Tafseer Fe Jilalil Quraan 2 PDF
/ ৪২৩
📝 লেখা 📖 পিডিএফ

ছিলো এবং মানা দরকার ছিলো যে, সকল ক্ষমতা দানকারী হচ্ছেন একমাত্র আল্লাহ তায়ালা । | অতএব যারা আল্লাহর নেয়ামতের কদরদানী করে না এবং নিজের আচরণে সীমালংঘন করে সব কিছুর ওপর নিজের প্রভুত্ব খাটাতে চায়, বুঝতে চায় না শক্তি ক্ষমতার আসল উৎসটি কোথায়? তাদের বাদশাহী তাদেরকে রসাতলে কেন ডুবাবে না? এসব লোকদের পক্ষে শোকরগোযারি না করে কুফরী করাই স্বাভাবিক এবং হেদায়েতপ্রাপ্তি কম্মিনকালেও এদের ভাগ্য জুটেনা, বরং সঠিক. পথ থেকে সরে যাওয়াই হয় এদের ভাগ্য লিখন। আল্লাহ তায়ালা তাদেরকে মেহেরবানী করে শাসন ক্ষমতা দিয়েছেন বলেই যে তারা শাসনকর্তা হতে পেরেছে এ কথা তারা মনে করে না। জোর করে মানুষের ওপর তাদের আইন কানুন চাপিয়ে দিয়ে তারা মানুষকে গোলাম বানাবে- এটা আল্লাহ তায়ালা কিছুতেই সহ্য করতে পারেন না, যেহেতু আল্লাহর নযরে সবাই সমান এবং সকল মানুষই আল্লাহর এক একটি ক্ষুদ্র দাস। তাদের উপযোগী আইন-কানুন তারা আল্লাহর কাছ থেকেই পাবে । তিনি ব্যতীত হুকুম দেয়ার মালিক বা আইন প্রণয়নের অধিকারী কেউ নেই। এই পর্যায়ে এসে আল্লাহ তায়ালা তার নিজের কাছে নিজেই বিস্ময় প্রকাশ করছেন এবং তিনি তার নবীর কাছে এ বিন্ময় প্রকাশ করতে গিয়ে বলছেন, “তুমি কি দেখোনি সেই ব্যক্তিকে যে ইবরাহীমের সাথে তার রব এর ব্যপারে তর্ক করলো, কারণ তাকে তিনি বাদশাহী দিয়েছিলেন ।” এখানে প্রথম শব্দটি “আলাম তারা'- এ এমন একজোড়া শব্দ যার দ্বারা এক অদ্ভূত জিনিসের প্রতি ইংগীত করা হয়েছে। এ শব্দ দুটো একাধারে অস্বীকার ও অজ্ঞ থাকা উভয় অর্থই ব্যক্ত করে। কার্যত এর অর্থ দীড়ায়, এমন অদ্ভূত কিন্বাকার বেওকৃফ ব্যক্তিকে তোমরা নিশ্চয়ই দেখোনি যে এমন নির্বদ্ধিতা প্রদর্শন করতে পারে। আল্লাহুর এতো নেয়ামত তোগ করার পরও তার শোকরগোযারি না করে, উল্টা তীর স্থান নিজেকে দীড় করাতে চায়, এমন পাগল দুনিয়ায় আর কে হতে পারে । আর আল্লাহর আইন পাওয়া সত্তেও তা গ্রহণ না করে, প্রবৃত্তির তাড়নে পড়ে নিজেই মানুষের জন্যে আইন রচনার ওদ্ধত্য দেখাতে পারে এমন হতভাগ্য ও নির্বোধ লোক নিশ্চয়ই তোমরা দেখোনি। ওর নির্বদ্ধিতা ধরিয়ে দেয়ার উদ্দেশ্যে “ইবরাহীম বললো; আমার রব প্রাণ দান করেন ও মারেন ।” জীবন মৃত্যুর আনাগোনা এখানে প্রতি নিয়তই সংঘটিত হচ্ছে। এর নিয়ম পদ্ধতি সবার সামনেই আছে। মানুষের অনুভূতি ও বুদ্ধিতে সৃষ্টির এ গুপ্ত রহস্য ধরা পড়েছে। এ রহস্য সম্পর্কে যখন সে চিন্তা করে তখন ভীষণভাবে সে পেরেশান হয়ে যায়। এ রহস্য মানুষের উপলব্ধি শক্তিকে উচ্চতর এক শক্তির কর্ম কুশলতাকে স্মরণ করিয়ে দেয়। স্মরণ করিয়ে দেয় এমন এক সৃষ্টিকর্তার কথা যিনি অন্তরীক্ষে থেকে সবকিছু পরিচালনা করছেন। এখানে সেই মহান পরওয়ারদেগারের দিকে ইংগীত করা হয়েছে, যার হাতে সৃষ্টি ও লয় উভয় ক্ষমতাই বিদ্যমান । একথা মানুষ যখন বুঝে তখন সৃষ্টির এই কাজে অন্য কারো ভূমিকা আছে এমন অস্পষ্টতা তার মন থেকে বিদূরিত হয়ে যায়। তারা বুঝতে পারে একমাত্র শর্বশক্তিমান আল্লাহর কাছেই আশ্রয় পাওয়া সম্ভব, অন্য কারো কাছে কোন বিষয়ে কোনো আশ্রয় পাওয়ার উপায় নেই। বাস্তবিকপক্ষে আমরা আজও জীবন ও মৃত্যুর সঠিক তাৎপর্য সম্পর্কে কিছুই জানি না, শুধুমাত্র |: এই জীবন মৃত্যুর বাহ্যিক অবস্থাটাই আমরা দেখি এবং কিছু কিছু আন্দাজ করি মাত্র । পরিশেষে জীবনের সূচনা ও মৃত্যুর পরে কি হবে তা জানার জন্যে আমাদের সেই মহাশক্তির মুখাপেক্ষী হতেই হয় ধার হাতে সবার জীবন নিবদ্ধ, আর তিনিই হচ্ছেন আল্লাহ সোবৃহানাহু ওয়া তায়ালা । ৬//৬/.1051009016-1000

— পৃষ্ঠা ৩১২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।