Tafseer Fe Jilalil Quraan 2 PDF
/ ৪২৩
📝 লেখা 📖 পিডিএফ

এইভাবে ইবরাহীম (আ.) তার রবকে তার সকল গুণাবলীসহ এমনভাবে জেনেছিলেন যেভাবে আর কেউ জানতে পারেনি। আর ভবিষ্যতে অন্য কেউ এভাবে জানবে বলে চিন্তাও করা যায় না। পরম করুণাময় আল্লাহর “রবৃবিয়্যাত' এর জন্যে প্রয়োজন দুটো জিনিসের এবং তা হচ্ছে তিনি হুকুম দেয়ার মালিক এবং তিনি আইন প্রণেতা, আর যখন ইবরাহীম (আ.) বললেন তার রবই জীবন মৃত্যুর একমাত্র মালিক তখন নির্বোধ বাদশাহ দাবী করে বসলো সেও নাকি বাচাতে ও মারতে পারে । ইবরাহীম (আ.) বেওয়াকৃফটির এ কথার কোনো জবাব না দিয়ে এবং তাকে বিতর্ক চালিয়ে যাওয়ার সুযোগ না দিয়ে এমন একটি কথা বললেন যাতে সে লা জওয়াব হতে বাধ্য হয়ে গেলো। ইবরাহীম (আ.) ছিলেন বিশেষভাবে আল্লাহ পাকের পছন্দ করা এক মহান ব্যক্তিত্ব যিনি অত্যন্ত প্রাঞ্জল এবং তেজস্বিনী ভাষায় জীবন মৃত্যুর মূল রহস্যের কথা সে হতভাগ্য ব্যক্তির সামনে তুলে ধরেছিলেন, তুলে ধরেছিলেন জীবন দাতা ও জীবন কেড়ে নেয়ার রহস্যকে। এ এমন এক রহস্য যা আজ পর্যন্ত কোনো মানুষই উদঘাটন করতে পারেনি, আর শুরু থেকেই তিনি গোটা সৃষ্টির মধ্যে অতি চমৎকার এমন ভারসাম্য কায়েম রেখেছেন যা এখনও আমরা জানি না। তবে তার কিছু জিনিস আমাদের সবার কাছে বোধগম্য এবং অতি মনোরম দৃশ্য আকারে দেখা যাচ্ছে সেগুলো আমাদের সামনে প্রতিভাত হয়ে রয়েছে। বিশ্বজগতের প্রতিটি জিনিসের মধ্যে যে পরিপূর্ণ ভারসাম্য বিরাজ করছে এবং আল্লাহর যে মহান গুণটি এখানে ফুটে ওঠেছে- তা এ কথায় অতি সুন্দরভাবে ব্যক্ত হয়ে ওঠেছে- আমার রব তো তিনি যিনি জিন্দা করেন যিনি মারেন। এ কথা ছারা আল্লাহ তায়ালা বুঝাতে চেয়েছেন যে, জীবন দান ও জীবন গ্রহণ এর কাজটি একমাত্র আল্লাহর অনড় এবং আল্লাহ তায়ালা সম্পর্কে বাজে তর্ক করে তারা বলতে চায় যে, আল্লাহ তায়ালা হয়তো পৃথিবীর সব অংশের সব জনপদের ওপর শাসন ক্ষমতা রাখেন না। অবশ্যই আল্লাহ তায়ালা সৃষ্টিজগতের সব কিছুকে শাসন করেন, পরিচালনা করেন। বিশ্বজগতের প্রতিপালক বলেই তো তিনি মানুষেরও প্রতিপালক এবং তাদের জন্যে তিনিই সকল আইন-এর উৎস। তাই ইবরাহীম (আ.)-এর কথার উদ্ধৃতি পেশ করতে গিয়ে আল্লাহ তায়ালা বলছেন, “ইবরাহীম বললো, আমার রব তো সূর্যকে পূর্ব দিক থেকে তোলেন, তুমি তাকে পশ্চিম দিক থেকে তোলো ।' এ সত্যটি বারংবার আমাদের সামনে ঘটছে, প্রতিদিন একই নিয়মে সূর্যের উদয় এবং অস্তের দৃশ্য আমাদের নযরে পড়ছে। সময়ের কোন পরিবর্তন হচ্ছে না, নিয়মের বাইরে কোন দিন একটু বিলম্বেও তা উঠছে না। প্রকৃতির এ ব্যবস্থা আল্লাহর সার্বক্ষণিক পরিচালনার সাক্ষ্য বহন করছে- যদিও মানুষ এই সৃষ্টিলোকের গঠন প্রকৃতি সম্পর্কে মোটেই অবহিত নয়, সে উর্ধাকাশের মধ্যে নিহিত তথ্যসমূহ এবং দৃশ্যমান বস্তুর মূল রহস্য জানে না, আর নবী রসূলরা পৃথিবীর সূচনা থেকেই প্রতিটি পর্যায়ে মানুষকে এইসব দৃষ্টি আকর্ষণকারী বস্তুনিচয়ের দিকে তাকাতে বলেছেন এবং তাদের বুদ্ধিগত, কৃষ্টিগত এবং সামাজিক উন্নয়ন ও সমৃদ্ধির সকল পর্যায়ে তাদেরকে নিজেদের অবস্থান সম্পর্কে চিন্তা করতে উদ্ুদ্ধ করেছেন। এইভাবেই প্রকৃতি যেন মানুষকে জীবস্ত এবং প্রাণবন্ত এক বাক শক্তি সম্পন্ন জীব হিসেবে এমনভাবে এ মহাসত্য সম্পর্কে জানাচ্ছে যার ওপর কোন বিতর্ক তোলার অবকাশ নেই । এই কারণেই “তখন হতভম্ব হয়ে গেলো সে ব্যক্তিটি যে কুফরী করেছিলো ।" বিজ্াল ২য় ৪০ ৬//৬/.1051009016-1000

— পৃষ্ঠা ৩১৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।