Tafseer Fe Jilalil Quraan 2 PDF
/ ৪২৩
📝 লেখা 📖 পিডিএফ

ও নিরংকুশ আনুগত্য নিঃশর্ত আনুগত্য একমাত্র মহান ও সর্বশক্তিমান আল্লাহর জন্যেই নির্দিষ্ট । আল্লাহর পূর্ণ আনুগত্য করার লক্ষ্যে সংশ্লিষ্ট কাজ হিসেবে মানুষের ওপর থেকে মানুষের প্রভৃত্কে খতম করতে হবে- তা সে প্রভুত্ব যে কোন প্রকারের এবং যতোটুকু হোক না কেন। মানুষের জন্যে কোন ব্যক্তি মানুষ, কোন সংগঠন অথবা কোন জনগোষ্ঠী, কেউই আইন তৈরী করতে পারে না এবং তাদেরকে নিজেদের আইন বলে পদানতও রাখতে পারে না। সমগ্র মানুষের জন্যে আইন রচনার কাজ একমাত্র তিনিই করতে পারেন যিনি সকল মানুষের প্রতিপালক, মনিব এবং অষ্টা। একমাত্র তার কাছেই আনুগত্য ভরা মাথা নত করা যায়, যেমন করে একমাত্র তার শক্তি ক্ষমতার ওপর ঈমান আনা এবং তার গোলামী করা যায়। ইসলামী ব্যবস্থায় একমাত্র আল্লাহর আইন অনুসারে যে শাসন কাজ পরিচালনা করে তার ছাড়া অন্য কোনো মানুষের আনুগত্য করা যায় না। কোনো ব্যবস্থা নয়। কেননা কোনো মানুষের পক্ষেই সমগ্র মানব মন্ডলীর জন্যে আইন প্রণয়ন করা সম্ভব নয়। একমাত্র আল্লাহ তায়ালা তার সকল বান্দার প্রয়োজন বুঝে তাদের জন্যে আইন দান করতে পারেন। তার দেয়া আইনের মাধ্যমে বান্দাদের মধ্যে তার প্রভুত্ব প্রকাশিত হয় এবং সে প্রভুত্বের প্রদর্শনীও একমাত্র এভাবেই সম্ভব হয় । সুতরাং তারই একজন বান্দা হয়ে আইন প্রণয়নের এই কাজ কোন মানুষ করবে এবং প্রকারান্তরে স্বয়ং মালিকের আসনে সে নিজেকে বসাবে এটা | কোনোভাবেই বৈধ কাজ হতে পারে না। এইটাই হচ্ছে মহান আল্লাহ রাব্বুল আলামীনের নিয়ম যা প্রতিষ্ঠা করার লক্ষ্যেই মূলত ইসলামের আগমন ঘটেছে। এই নিয়ম নীতির ভিত্তিতেই মানুষের জন্যে পরিষ্কার পরিচ্ছন্ন এক নৈতিক বিধান গড়ে ওঠে, যার মধ্যে সমথ মানুষের স্বাধীনতার জামানত দান করা হয়েছে। সেখানে সেই মানুষের স্বাধীনতাও নিশ্চিত করা হয়েছে যে এখনও ইসলাম কবুল করেনি । তাদের মান মর্ধাদাকেও সেখানে অক্ষুণ্ন রাখার সব ব্যবস্থা রয়েছে। এ ব্যবস্থার মধ্যে প্রত্যেক নাগরিকের সর্বপ্রকার নাগরিক অধিকার আদায়ের ব্যবস্থা নিশ্চিত করা হয়েছে, - তার আকীদা বিশ্বাস যাইই .হোক না কেন। সেখানে ইসলাম গ্রহণ করার জন্যে কাউকেই মজবুর করা হয় না। বাধ্য করা হয় না কাউকে ইসলামী বিধানকে মেনে নেয়ার জন্যে । তাদের কাছে "দ্বীনের দাওয়াত' পৌঁছে দেয়া পর্যন্ত তাদের দায়িত্ব শেষ। এই জীবন ব্যবস্থা প্রতিষ্ঠার লক্ষ্যেই ইসলাম জেহাদ করেছে। এ ব্যবস্থাকে সমাজ জীবনের সর্বত্র চালু করা এবং এ ব্যবস্থার পক্ষে সমর্থন আদায় করাই ইসলামী আন্দোলনের কাজ । আল্লাহর প্রতিনিধিত্ের দায়িত্ব পালন করতে গিয়েই প্রত্যেক মুসলমানের এটা একান্ত কর্তব্য হয়ে পড়ে যে, তারা আল্লাহর আইনের পরিবর্তে নিজেদের মন্তিষ্ষপ্রসূৃত আইন প্রণয়নকারী আল্লাহদ্বোহীদের যাবতীয়, প্রচেষ্টাকে নস্যাৎ করে দেবে এবং তাদের প্রণীত আইন কানুনকে ভেংগে চুরমার করে দিয়ে সেখানে খোদ আল্লাহর আইন চালু করবে, কেননা বিদ্রোহীরা আল্লাহর রাজ্যে নিজ আইন চালু করার মাধ্যমে আল্লাহর বান্দাদেরকে নিজেদের বান্দীয় পরিণত করেছে, যার কোন অধিকারই তাদের নেই । এটাও সম্ভব নয় যে ইসলাম মানুষকে সজোরে টেনে এনে ইসলামী ব্যবস্থা গ্রহণ করতে বাধ্য করবে এবং পৃথিবীর সর্বত্র এই ব্যবস্থার ঘোষণা দিয়ে দেবে, আর নিজেদের ব্যক্তিগত আকীদা বিশ্বাস অন্তরের মধ্যে থাকা সত্তেও তাদেরকে ইসলামের ছায়াতলে স্বাধীন বলে অভিহিত করবে। এটা তখনই সম্ভব যখন তারা স্বেচ্ছায় জেনে বৃঝে ইসলামের প্রতি আনুগত্য প্রকাশ করে তার সামাজিক নৈতিক, অর্থনৈতিক ও রাষ্ত্ীয় ব্যবস্থাসমূহ মেনে নেবে । অন্তরের বিশ্বাসের ব্যাপারে [২ ুক্রা আনল ন্বাব্লান্জা______776৩০৮5___পান্াহ অলি ৯] ৬/৬/৬/.1051009016-1000

— পৃষ্ঠা ৩০৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।