এখানে মানুষের সীমাবদ্ধতা বুঝা গেলো এবং আসল সত্য বিকশিত হলো । এখন ভুল বুঝাবুঝির আর কোনো সুযোগ রইলো না, রইলো না আর তর্কবিতর্ক করার এবং সন্দেহ করার কোনো অবকাশ । এমতাবস্থায় এ হতভাগ্য ব্যক্তির জন্যে উত্তম পথ ছিলো এ সত্যকে মেনে নেয়া এবং ঈমান আনা । কিন্তু, হলে কি হবে, সত্যপথ গ্রহণ করার পথে অন্তরায় হয়ে দাড়ালো তার অহংকার এবং আত্মন্তরিতা যার কারণে সে অন্ধকারের মধ্য থেকে বেরিয়ে আসতে পারলো না এবং কুফরী অবস্থাতেই সে রয়ে গেলো। সে বৃদ্ধিহারা ও দ্বিধাদ্ন্ধের মধ্যে পতিত বিভ্রান্ত হয়েই রয়ে গেলো । এ ধরনের ব্যক্তিকে আল্লাহ তায়ালা সত্য সঠিক পথ দেখার তৌফিক দেন না, কারণ সে হেদায়েত চায় না, হেদায়েত পাওয়ার জন্যে সে লালায়িতও নয় তার নিয়তের কোন দৃঢ়তাও নেই, আর না আছে তার মধ্যে ইনসাফ বা সুবিচারের অস্তিত্ব । তাই আল্লাহ তায়ালা বলছেন, “আর আল্লাহ তায়ালা যালেমদের সঠিক পথ দেখান না।' এই যে যুক্তির বার্তা আল্লাহ পাক তার নবী (স.) ও তার অনুসারীদের হাতে তুলে দিয়েছেন, তাই নিয়ে তারা বিশ্বের দরবারে হাযির হচ্ছেন। আজ এই যুক্তির বার্তা দিয়েই তারা সকল বিরোধী লোকের হিংসা বিদ্বেষ ও হঠকারিতার জবাব দেন। দাওয়াতী কাজের এই নতুন অভিজ্ঞতা দ্বারা তারা বিরোধীদের মোকাবেলা করেন। তাদের বিরোধিতা থেকে মুসলমানরা এর মাধ্যমে ধৈর্য ধারণের ট্রেনিংও লাভ করেন। এমনি করে স্পষ্ট ঈমানী ধ্যান ধারণার বলিষ্ঠ নীতিগুলো বাতিলপন্থীদের মধ্যে ধীরে ধীরে শেকড় গেড়ে চলেছে। আল্লাহ তায়ালা সে নীতিগুলোর মূল কথাগুলো ইবরাহীম (আ.)-এর কথার উদ্ধৃতি তুলে ধরে, পেশ করেছেন “আমার রব তো তিনি যিনি যিন্দা করেন ও মারেন' এর পরে বলা হচ্ছে, “আমার রব সূর্যকে পূব কি থেকে তোলেন, তুমি তাকে পশ্চিম থেকে উঠাও।' এসত্য যেমন সকল মানুষের জানা, তেমনি দিগন্ত বলয়ে প্রতিনিয়তই এ সত্য সংঘটিত হচ্ছে। এ হচ্ছে দুটি অমোঘ সত্য । এ সত্য দুটি বারবার সংঘটিত হচ্ছে, দিবারাত্রির প্রতিটি মুহুর্তে এ সত্য দুটি মানুষের অন্তরের চোখে যেমন দাগ কাটছে তেমনি বাহ্যিক দৃষ্টিতেও এগুলো মানুষের চোখে ধরা পড়ছে। এ সত্যকে বুঝার জন্যে কোন গভীর জ্ঞানের প্রয়োজন নেই, না প্রয়োজন দীর্ঘ কোন চিস্তা-ভাবনার। আল্লাহ রব্বুল আলামীন ঈমান আনার ব্যাপারে তীর বান্দাদের কোনো কঠিন সমস্যায় ফেলতে চান না এবং তাকে পাওয়ার পথও জটিল করে দেন না। তিনি তাদেরকে এমন জ্ঞানের ভান্ডার দান করেছেন যা ক্ষয় হবার নয়। যে গভীর চিন্তাশক্তি তিনি তাদেরকে দিয়েছেন যার স্থায়িত্ব রয়েছে। তা একেবারে প্রাথমিক স্তরের জ্ঞান নয়। এ ব্যাপারে তিনি তাদের এমন জিনিস দ্বারা পরিমাপ করেন যা জীবন্ত এক মহা শক্তি হিসেবে তাদের জীবনের সাথে ওতপ্রোতভাবে জড়িত হয়ে আছে। এগুলো ছাড়া তাদের জীবন মযবৃত হতে পারে না। এ মূল্যবান জিনিস ছাড়া তাদের সমাজ সুসংগঠিতও হতে পারে না জীবন মৃত্যুর যে মালিক একমাত্র আল্লাহ তায়ালা একথার প্রতি গভীর বিশ্বাস ছাড়া মানুষ বুঝতে পারে না যে কোথেকে তারা জীবন বিধান, মূল্যবোধ এবং জীবনের শৃংখলা লাভ করবে। সবার সামনে বিশ্ব প্রকৃতির যে রহস্যসমূহ সারাক্ষণ পরিস্কুট হয়ে রয়েছে সেগুলোর প্রভাব কতোটা তাদের জীবনে পড়ে তার ভিত্তিতেই আল্লাহ তায়ালা তাদের মূল্যায়ন করেন, তাদের ওপর আরোপিত কর্তব্যের প্রতি তারা কতোটা যত্রবান। সুতরাং আশ্রয়স্থল হিসেবে মানুষ একান্তভাবে এপথ গ্রহণ করতে পারে না যতোক্ষণ পর্যন্ত না সে সর্বপ্রকার দুঃখ ও বিরোধিতার মোকাবেলায় কঠিন শপথ নিয়ে মজবুত হয়ে দীড়ায়। ৬/৬/৬/.1051009016-1000
— পৃষ্ঠা ৩১৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।