Tafseer Fe Jilalil Quraan 2 PDF
/ ৪২৩
📝 লেখা 📖 পিডিএফ

কোরআনে করীমে এই সুদীর্ঘ ও সমুজ্জল ধারা বিবরণ মুসলমানদের বিবেক বুদ্ধি ও উপলব্ধি শক্তির কাছে এই সৃষ্টি রহস্যের মূল সত্যকে অতি চমৎকারভাবে তুলে ধরেছে। এমন একটি বিষয় যার উপস্থাপনা সৃষ্টি তত্বকে বুঝার জন্যে অত্যন্ত জরুরী! এ রহস্যটির দ্বার উন্মোচিত হলে দৃষ্টিশক্তিতে আরও বহু রহস্য ভেসে ওঠে এবং মানুষ তখন বহু সঠিক জিনিসের দৃশ্য স্পষ্টভাবে দেখতে পায়, এ সময়ই তার মনে সুনিশ্চিত বিশ্বাস পয়দা হয় যা মানুষের মনের মধ্যে স্থিরতা ও অনাবিল প্রশান্তি এনে দেয়। এরপর আলোচনা আসছে ইসলামের জীবন পদ্ধতি, জীবনে চলার পথের অনুসরণযোগ্য বাস্তব দিক নির্দেশনা, নৈতিক আচার-আচরণের নিয়ম-নীতি এবং সব কিছুর পরিপূর্ণ শৃংখলার সুসামর্জস্য ও ভারসাম্যপূর্ণ কার্যধারার ধারা বিবরণী প্রসংগে । কিন্তু এসব কিছু মানুষের আকীদা বিশ্বাস বহির্ভুত জিনিস নয় বরং আকীদার ভিত্তিতেই এসব কর্মপন্থা নির্ধারিত হয়। বিশ্বাসগত অবস্থান অনুসারেই এই জীবনের সুন্দর নিয়ম-নীতি ও বাস্তব কার্যধারা গড়ে ওঠে। এই কার্ধারার স্থায়ীত্ের জন্যে এবং সুদৃঢ়ভাবে ওই সকল নিয়ম-নীতিকে চালু থাকার জন্যেও একটি স্থায়ী মাপকাঠির প্রয়োজন, যার সাথে আকীদার গভীর সংযোগ থাকবে । সংযোগ থাকবে সৃষ্টিজগতের বাস্তবতা সম্পর্কিত ধ্যান-ধারণার, যার গভীরের সাথে মহান ত্রষ্টার সাথে সৃক্ষ যোগাযোগ রয়েছে, ঘিনি গোটা সৃষ্টিজগৎকে সৃষ্টি করেছেন। এইভাবেই মন্বী সূরাগুলোর মধ্যে ঈমান আকীদা সম্পর্কিত নিয়ম নীতিগুলোকে অত্যন্ত জোরালো এবং স্পষ্টভাবে তুলে ধরা হয়েছে। তারপর জীবনের সকল বিষয় সম্পর্কে বিস্তারিত আইন-কানুন ও ব্যাখ্যা প্রদান করা হয়েছে মাদানী সূরাগুলোর মধ্যে । আলোচ্য আয়াতগুলোর মধ্যে প্রথম আয়াতটিতে ইবরাহীম (আ.) এবং এ সময়কার একজন বাদশার মধ্যকার বিতর্ক পেশ করা হয়েছে। এখানে আয়াতটি যে শিক্ষাকে উপস্থাপন করতে চেয়েছে সে বিষয়ের জন্যে এর প্রয়োজন না থাকায় বিতর্করত ওই বাদশাহর নাম এখানে নেয়া হয়নি। এই বিতর্কটিকে মোহম্মদ (স.) ও মুসলমানদের একটি দলের কাছে পেশ করা হয়েছে, যাতে তারা এ অদ্ভূত বিতর্কটি থেকে কিছু আনন্দ উপভোগ করতে পারে । বলা হয়েছে এ ব্যক্তি ইবরাহীম (আ.)-এর সাথে তার রব" সম্পর্কে তর্ক জুড়ে দিল। এই ঝগড়ার দৃশ্যকে কোরআন মজীদ বড় চমৎকারভাবে এখানে পেশ করেছে। দেখুন আল্লাহর বাণী, “দেখেছো কি এ ব্যক্তিকে যে ইবরাহীম এর সাথে তার রব এর ব্যাপারে বিতর্ক জুড়ে দিলো, 2 আর আল্লাহ তায়ালা যালেম জাতিকে পথ দেখান না। ইবরাহীম (আ.)-এর সাথে বিতর্করত এই বাদশাহ আসলে আল্লাহর অস্তিত্বের অস্বীকারকারী ছিলো না; কিন্তু সার্বভৌমত্রের প্রশ্নে এক আল্লাহকে সব ক্ষমতার মালিক বলে সে মানতে নারায ছিলো । মানুষের প্রতিপালন ও সব কিছুর ওপর একমাত্র তার ক্ষমতা ও ব্যবস্থাপনাই চলছে একথা সে স্বীকার করতো না। আজও অনেক হঠকারী নাদান আছে যারা আল্লাহকে সৃষ্টিকর্তা বলে মানে সত্য, কিন্তু তার সাথে কিছু অংশীদার বানায়, তাদের সাথে আল্লাহর ক্ষমতার ভাগাভাগি করে। শাসন ক্ষমতায় এবং প্রতিপালনের ব্যাপারে আল্লাহর একচ্ছত্র আধিপত্যকেও এ বাদশাহ মানতে চাইতো না। কিন্তু সত্য কথা হচ্ছে যে, তিনি ছাড়া হুকুম দেয়ার মালিক আর কেউ নেই, নেই সামাজিক বিধানদাতা আর কেউ । এই অস্বীকারকারী হঠকারী মানুষটি যে কারণে আল্লাহ্‌র সার্বভৌমত্ব্কে মানতে চাচ্ছিলো না তা ছিলো এই যে, তাকে আল্মাহ তায়ালা বাদশাহ বানিয়েছিলেন, অর্থাৎ আল্লাহ পাকের পক্ষ থেকে তার বাদশাহী প্রাপ্তির কারণেই এই অস্বীকার করার কথাটি সে বলতে পেরেছে। এই বাদশাহী প্রাপ্তিতে তার তো শোকরগোযারি করা উচিৎ ৬//৬/.1051009016-1000

— পৃষ্ঠা ৩১১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।