বিভিন্ন দিক ও বিভিন্ন স্থান যা কিছু আছে সেগুলোর কোনোটারই নিজস্ব কোনো মর্যাদা নেই। আল্লাহর পক্ষ থেকে মর্যাদা দান করাতেই সেগুলো মর্যাদা পেয়েছে এবং সেগুলো বিশিষ্ট স্থানে পরিণত হয়েছে। আর আল্লাহ তায়ালা যাকে ইচ্ছা তাকে সরল সঠিক ও মযবুত পথে পরিচালিত করেন । সুতরাং কারো জন্যে যখন তিনি কোনো দিককে নির্দিষ্ট করে দেন এবং সেটাকে কেবলা হিসেবে গ্রহণ করেন তখন সে স্থানটি প্রিয় ও পছন্দনীয় স্থানে পরিণত হয়ে যায়। আর সেই পথ গ্রহণ করার মাধ্যমে মানুষ সঠিক পথে চলতে থাকে। এই ভাবে বিভিন্ন স্থান ও দিকের তাৎপর্য নির্ণীত হয়। স্থির হয়ে যায় বান্দার জন্যে হেদায়াত লাভের সেই উৎসমূল, যেখান থেকে নির্ধারণ করা হয় তার জন্যে মুখ করার দিকসমূহকে। আসলে, আল্লাহর নির্দেশ অনুযায়ী কোনো দিকে মুখ করা দ্বারা আল্লাহরই হুকুম পালন করা হয় এবং আল্লাহর দিকেই মুখ করা হয়। স্ুসজ্সিম জাতি পরিচক্স তারপর কোরআনে কারীম এই সৃষ্টির মধ্যকার গভীর সত্যকে উম্মতে মোহাম্মাদীর সামনে পেশ করেছে। জানিয়ে দিয়েছে পৃথিবীতে তার প্রধান কর্তব্য সম্পর্কে, গোটা মানবগোষ্ঠীর মধ্যে তার মহান মর্যাদার কথা স্থিরভাবে নির্দিষ্ট করে দিয়েছে এবং মানব জীবনে সুখ শান্তি সমৃদ্ধি ও কল্যাণ প্রতিষ্ঠার ব্যাপারে তাদের মৌলিক ভূমিকা কি হওয়া দরকার তাও তাদের বিশেষ কেবলা ও বিশেষ ব্যক্তিতৃকে প্রকাশ করার মাধ্যমে কোরআনে কারীম স্পষ্ট করে জানিয়ে দিয়েছে । আল্লাহ তায়ালা তাদেরকে জানিয়ে দিয়েছেন, যেন তারা কোনো অবস্থাতেই নিজেদের পরওয়ারদেগারের কথা ছাড়া আর কারো কোনো কথার প্রতি কর্ণপাত না করে, যেহেতু এই কেবলার মাধ্যমেই আল্লাহ তায়ালা তাদেরকে মর্ধাদাবান বানিয়েছেন, অধিষ্ঠিত করেছেন তাদেরকে বিশ্ব মানবের মধ্যে শ্রেষ্ঠত্বের আসনে । মুসলিম জাতি হচ্ছে এমন একটি কেন্দ্রীয় জাতি যারা গোটা মানব জাতির কাছে এমনভাবে সত্যের সাক্ষী হিসেবে ফুটে উঠবে যে, তাদের দেখেই মানুষ সত্যের চমৎকারিত্ বুঝতে পারবে । তারা হবে সত্য ও ন্যায়ের ধারক ও বাহক । তারা মানুষের মধ্যে ন্যায়-নীতি ও ইনসাফ কায়েম করবে, তুলে ধরবে তারা সবার সামনে সত্যনীতি, জীবনের মূল্যবোধ ও সত্য মিথ্যার মধ্যে পার্থক্য করার মাপকাঠি । ফলে, এহেন ব্যক্তিদের পরামর্শ ও মতামতই জনগণের কাছে নির্ভরযোগ্য বলে মনে হবে। তারা প্রচলিত সমাজ ব্যবস্থার রীতিনীতি, দৃষ্টিভংগী ও নিয়মপদ্ধতিগুলো যাচাই করার পর সত্য মিথ্যা নির্ণয়ে চূড়ান্ত সিদ্ধান্ত দান করবে। জানিয়ে দেবে তারা কোনটা সত্য আর কোনটা মিথ্যা । গ্রহণ করবে না তারা অন্য কোনো মানুষ থেকে নেয়া কোনো দৃষ্টিভংগী, মূল্যবোধ বা কোনো মানদন্ড । কেননা তারাই তো আল্লাহর পক্ষ থেকে গোটা মানবজাতির জন্যে তদারককারী এবং সত্যের সাক্ষী হিসেবে নিযুক্ত হয়েছে। তাদের দায়িত্ব দেয়া হয়েছে মানুষের মধ্যে ন্যায় নীতি প্রতিষ্ঠা এবং হক ও ইনসাফের সাথে বিচার ফয়সালার । আর এইভাবেই তারা সারা দুনিয়ার মানুষের মাঝে সত্যের সাক্ষীর ভূমিকা পালন করবে এবং রসূল (স.) তাদের জন্যে সত্যের সাক্ষী হিসেবে নিজেকে পেশ করবেন, উম্মতের যাবতীয় কার্যকলাপ, অভ্যাস ও রীতিনীতি নির্ধারনকারী হবেন তিনিই এবং উম্মতের মধ্য থেকে আগত যে কোনো চিন্তাভাবনা বা পছন্দের সঠিকতা বিবেচনা করে তিনিই দেবেন শেষ সিদ্ধান্ত । এইটিই হচ্ছে এই উম্মতের বৈশিষ্ট্য এবং তার কর্তব্যও সে এইভাবে পালন করবে । তারা সর্বোত্তম উন্মতরূপে আখ্যায়িত হওয়ার সঠিক ভূমিকায় অবতীর্ণ হয়ে নিজেদেরকে গৌরবাৰিত করবে । ৬//৬/.105100016-1000
— পৃষ্ঠা ৩১ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।