“অবশ্য, আল্লাহ তায়ালা চাইলে তারা যুদ্ধ করতো না।' কিন্তু আল্লাহ তায়ালা চেয়েছেন যুদ্ধ সংঘটিত হোক । চেয়েছেন এই জন্যে যাতে করে ঈমান দ্বারা 'কুফর'-কে দমন করা যায়। আরও যে কারণে আল্লাহ তায়ালা যুদ্ধ চেয়েছেন তা হচ্ছে সত্য সঠিক একমাত্র সেই ইসলামী আকীদাই বিজয়ী হোক যা নিয়ে সকল নবীর আগমন ঘটেছে। তারপর থেকে তাদের অবর্তমানে সত্য প্রত্যাবর্তনকারীরা মুখ ফিরিয়ে ভুল পথের দিকে চলে গেছে। অবশ্য আল্লাহ তায়ালা একথাও জানেন যে, নির্জলা ভ্রান্তি নেতিবাচক ভূমিকায় থেকে কখনও একেবারে নিশ্চুপ থাকতে পারে না। ভুল পথের পথিকদের প্রকৃতিই হচ্ছে তারা সর্বদা অন্যায় পথে অগ্রসর হয়, এই কারণেই তারা সীমালংঘন করতে বাধ্য হয় এবং সত্য পথের যাত্রীদেরকে তারা গোমরাহীর দিকে টানতে চেষ্টা করে। সরল সোজা পথে পরিচালিত তাদের কোন প্রয়াসই সফল হতে পারে না- একথা তারা বুঝে বলেই তো দৃঢ়তা অবলম্বনকারীদেরকে তারা বাকা পথে আকৃষ্ট করার চেষ্টা করে। নিজেদের যাবতীয় কাজকে দৃঢ়ভাবে প্রতিষ্ঠিত করার প্রয়োজনেই তাদের বিরুদ্ধে মুসলমানদের যুদ্ধাভিযান করা অপরিহার্য হয়ে পড়ে । আল্লাহ তায়ালা বলেন, “বরং, আল্লাহ তায়ালা তাই করেন যা তিনি চান।' আল্লাহর ইচ্ছা অপ্রতিরোধ্য এবং সেই অপ্রতিরোধ্য ইচ্ছার সাথে যুক্ত রয়েছে তীর কার্যকরী | কুদরত কর্মনির্বাহী ক্ষমতা । সৃষ্টির সূচনা থেকে তিনি নিজেই নির্ধারণ করে দিয়েছেন যে, মানুষের মধ্যে মতভেদ থাকবে এবং এটাও নির্ধারণ করে দিয়েছেন যে প্রত্যেক মানুষই সিদ্ধান্ত গ্রহণকালে নিজ বুদ্ধিকে বড় মনে করবে । এটাও তিনি স্থির করে দিয়েছেন যে, সত্য ও যুক্তিপূর্ণ পথকে যে গ্রহণ না করবে সে হবে ভুল পথের যাত্রী । তিনি আরো স্থির করে দিয়েছেন যে, “অন্যায়' বা মন্দ পথ অবলম্বনকারীরা অবশ্যই সীমালংঘনকারী হবে এবং বাকা পথেই তারা চলবে; আর এটা ভাগ্য লিখন যে সত্য ও মিথ্যার মধ্যে যুদ্ধ অনিবার্ধ। এমতাবস্থায়, আল্লাহর নির্ধারিত সিদ্ধান্ত হচ্ছে ঈমানের শুভ সঠিক ও মযবুত পথের যাত্রীদেরকে সত্য প্রতিষ্ঠার লক্ষ্যে চূড়ান্ত সংথামে লিপ্ত হতে হবে। এই বিরোধীরা নবীদের বংশোদ্ভুত বলে নিজেদের পরিচয় দিলেও নবীদের কোনো শিক্ষাকেই তারা গ্রহণ করে না- এটাই হচ্ছে চূড়ান্ত সত্য এবং আল্লাহর নির্ধারিত ব্যবস্থা । তাদের ধ্যান-ধারণা ও মজ্জাগত যে বিশ্বাস রয়েছে এবং বাস্তবে যা তারা করে চলেছে তার প্রতিষ্ঠার চেষ্টা করে যাওয়াটাই যে তাদের একমাত্র কাম্য এর নানা দৃষ্টান্ত তারা স্থাপন করে চলেছে। সুতরাং, যতোই তারা সঠিক পথ পরিহার করে বাঁকা পথে চলুক না কেন, তাদেরকে নবীদের পথে ফিরিয়ে আনার জন্যে মোমেনদের চেষ্টাও অব্যাহতভাবে চালাতে হবে । র এই সত্যটিকে গ্রহণ করাই হচ্ছে প্রতিটি শহর নগরের ইসলামী সংগঠনের দায়িত্। আল্লাহ তায়ালা এটাই তার জন্যে স্থির করে দিয়েছেন। এ দায়িত্ পালন কোনো বিশেষ সময়ের মধ্যে সীমাবদ্ধ নয়। চিরন্তন সেই এক ও অনিবার্ধ সত্যকে প্রতিষ্ঠা করাই কোরআনে কারীমের কর্ম পদ্ধতির মূল লক্ষ্য । আুদ্েল ব্যক্সভ্াক বহুনেক দাক্সিত্ব কেতাবধারীদের মতভেদ ও পারস্পরিক লড়াই ঝগড়ার বর্ণনা শেষে এবার আসছে ঈমানের প্রসংগ । বলা হচ্ছে- “যারা ঈমান এনেছো”, অর্থাৎ আল্লাহর শক্তি ও ক্ষমতার প্রতি বিশ্বাস স্থাপন করেছে। ৬/৬/৬/.1051009016-100
— পৃষ্ঠা ৩১৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।