বাস্তৰ প্রদর্শনী ও দৃষ্টান্ত স্থাপিত হওয়ার পর কুফর এর প্রচার প্রসার এবং কেতাবধারীদের নিজেদের চরম মতভেদের পরিপ্রেক্ষিতেই আলোচ্য আয়াতের অবতারণা হয়েছে। এই আয়াতে ঈমানী ধ্যান-ধারণার মূলনীতিসমূহ বিধৃত হয়েছে। এতে সূক্ষ্ম ও গভীরভাবে আল্লাহর সেই সকল গুণ প্রকাশ করা হয়েছে যা তার একত্ব ও একক শক্তি সম্পর্কে মানুষের মনে প্রতীতি জন্মায় । রব্বুল আলামীনের শক্তি ক্ষমতার সকল দিক ও বিভাগ তার পরিপূর্ণ ব্যাপকতার সাথে স্পষ্ট হয়ে উঠেছে। এ আয়াত অত্যন্ত মর্যাদাপূর্ণ, পথ প্রদর্শনে তা মানুষের মনে গভীরভাবে প্রভাব বিস্তার করে এবং সুবিশীল বিশ্বজগৎ সম্পর্কে অতি প্রশস্ত ধারণা দান করে। এরশাদ হচ্ছে, মহান আল্লাহ তায়ালা, তিনি ছাড়া দ্বিতীয় কোনো ইলাহ নাই । তিনি চিরঞ্জীব পরাক্রমশালী সন্ত্বা। ঘুম (তো দূরের কথা সামান্য) তন্দ্রাও তাকে আচ্ছন্ন করে না, আসমানসমূহ-ও যমীনে যা কিছু আছে তার সব কিছুরই একচ্ছত্র মালিকানা তার। কে এমন আছে যে তার দরবারে বিনা অনুমতিতে কিছু সুপারিশ পেশ করবে? তাদের বর্তমান ভবিষ্যতের সব কিছুই তিনি জানেন, তার পারে না, তবে কিছু জ্ঞান যদি) তিনি কাউকে দান করে থাকেন (তেবে তা ভিন্ন কথা,) তার বিশাল ক্ষমতা আসমান যমীনের সব কিছুই পরিবেষ্টন করে আছে। এ উভয়টির হেফাযত করার কাজ কখনো তাকে পরিশ্রান্ত করে না তিনি পরাক্রমশালী ও অসীম মর্যাদাবান। আলোচ্য আয়াতে বর্ণিত যতোগুলো গুণ আছে তার প্রত্যেকটির মধ্যেই পূর্ণাংগ ইসলামী ধ্যান-ধারণার প্রতিচ্ছবি ফুটে ওঠেছে। আয়াতটি মক্কা শরীফে অবতীর্ণ হওয়া সত্তেও ইসলামী জগতের সবখানে এবং সর্বকালে এ আয়াতটির মধ্যে পেশ করা গুণগুলো সবার কাছে সমভাবে ক্রিয়াশীল থাকে ও প্রভাব বিস্তার করে থাকে । কোরআনের বহু জায়গায় মাদানী যুগের অনেক আয়াতেও এই আয়াতের বর্ণিত গুণ ও বিষয়গুলো পরিস্ফ্ট দেখতে পাই । এ কথাগুলোর গুরুত্ও সে সকল স্থানে সমভাবে প্রকাশিত হয়েছে যা পূর্ণাংগ ইসলামী জীবন ব্যবস্থার মূলনীতিগুলোকে সুদৃঢ়ভাবে দীড় করিয়েছে। এই মূলনীতিগুলো জানা না থাকলে অনুভূতির প্রকোষ্ঠে এই জীবন পথের চিন্তাধারাগুলো সুদৃঢ়ভাবে দাঁড়াতে পারে না, পারে না স্পষ্ট হয়ে উঠে স্বতসিদ্ধ তথ্যগুলোকে মনের মধ্যে স্থির করে রাখতে । মূলত, আল্লাহর এই ব্যাপক গুণগুলোর জ্ঞানই তার সম্পর্কে সুস্পষ্ট ধারণা ও নিশ্চিত বিশ্বাস স্থাপন করতে সাহায্য করে। আল হামদু লিল্লাহ! এই তাফসীরের প্রথম খন্ডের মধ্যে সূরায়ে 'ফাতেহা'র ব্যাখ্যা দিতে গিয়ে আল্লাহর সম্মোহনী গুণ বৈশিষ্ট্যের বর্ণনা প্রসংগে আমি অনুরূপ গুরুত্ব দিয়ে তার গুণগুলো তুলে ধরার চেষ্টা করেছি যাতে করে আল্লাহ সোবহানাহু ওয়া তায়ালার গুণাবলী সম্পর্কে মানুষের বিবেকের মধ্যে এক সুস্পষ্ট ও ব্যাপক অনুভূতি জাগে । জাহেলিয়াতের যে জগদ্দল পাথরের বোঝা যুগের পর যুগ ধরে মানুষের বিবেককে পংগু করে রেখেছিলো তা প্রধানত এসব তথ্য না জানার ৬/৬/৬/.1051009016-1000
— পৃষ্ঠা ৩১৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।