Tafseer Fe Jilalil Quraan 2 PDF
/ ৪২৩
📝 লেখা 📖 পিডিএফ

আল্লাহর দেয়া বিভিন্নমুখী ইচ্ছা ও প্রবণতার অধিকারী মানুষ পৃথিবীতে তীরই ইচ্ছাক্রমে যুগে যুগে বহু অবদান রেখে গেছে। এ সময় তাদের মধ্যে যেসব মতভেদ পরিলক্ষিত হয়েছে তা তাদের পূর্ণতা বিকাশের উপায় হিসেবেই প্রকাশ পেয়েছে। এ বিভিন্নমুখী রুচি, প্রবণতা ও যোগ্যতা দান করে আল্লাহ তায়ালা চেয়েছেন তারা এগুলোকে ব্যবহার করে নিজের উপকারার্থে হেদায়েতের পথ গ্রহণ করুক, সৌভাগ্যের পথে নিজেদের এগিয়ে নিয়ে যাক এবং নিজেরা ঈমানী যিন্দেগী যাপন করুক । তাদের প্রত্যেককেই নিজ নিজ ঝৌক প্রবণতা ও যোগ্যতা অনুসারে কাজ করার স্বাধীনতা দেয়া হয়েছে। তাদের সামনে সৎপথ প্রাপ্তির জন্যে বহু যুক্তি প্রমাণ রয়েছে। তাদের কাছে কিছু মানুষ রেসালাতের মাধ্যমে সঠিক পথের দিক-নির্দেশনা এসেছে । আর হেদায়াত ও ঈমানের এই গন্ডির মধ্যেই তাকে বহু কল্যাণ দান করা হয়েছে। মানুষের সুখ শাস্তি ও সমৃদ্ধির জন্যে এতো বেশী সম্ভাবনা এখানে দেয়া হয়েছে যার নযির সারা পৃথিবীর সব যামানার মানুষেরা একত্রে মিলে কোনো দিন দিতে পারে না। তবু অতীব দুঃখের সাথে বলতে হয় যে, এই প্রভূত সম্ভাবনার দ্বার উন্মোচিত থাকা সত্তেও খোদ মুসলমানরা আজ মতভেদ করে করে এতো বেশী দ্বিধাবিভক্ত হয়ে পড়েছে যে, তারা আজ সর্বত্রই শক্তিহীন। এই মতভেদ করে কেউ ঈমানের পথে টিকে আছে, আর কেউ কুফরী ব্যবস্থার দিকে এগিয়ে গেছে। এই কঠিন মতভেদ আসমানী কেতাবধারীদের মধ্যেও এক সময় এতোবেশী ব্যবধান সৃষ্টি করেছিলো যে, কুফর ও ঈমান এর মধ্যকার ব্যবধান সম এই বৈরীভাব তাদেরকে পরস্পর মারমুখী করে তুলেছিলো। এর পরিণতিতে তারা রীতিমতো একে অপরের বিরুদ্ধে যুদ্ধে লিপ্ত হয়ে গিয়েছিলো, মেতে উঠেছিলো তারা একে অপরের বিরুদ্ধে প্রতিরক্ষা ব্যবস্থা তৈরী করায় । তাদের সংগ্রাম সাধনা কুফরকে ঈমান দ্বারা দমন করা কঠিন হয়ে পড়লো । গোমরাহীকে হেদায়াতের দ্বারা পর্যুদস্ত করা ও মন্দকে ভালো দ্বারা পরাভূত করার কাজও অসম্ভব হয়ে গেলো। এমতাবস্থায় কে পৃথিবীকে সত্য সঠিক পথের সন্ধান দেবে, কে টেনে আনবে তাদের অন্ধকার থেকে আলোর দিকে? এই নৈরাশ্যের মধ্যেই অবিমিশ্র কুফর গোমরাহী ও অন্যান্য অবিচারপূর্ণ ব্যবস্থার কথা ভাবতে হয়। এদের দ্বারা পৃথিবী কোনো সংশোধন, শান্তি অথবা কল্যাণ আশা করতে পারে না। অপরদিকে নবীদের অনুসারীদের দলীয় কোন্দল কুফর এর পর্যায়ে পৌঁছে যাওয়াতে তাদেরকে আর নবীদের অনুসারী মনে করা যাচ্ছিলো না। এমন এক ভয়ংকর অবস্থাই সেই শহর এবং সেই সময়ের পৃথিবী অবলোকন করেছে যখন সেখানে আল্লাহর কথাগুলো নাধিল হচ্ছিলো । একদিকে মক্কার মোশরেকরা নিজেদেরকে ইবরাহীম (আ.)-এর বংশধর ও তার মতাদর্শের ওপর প্রতিষ্ঠিত মনে করতো; অপরদিকে, মদীনার ইহুদীরা মনে করছিলো তারা মূসা (আ.)-এর 'ছ্বীন'-এর ওপর প্রতিষ্ঠিত । আবার নাসারারা |খৃষ্টানরা) ভাবছিলো তারাই ঈসা (আ.)-এর আনীত সত্য সঠিক দ্বী_-এর ওপর প্রতিষ্ঠিত। কিন্তু, প্রকৃত সত্য থেকে বিচ্ছিন্ন হয়ে এ সব দলের প্রত্যেকেই তাদের আসল 'ছ্বীন' থেকে বহু বহু দূরে সরে গিয়েছিলো । মূল ছ্বীন থেকে এতো বেশী দূরে তারা চলে গিয়েছিলো যে, তাদের ওপর “কুফর'-এর শব্দটি প্রয়োগ না করে উপায় ছিলো না।. এ আয়াতটি নাধিল হওয়ার সময় মুসলমানরা আরবের কাফেরদের সাথে.যুদ্ধরত ছিলো এবং আহলে কেতাবদের মধ্যকার কাফেরদের সাথেও একইভাবে যুদ্ধ করার প্রস্তুতি নিচ্ছিলো। এই কারণেই, নানাপ্রকার মতভেদে লিপ্ত হয়ে তাওহিদের বিরোধিতায় যারা “কুফর' এর পর্যায়ে নেমে এসেছিলো তাদের বিরুদ্ধে এখানে যুদ্ধ করার অনুমতি প্রদান করা জরুরী হয়েছে৷ কাজেই এ যুদ্ধের সাথে আল্লাহর ইচ্ছা ও মর্জি শামিল ছিলো । এরশাদ হচ্ছে, ৬/৬/৬/.1051009016-1000

— পৃষ্ঠা ৩১৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।