এরপর তাদেরকে আল্লাহ তায়ালা যে রেযেক দিয়েছেন তার থেকে খরচ করার জন্যে আহবান জানানো হচ্ছে। আসলে “ইনফাক' (খরচ) হচ্ছে জেহাদ এর অনিবার্য এক দাবী | এরশাদ হচ্ছে, “হে ঈমানদার ব্যক্তিরা, আমার দেয়া রেষেক থেকে আমারই পথে ব্যয় করো। সেই দিন আসার পূর্বে যেদিন কোনো বেচাকেনা থাকবে না, থাকবে না কোন বন্ধুত্ব বা কারও সুপারিশ করার সুযোগ । আর সব কাফেররাই হচ্ছে যালেম ।' মোমেনদের কাছে পেশ করা অত্যন্ত প্রিয় এই গুণ উন্মেখের সাথে তাদের এ দাওয়াত দেয়া হচ্ছে, যে গুণটি আহ্বানকারীকে তাদের সাথে সম্পর্কিত করে রেখেছে। তিনি হচ্ছেন সেই সত্ত্ব ধার ওপর তারা বিশ্বাস স্থাপন করেছে । তাই বলা হচ্ছে, “হে ঈমানদার ব্যক্তিরা ।' এ দাওয়াত দেয়া হচ্ছে সেই রেষেক থেকে খরচ করার জন্যে যা তাদেরকে তিনিই দিয়েছেন। সুতরাং তিনিই সেই সত্ত্ব যিনি দান করেছেন আর তিনিই আহবান জানাচ্ছেন সেই জিনিস থেকে খরচ করার জন্যে যা তিনি দিয়েছেন । এই খরচ করার সময় একবার চলে গেলে আর কখনও ফিরে আসবে না। এরশাদ হচ্ছে, “সেই দিন আসার পূর্বে যেদিন কোনো বেচাকেনা, বন্ধুত্ব এবং কারো জন্যে সুপারিশের কোনো সুযোগ থাকবে না।' সুতরাং এখনই সে সুযোগ গ্রহণ করা দরকার যা এর পরে আর থাকবে না। যদি তাদের থেকে এ সুযোগ দূরে চলে যায়, তা আর কখনও ফিরে আসবে না। এ এমন এক বিক্রয়, যার লাত থেকে সম্পদ শুধু বৃদ্ধিই পাবে এবং এ ব্যবসার শুধু উন্নতিই হবে । এ সুযোগ চলে গেলে কোনো দান বা কারো কোনো এমন সুপারিশ গ্রহণ করা হবে না যা তাদেরকে ক্রটি বিচ্যুতি বা পাকড়াও থেকে বাচিয়ে দিতে পারবে । এ আয়াত দ্বারা আল্লাহ তায়ালা সে উদ্দেশ্যের দিকে ইংগীত করছেন যার জন্যে খরচ করা হবে, আর তা হচ্ছে জেহাদের প্রয়োজন পুরণ, “কুফর' কে দমনের লক্ষ্যে এ জেহাদ, আর যুলুম যেহেতু কুফর এর অনিবার্য ফল, সুতরাং তা বন্ধ করার জন্যেও জেহাদ অপরিহার্য । সত্যের প্রতি তারা যুলুম করেছে এবং সত্যকে তারা ঘৃণা করেছে এর ফলে আসলে তারা নিজেদের ওপরেই যুলুম করেছে এবং নিজেদের জন্যে ধ্বংসের কবর রচনা করেছে। তারা মানুষের ওপর অত্যাচার করেছে, মানুষকে হেদায়াতের পথে আসতে বাধা দিয়েছে, ঈমানের পথে থাকার কারণে তাদের জীবনকে ওরা বিপন্ন করে তুলেছে, সাধারণ মানুষের কাছে তাদের জীবন পথকে এক গোলক ধাধা করে ফেলেছে কল্যাণের পথকে তারা অকল্যাণের সিঁড়ি হিসেবে চিহিত করছে। তারাই বলেছে এ পথে নেই কোনো শান্তি, দয়া প্রাপ্তি, প্রশান্তি, সংস্কার ও নিশ্চয়তা । এইভাবে অন্তরের মধ্যে ঈমানের অস্তিত্ব টিকে থাকার বিরুদ্ধে যারা অভিযান চালিয়েছে, অভিযান চালিয়েছে জীবনে সত্য বিশ্বাস প্রতিষ্ঠিত হওয়ার বিরদ্ধে, অভিযান চালিয়েছে সমাজের সবার মধ্যে ঈমানের ভিত্তিতে কর্মধারা গড়ে ওঠার বিরুদ্ধে, নিসন্দেহে তারা মানবতার সব থেকে বড় দুশমন, তারা সব যালেমের বড়ো যালেম। এখন মানুষের কর্তব্য হচ্ছে সঠিক পথের সন্ধান পেলে তা মনে প্রাণে গ্রহণ করা এবং বিরুদ্ধবাদী মানবতার এ সকল দুশমনদেরকে সর্বদিক দিয়ে এমনভাবে অক্ষম করে দেয়া যেন তাদের হিংস্র থাবা বিশ্ব মানবতাকে আর ক্ষতিগ্রস্ত করতে না ৬//৬/.1051009016-1100
— পৃষ্ঠা ৩১৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।