দ্বিতীয় যে কারণে ইসলাম জেহাদের কাজ চালিয়ে গেছে তা হচ্ছে ইসলামী দাওয়াতের পথ | পরিষ্কার করা । বলা বাহুল্য যে দাওয়াত দানের কাজটি তারাই করবে যারা এই আকীদাকে মনে প্রাণে গ্রহণ করেছে। এটাই সুনিশ্চিত সত্য যে একমাত্র ইসলামই সমগ্র সৃষ্টির জন্যে পূর্ণাংগ মতাদর্শ এবং জীবনকে সমৃদ্ধশালী করার মতো একটি জীবন ব্যবস্থা দিয়েছে। গোটা মানবমন্ডলীকে সঠিক পথ দেখানোর জন্যেই এই কল্যাণকর ব্যবস্থা তথা ইসলামের উদাত্ত আহবান পৌছে দেয়ার কাজ অপ্রতিরোধ্য গতিতে চালাতে হবে। স্পষ্ট এ জীবন বিধান পৌছে যাওয়ার পর যার ইচ্ছা সে এ জীবন ব্যবস্থা গ্রহণ করুক অথবা অস্বীকার করুক এটা তার খুশী, সুতরাং এই '্বীন' হণ করার ব্যাপারে কারো ওপর কোনো প্রকার জবরদস্তি নেই। তবে এর পূর্বে সর্বপ্রকার দুঃখ কষ্ট ও জীবনের ঝুঁকি নিয়ে সমগ্র মানবমন্ডলীর কাছে এ কল্যাণকর জীবন ব্যবস্থাকে পৌছে দিতে হবে- এটাই মুসলমানদের দায়িত্ব, আর এ ব্যবস্থাটি এসেছে আল্লাহর পক্ষ .] থেকে সমগ্র মানবমন্ডলীর জন্যেই । এ কাজকে চালু রাখতে গেলে বহু বাধা বিপত্তি আসবে, আসবে ঝড়-ঝঞ্চা, আসবে বিরোধীতা ও দুঃসহ নির্যাতন । মানুষ ইসলামের কথা শুনতে চাইবে না, প্রথম প্রথম তারা গ্রহণও করবে না। এসব দুঃসহ জ্বালা সয়ে আল্লাহর পথের পথিকরা যদি অবিরাম গতিতে তাদের প্রচারের কাজ চালিয়ে যেতে পারে এবং কোন অবস্থাতেই ক্ষ্যান্ত না হয় তাহলেই তারা দেখবে মানুষ ইসলামের সুমহান পতাকাতলে দলে দলে সমবেত হবে। আর একটি কথা এখানে উল্লেখ করা প্রয়োজন, আপনি প্রায়ই দেখবেন এই বিরোধিতার ঝড়-তুফান যখন শুরু হবে তখন তা শুধু ব্যক্তি, সংগঠন বা দল পর্যন্ত সীমাবদ্ধ থাকবে না। প্রচলিত শাসন ব্যবস্থা এ আহবানকে রোধ করতে গিয়ে মানুষকে এমনভাবে বাধা দিতে থাকবে যেন অন্যরা এ অমিয় বাণী শুনতেই না পায়। যারা হেদায়াতের এ আলো গ্রহণ করবে তাদেরকে বিপদগ্রস্ত করতেও তারা কোনো দ্বিধাবোধ করবে না। তারা মনে করে যে এ আওয়ায মানুষের কান পর্যন্ত যদি পৌছে যায় তাহলে আজ হোক বা কাল হোক, এ ব্যবস্থাকে মানুষ অলিংগন করবেই ।আর তখন তাদের ক্ষমতার মসনদ নড়ে উঠবে । তখৃতে তাউসে বসে তারা ভাবছে জনগণকে বঞ্চিত করে এইভাবে বিলাসিতাপূর্ণ চিরদিন জীবন যাপন করতে পারবে। তাই ইসলামের এই উদাত্ত আহবান তাদের হৃদকম্প সৃষ্টি করে, তারা এ আমন্ত্রণের প্রতি এতো মারমুখী হয়। সুমহান লক্ষ্য অর্জনেই মূলত ইসলামের আগমন ঘটেছে । ইসলামের দুনির্বার ব্যবস্থা মানব নির্মিত সমগ্র বাতিল ব্যবস্থাকে চুরমার করে দেয় যার নিগড়ে পড়ে মানবতা নিম্পেষিত হচ্ছে। তারপর ইসলাম সেস্থুলে পূর্ণ ইনসাফপূর্ণ একটি ব্যবস্থাকে প্রতিষ্ঠা করতে চায়, যেখানে মানুষকে সত্য সঠিক পথে আহ্বানের অবাধ সুযোগ সুবিধা থাকবে, আমাদের দাওয়াত দানকারীদের এখানে পরিপূর্ণ স্বাধীনতা থাকবে । এই লক্ষ্যে উপনীত না হওয়া পর্যন্ত এ কাজ অব্যাহত থাকবে, চলবে এ সংখাম। গোটা মুসলিম বিশ্বের সর্বত্র এ দাওয়াত পৌছে দেয়াই হচ্ছে একজন মুসলমানদের দায়িত্ব, সারা জগতের মুসলমানদের এ দায়িত্ব সঠিকভাবে উপলব্ধি করতে হবে এবং এ দায়িত্ব পালনে তাদের সর্বপ্রকার ব্যবস্থা নিয়ে অগ্রসর হতে হবে, যদি সত্যই তারা নিজেদেরকে মুসলমান বলে দাবী করে। তৃতীয় যে কারণে ইসলাম জেহাদ পরিচালনা করেছে তা হচ্ছে, পৃথিবীর বুকে তার বিশেষ জীবন ব্যবস্থা প্রতিষ্ঠা করা, সেই ব্যবস্থাকে স্থায়ী রাখা এবং তার পক্ষে সমর্থন সংগ্রহ করা । কেননা ইসলামী জীবন ব্যবস্থাই একমাত্র ব্যবস্থা যা মানুষের স্বাধীনতাকে নিশ্চিত করে এবং মানুষের মধ্যে ভ্রাতৃতৃবোধ সৃষ্টি করে, সাথে সাথে জনগণের মধ্যেও এই চেতনা জাগায় যে দাসত্ব ৬//৬/.1051009016-1000
— পৃষ্ঠা ৩০৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।