Tafseer Fe Jilalil Quraan 2 PDF
/ ৪২৩
📝 লেখা 📖 পিডিএফ

ইসলামের দৃষ্টিতে এটাই হচ্ছে আজ সব থেকে গুরুতৃপূর্ণ বিষয়। এই আয়াতের আলোকে মুসলমানদের তাদের দ্বীনের তাৎপর্য বুঝে নিতে হবে; বুঝে নিতে হবে তাদের জাতীয় ইতিহাসের গুরুতু। তাহলেই আশা করা যায় ইসলামের প্রতিরক্ষা সম্পর্কে যারা চেষ্টা চালাচ্ছে তাদেরকে দোষারোপের বাক্যবাণ ঘায়েল করতে পারবে না। এ সম্পর্কে তাদের স্বচ্ছ জ্ঞান তাদেরকে নিজ বিশ্বাসে অটল ও অবিচল থাকতে সাহায্য করবে এবং তাদের ধ্যান-ধারণা অন্যান্য মতবাদগুলোকেও প্রভাবিত করবে । প্রভাবিত করবে অন্যান্য সংগঠনকে এবং অন্যান্য ধর্মাবলম্বীদেরকেও । তাদের দ্বীনের পক্ষে প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তোলার ব্যাপারে আজ সর্বত্র যে নবচেতনার উন্মেষ হয়েছে এবং জেহাদের যে মর্মার্থ তারা বুঝতে পেরেছে সেই চেতনা আরও বহু মুসলমানকে জেহাদে অংশ গ্রহণ করতে অনুপ্রাণিত করবে । আসলে জেহাদ হচ্ছে বলদ্পী বাতিলের জন্যে এক ভীষণ প্রতিরোধ । জেহাদ মানুষের সেই কল্যাণ পিপাসা নিবারণের ঝর্ণাধারা যা নিয়ে ইসলামের আগমন ঘটেছে। যে ব্যক্তি জেহাদকে নিষিদ্ধ মনে করে এবং নিষিদ্ধ বলে ঘোষণা দেয় তার থেকে বড় অপরাধী আর কেউ নেই। যে ব্যক্তি ইসলাম ও জেহাদের মধ্যে কোন ব্যবধান প্রমাণিত করার চেষ্টা করে সে মানবতার সব থেকে বড় দুশমন। সঠিক পথে চলতে চাইলে এবং বুদ্ধিকে কাজে লাগাতে চাইলে এই জঘন্য ইসলামের দুশমনকে অবশ্যই পরিহার করা প্রয়োজন । মোমেনদেরও কর্তব্য মানুষকে সঠিক পথ প্রদর্শনের লক্ষ্যে এদের সংস্পর্শ থেকে দূরে থাকা । আল্লাহ তায়ালা তাদেরকে গোটা মানব মন্ডলীর মধ্য থেকে বাছাই করে নিয়ে তীর প্রতিনিধিত্ের দায়িত্ব দান করেছেন এবং ঈমানরূপী নেয়ামত দ্বারা তাদেরকে ধন্য করেছেন। অতএব ইসলামের দুশমনদের চিহিত করে নিজেদের স্বার্থে এবং গোটা মানবমন্ডলীর স্বার্থে তাদের সম্পর্কে মানুষকে সচেতন ও সতর্ক করে দেয়া তাদের কর্তব্য । এ দায়িত্ব সম্পর্কে তাদেরকে অবশ্যই আল্লাহর সামনে জবাবদিহি করতে হবে। ভীবন মৃত্যু বহুত ও সুর্বথ শাসকেন শুদ্ধত্ব এরপর তুলে ধরা হয়েছে জীবন মৃত্যু সম্পর্কে ইবরাহীম (আ.)-এর বাস্তব অভিজ্ঞতার ঘটনাটি । এরশাদ হচ্ছে, “তুমি কি দেখেছো সে ব্যক্তিকে যে ইবরাহীমের সাথে তার রব এর ব্যাপারে তর্ক করলো, কারণ তাকে আল্লাহ তায়ালা শাসন ক্ষমতা দিয়েছিলেন। সে তর্ক করেছিলো ইবরাহীম তাকে বলেছিলো, আমার রবই জীবন ও মৃত্যু দেন। সে বললো- না আমিই জীবন মৃত্যু দেই । ইবরাহীম তখন বললো, বেশ, আমার রব সূর্যকে উদিত করেন পূর্ব দিক থেকে, তুমি পশ্চিম দিক থেকে তাকে উঠাও তো। এতে কাফের লোকটি হতভম্ব হয়ে গেলো। আচ্ছা বেশ, তুমি চারটি পাখি ধরো এবং তাদেরকে ভালো করে চিনে রাখো, তারপর তাদের বিচ্ছিন্ন (কর্তিত) টুকরোগুলোকে বিভিন্ন পাহাড়ে রেখে এসো । এরপর নাম ধরে তাদেরকে ডাক দাও। দেখবে, তারা দ্রুতগতিতে তোমার কাছে চলে আসবে । জেনে নাও যে, আল্লাহ তায়ালা মহা-শক্তিমান, মহা-বিজ্ঞানময় ।” এই তিনটি আয়াতে একটি মাত্র বিষয়ই তুলে ধরা হয়েছে। বিষয়টি হচ্ছে জীবন মৃত্যু ও জীবন মৃত্যুর তাৎপর্য । এ ঘটনার মাধ্যমে ইসলামী ধ্যান-ধারণার সেই বিশেষ অংশকে তুলে ধরা হয়েছে এবং এ প্রসংগকে সরাসরি “আয়াতুল কুরসী' সংলগ্ন করে আল্লাহর গুণাবলীকে প্রমাণিত করা হয়েছে। এই পারার মধ্যে ইতিপূর্বে বর্ণিত আয়াতসমূহের ধারার সাথে সংযোগ রেখেই এর বর্ণনাভংগী গ্রহণ করা হয়েছে। ৬//৬/.1051009016-1000

— পৃষ্ঠা ৩১০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।