হতে পারে না, সেগুলো তো হয় শুধু বাজার দখল, খনিজ সম্পদসমূহের ওপর প্রভূৃত্ব বিস্তার ও বিভিন্ন শক্তি কেন্ত্র ও অস্টালিকা দখলের প্রতিযোগিতা । এগুলো কখনোই জেহাদ বলে গৃহীত হবে না। এ সমস্ত কথা বেশী বেশী প্রচার করে জেহাদের মূল প্রেরণাকে খতম করে দেয়া হচ্ছে। ইসলাম অতীতে তরবারি যুদ্ধে দীর্ঘ সময় অতিবাহিত করেছে এবং অন্যায় অত্যাচার ও বে-ইনসাফীর বিরুদ্ধে সংথামের দীর্ঘ ইতিহাস রচনা করেছে। এর উদ্দেশ্য কখনো মানুষকে জবরদস্তি ইসলাম গ্রহণ করানো ছিলো না, বরং জেহাদের যতোগুলো লক্ষ্য রয়েছে তা পূর্ণ করাই ছিলো এ সংগ্ামের লক্ষ্য । ঃ সর্বপ্রথম ইসলাম সংখাম করেছে মোমেনদেরকে নানা প্রকার অত্যাচার উৎপীড়ন ও বিপদ-আপদ থেকে রক্ষা করার জন্যে, এরপর তাদের জান মাল ইযযত আবর এবং আকীদা বিশ্বাসকে যেন তারা ধরে রাখতে পারে তার নিশ্চয়তা বিধান করা ছিলো তাদের আরেকটি লক্ষ্য এ সুরার শুরুতে এ বিষয়ের ওপর বিশদ আলোচনা করে বলা হয়েছে যে উপরে বর্ণিত ইসলামের লক্ষ্য দুটি দীর্ঘ দিনের সংগ্রাম সাধনার ফলেই অর্জিত হয়েছে। দ্বিতীয় অংশে (২য় পারাতে) এরশাদ হয়েছে, বিশৃংখলা ও মানুষের ওপর অত্যাচার অবিচার যুদ্ধ থেকেও ভয়ংকর ।" সুতরাং আমি মনে করি, আকীদা বিশ্বাসকে আক্রমণ করা বা এ জন্যে তার ওপর কোনো বল প্রয়োগ করা আর সে জন্যে তাকে কষ্ট দেয়া সব থেকে বড়ো যুলুম এবং সব থেকে কঠিন ফেতনা । উপরত্ত্র তার আত্মীয় স্বজনকে এজন্যে দোষী সাব্যস্ত করা ও তাদের ওপর অত্যাচার করে তাদের জান মালের ক্ষতিগ্রস্ত করাও কঠিন যুলুম । এ কারণেও তাদের সাথে যুদ্ধ অবধারিত হয়ে পড়ে এবং এই কারণেই তাদের বিরুদ্ধে যুদ্ধের অনুমতি প্রদান করা হয়েছে । মুসলমানরা ঈমান আনার কারণেই সমাজের চাপ এবং নানাবিধ যুলুম নির্যাতনের শিকারে পরিণত হয়েছিলো, এ অবস্থায় তাদের যা কিছু ছিলো তা নিয়েই যুদ্ধে নামা ছাড়া আর তাঁদের কোনো উপায় ছিলো না। তাদের আকীদাকে প্ররিবর্তন করানোও তাদের জীবন বিপন্ন করার এই যুলুম বিভিন্ন দেশে তাদেরকে একমাত্র নির্যাতন প্রত্যক্ষ করেছে, মুসলমানদেরকে শুধুমাত্র তাদেরকে তাদের “ছ্বীন' থেকে ফেরানোর জন্যে দলবদ্ধভাবে হত্যা করা হয়েছে সভ্যতা সংস্কৃতি । ৃষ্টান প্রোটেষ্ট্যন্টদেরকেও এ ধরনের পরীক্ষায় পড়তে হয়েছে । রোমান ক্যাথলিক মতবাদের দিকে ফিরিয়ে নেয়ার জন্যে তাদেরকেও নির্যাতন করা হয়েছে। স্পেনে মুসলমানদেরকে নিশ্চিহ্ন করা হয়েছে যে কারণে সে এই একই অপরাধে (৫?) ভিন্ন মতাবলঙ্থী খৃষ্টানদেরকেও বিভিন্ন দেশে সেই পরিণতি বরণ করে নিতে হয়েছে। এইভাবে বায়তুল মাকদেস ও তার আশপাশের এলাকাতে একমাত্র খৃষ্টধর্ম বিশ্বাসের কারণেই তাদের ইহুদীদের আক্রমণের শিকার হতে হয়েছে। শুধুমাত্র ইসলামী আকীদার অধিকারী হওয়ার কারণেই এই এলাকায় মুসলমানদের বিভিন্ন সময়ে চরম বিপদে পড়তে হয়েছে। তারা এখনও ঈমান বাচানোর জন্যে নিজ নিজ এলাকায় সংথাম করে চলেছে। তারা এক সময় আন্দালুসের মযলুম উদ্ধান্তুদের আশ্রয়ও দিয়েছে । এমনি করে মুসলমানদেরকে পৃথিবীর বিভিন্ন অঞ্চলে একমাত্র আকীদার কারণে নির্যাতনের শিকার হতে হয়েছে। তারা নিগৃহীত হয়ে চলেছে সমাজতন্ত্রীদের হাতে, মূর্তিপূজারীদের হাতে, চরম পন্থী ইহুদীদের এবং খৃষ্টানের হাতে, আর এই একই কারণে মুসলমানদেরকেও তাদের সবার বিরুদ্ধে জেহাদ চালিয়ে যেতে হবে- যদি প্রকৃতপক্ষে তারা মুসলমান হয়। ৬//৬/.1051009016-1000
— পৃষ্ঠা ৩০৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।