এই রকম আরো বহু প্রকারের অন্ধকার আছে যা বলে শেষ করা মুশকিল। কখনও এগুলো পর্যায়ক্রমে আসে আবার কখনও একসাথে এসে জমা হয়। আসে সেই ব্যক্তির মাধ্যমে যে আল্লাহর দেয়া সত্য পথ থেকে দূরে সরে গিয়ে আল্লাহ বিমুখ ব্যক্তিদের সাথে মিলিত হয়। এরা আল্লাহ প্রদত্ত নির্ধারিত পথ পরিহার করে বাকা পথে শাসন ক্ষমতা দখলে প্রয়াসী হয়, আর এভাবেই মানুষ যখন এক ও অদ্বিতীয় আল্লাহর সত্য সঠিক নূরকে বাদ দিয়ে অন্য পথে চলে তখন সে বহুপ্রকার ও বহু শ্রেণীর অন্ধকারের দিকে ধাবিত হয় আর । আর এ সবগুলোই হচ্ছে ভুল ধ্বংসাত্মক পথ । এই বিপথগামী ও অন্ধকার পথের যাত্রীদের সম্পর্কে আল্লাহর ঘোষণা, “তারাই হচ্ছে দোযখবাসী, সেখানে তারা চিরদিন থাকবে"; এটাই হচ্ছে কঠিন সত্য । সঠিক ঈমান এর আলোয় উদ্ভাসিত পথে যারা না চলবে তারা চিরদিন দোযখের আগুনে দদ্ধীভূত হতে থাকবে । সত্য এক ও অভিন্ন এবং অন্ধকারের পথ নানা রং-এর ও নানা ধরনের, সুতরাং সত্যকে পরিহান্ করে যেটাই ধরা হবে সেটাই গোমরাহী ও ধ্বংসাত্মক ছাড়া আর কি হতে পারে? হম্সজপামেক্স জেহাদ ও তান কানণ এ পাঠ শেষ করে অন্য পাঠ শুরু করার পূর্বে লা ইকরাহা ফিদ্দীন'- দ্বীন ইসলাম কবুল করার ব্যাপারে কোনো জোর জবরদস্তি নেই- এই আয়াত এর ব্যাখ্যা সম্পর্কে কিছু বলতে চাই, আর তা হচ্ছে ইসলামে জেহাদের ফরয হওয়া এবং কোন্ কোন্ স্থানে ইসলাম জেহাদের ঝুঁকি নিতে অনুমতি দিয়েছে সে প্রসংগটি । এ প্রসংগে আল্মাহর বাণীর তাৎপর্য সম্পর্কেও কিছু আলোচনা এখানে একান্ত প্রয়োজন। এরশাদ হচ্ছে, “আর যুদ্ধ করতে থাকো ততোক্ষণ পর্যন্ত যতোক্ষণ পর্যন্ত বিশৃংখলা ও অশান্তি দূর না হয় এবং আল্লাহ প্রদত্ত জীবন ব্যবস্থা সম্পূর্ণত চালু না হয়ে যায়।' ইসলামের কিছু সংখ্যক শত্রু জেহাদের প্রশ্নে ইসলামকে নানা প্রকার দোষারোপ করেছে। তারা মনে করে তরবারি দিয়েই শুধু জেহাদ করা যায়। আলোচ্য আয়াতের দ্বারা কিছু কিছু চিন্তাশীল ব্যক্তি আবার এই দোষারোপ খন্ডন করার কাজে আত্মনিয়োগ করেছেন । এই শক্ররা চায় মানুষের অন্তর থেকে জেহাদের প্রতি চিরন্তন শ্রদ্ধাবোধকে খতম করে দিতে ৷ এ হীন চক্রের সুপরিকল্পিত ষড়যন্ত্র হচ্ছে জেহাদের ভুল ব্যাখ্যা দিয়ে ইসলামের ইতিহাসকে কলংকিত করা। এদের ধারণা, এইভাবে মুসলমানদের জেহাদী চেতনাকে বিলুপ্ত করে দেয়া যাবে । এ জন্যে এই আয়াতের পরিষ্কার ব্যাখ্যা আসা প্রয়োজন, যাতে এ প্রশ্নের ফলে উথ্থিত ভুল বুঝাবুঝির অবসান ঘটে। এই উভয় দল এক দল বদনামকারী, অপর দল খন্ডনকারী, সবাই পাশ্চাত্যের ওই একই ময়দানের মানুষ- যারা নানাভাবে ইসলামের বিরুদ্ধে লড়াই করে চলেছে এবং তারা চায় ইসলামের এই পথটার গতি অন্যদিকে ফিরিয়ে দিতে ৷ তারা চায় বিভিন্ন প্রশ্নের জালে জড়িয়ে মুসলমানদের তীব্র অনুভূতিকে খতম করে দিতে, চায় তাদের অগ্রযাত্রাকে রোধ করে দিতে । যে শক্তি একবারের জন্যেও যুদ্ধের মোকাবেলা করেনি বরং তা ধীরে ধীরে নিস্তেজ হতে হতে শেষ হয়ে যাক এটাই তাদের আকাংখা, আর যারা ঈমান আনার পর সর্বপ্রকার দন্ধ সংখরাম থেকে দূরে | থেকেছে এবং বিভিন্নভাবে মানসিক গোলামীর শেকলে আবদ্ধ হয়ে থেকে সকল দিক থেকে নিম্পেষিত হয়েছে তাদের অন্তরে একথা এঁটে দেয়া হয়েছে যে, যুদ্ধ তো চলা দরকার সাম্রাজ্যবাদী শক্তি ও ভিন্ন কোনো দেশের মধ্যে স্বাধীনতা রক্ষার উদ্দেশ্যে । আকীদা বিশ্বীস যার যা আছে তাই থাক, তা নিয়ে তো কোনো যুদ্ধ হওয়া উচিৎ নয়। বিদেশীদের বিরুদ্ধে পরিচালিত যুদ্ধ তো জেহাদ ৬//৬/.1051009016-1000
— পৃষ্ঠা ৩০৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।