Tafseer Fe Jilalil Quraan 2 PDF
/ ৪২৩
📝 লেখা 📖 পিডিএফ

ক প্রত্যেক মানুষ স্বাধীন, ব্যক্তিগত জীবন পরিচালনায়ও তারা স্বাধীন। সেখানে তারা নিজ নিজ বিশ্বাস অনুযায়ী চলবে নাগরিক হিসেবে ইসলাম তাদেরকে তাদের বিশ্বাসগত আযাদী করে হেফাযত করবে, তাদের অধিকার রক্ষার নিশ্চয়তা দেবে, আর তাদের দৃষ্টিকোণের বিবেচনা তাদের সন্ত্রমকে রক্ষা করবে। ইসলামী ব্যবস্থাকে পূর্ণাংগভাবে প্রতিষ্ঠার জন্যে যে জেহাদ প্রয়োজন তা অবশ্যই সীমাবদ্ধ মুসলমানদের মধ্যেই থাকবে, এটা ধরে নেয়া যায়। কেননা আল্লাহর ঘোষণা, জেহাদ চলবে ততোদিন যতোদিন বিশৃংখলা ও অশান্তি দূর না হয়, আল্লাহর দেয়া জীবন ব্যবস্থা পূর্ণাংগভাবে চালু না হয়ে যায়, পৃথিবীতে কোন বান্দার প্রতুত্ব কায়েম না থাকে। বিশ্বাসগত দিক অর্থাৎ ইসলামী আকিদা বিশ্বাস গ্রহণ করতে বাধ্য করার জন্যে ইসলাম কখনও অস্ত্র ধারণ করেনি, আর ইসলামের প্রচার ও প্রসারও তরবারির দ্বারাও হয়নি, যদিও এ ধরনের কিছু দোষ ইসলামের দুশমনরা সব সময় ইসলামের ওপর দিতে চেয়েছে। ইসলাম নিরাপত্তা ও শান্তিপূর্ণ ব্যবস্থা প্রতিষ্ঠার উদ্দেশ্যেই যাবতীয় প্রচেষ্টা চালিয়ে এসেছে, যাতে করে এর আওতায় যারা আসবে, এর ছায়াতলে যারা আশ্রয় গ্রহণ করবে তারা যে আকিদা-বিশ্বাসের অধিকারীই হোক না কেনো তারা যেন নিরাপদ জীবন যাপন করতে পারে এবং বাস্তব দুনিয়ার জীবন সম্পর্কিত আইন-কানুন (যার সম্পর্ক একমাত্র দুনিয়ার জীবনের সুখ-শান্তির সাথে এবং মানুষের পারস্পরিক কল্যাণের সাথে জড়িত এমন কিছু তারা মেনে নিতে পারে, তাহলে আকিদা তা যাই থাকুক না কেন এবং ইসলামের আকিদা বিশ্বাসগত দিকগুলো যদি সে নাও মানে তবু তারা সুখে শান্তিতে জীবন কাটাতে পারে। ইসলামের অস্তিত্বকে টিকিয়ে রাখার জন্যে, এর প্রচার ও প্রসারের জন্যে, ইসলাম গ্রহণকারীদের নিজ বিশ্বাসের ওপর নিশ্চিন্তে টিকে থাকার জন্যে এবং ইসলাম গ্রহণ করতে ইচ্ছুক ব্যক্তিদের নিরাপত্তা ও নিশ্চিন্ততা লাভের জন্যে- এ দুনিয়ায় বরাবরই মানুষদের শক্তি সঞ্চয়ের প্রয়োজন ছিলো । এর প্রয়োজন ছিলো এ ব্যবস্থার প্রতিষ্ঠা ও হেফাযতের জন্যেও । জেহাদ কোনো নগন্য জিনিস বা কোনো গুরুত্বহীন জিনিস নয়। এর প্রয়োজন আজও শেষ হয়ে যায়নি এবং ভবিষ্যতের দিনগুলোতেও এর গুরুত্ব কোনো দিন কমবে না। অবশ্য ইসলামের দুশমনরা মুসলমানদেরকে এই ধারণা দিতে চায় যে ইসলামী ব্যবস্থার জন্যে শক্তি সঞ্চয় বা শক্তি লাভের কোন প্রয়োজন নেই। ও অবশ্য ইসলামই একমাত্র জীবন ব্যবস্থা দিয়েছে যার প্রতিষ্ঠার জন্যে ক্ষমতা প্রয়োজন, আর এ ক্ষমতা প্রয়োগের মাধ্যমে এবং এ ব্যবস্থাকে টিকিয়ে রাখার উদ্দেশ্যে প্রয়োজন বিরুদ্ধবাদীদের বিরুদ্ধে অস্ত্র ধরার সংগ্রামসহ সার্বিক সংঘর্ষ-জেহাদ। এছাড়া ইসলাম টিকতেও পারে না, নিজের ব্যবস্থা সে পরিচালনাও করতে পারে না। “বীন এর ব্যাপারে জবরদস্তি নেই।' হা, এ কথা অবশ্যই সত্য, কিন্তু তার পাশাপাশি আল্লাহর এই নির্দেশ ভুলে গেলে চলবে না 'তোমরাও প্রস্তুতি গ্রহণ করো, যতোটা পারো, শক্তি সঞ্চয়ের দ্বারা এবং অশ্বসমূহ পরিচালনার মাধ্যমে যাতে 'করে তোমরা আল্লাহর দুশমনদেরকে ভীত সন্ত্রস্ত করে রাখতে পারো এবং তোমাদের দুশমনদেরকেও ভয় দেখাতে পারো । এ ছাড়া সে সকল দুশমনকে ভীত করে রাখার জন্যেও এ কাজ তোমাদের অব্যাহত রাখতে হবে- যাদেরকে দুশমনীর খবর তোমরা জানো না, আল্লাহ তায়ালা তাদেরকে জানেন। ৬/৬/৬/.1051009016-1000

— পৃষ্ঠা ৩০৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।