নিজেকে নিয়োজিত করতে পারে না। যতো নবী রসূল আল্লাহ তায়ালা পাঠিয়েছেন তাদের দাওয়াতই ছিলো মানবজাতিকে তাগুত বা খোদাদ্রোহী শক্তির কবল থেকে মুক্ত করে এক আল্লাহর দাসত্বে ছেড়ে দেয়া- সুরা নাহলে এই তাগুত বা খোদাদ্রোহী শক্তি সম্পর্কে আল্লাহ তায়ালা বলেন- “আমি প্রত্যেকটি জাতির কাছে রসুল পাঠিয়েছি, যাতে করে তাদেরকে সে বলতে পারে যে, তোমরা এক আল্লাহর দাসত্ব করো এবং তাগুত থেকে সর্বতোভাবে দূরে থাকো ।' | এই তাণ্ডত সকল যুগেই ছিলো, সকল যুগে থাকবে । আপনাকে চিনে নিতে হবে আপনার মানুষকে নিজেদের দাসত্বের শৃংখলে আবদ্ধ করে রেখে নিজেদেরকে তাগুত বা আল্লাহদ্রোহী শক্তি হিসেবে প্রমাণ করেছে । ঈমানদার হিসেবে কেয়ামতের দিন আল্লাহর দরবারে উপস্থিত হতে চাইলে সকল ধরনের তাগুতকে বর্জন করে এক আন্নাহর প্রতি ঈমান আনতে হবে । তাগুতকে বর্জন না করে ঈমানের দাবী করাটা নাপাকী থেকে পবিত্র না হয়ে নামায পড়ার মতো বৈ কিছু নয়। আসলে ঈমানই হচ্ছে নূর, প্রকৃতির দিক দিয়েও সত্য যেমন নূর তেমনি বাস্তবতার নিরীখেও সত্য হচ্ছে নূর । আর কুফ্র হচ্ছে অন্ধকার । বিভিন্ন দিক এবং বিভিন্ন রূপেই এটা অন্ধকার; ঈমান এর ব্যাখ্যায় 'নূর' শব্দের প্রয়োগ থেকে উপযোগী আর কোনো শব্দই হতে পারে না এবং কুফ্র এর সঠিক ব্যাখ্যা অন্ধকারই বটে । অবশ্যই ঈমান হচ্ছে এমন এক নূর যার আলোকে মানুষের গোটা সত্ত্বা উত্তাসিত হয়, বিশেষ করে যখন তার মধ্যে বিবেক বুদ্ধির প্রকাশ ঘটে । এই ঈমান তার রূহকে আলোকিত করে। আশপাশের লোকেরা সবাই এ নূর দেখতে পায় এবং তাদের সামনে এ নূর যেন ষোলকলায় ছড়িয়ে পড়ে । ঈমানের এ নূর সমস্ত বস্তুর প্রকৃত সত্যকে উদ্ঘাটন করে দেয় । যাবতীয় জিনিসের মূল্যবোধ সম্পর্কে তাকে জানিয়ে সকল প্রকার ধারণা , অভিব্যক্তি বাস্তব অবস্থাকে তুলে ধরে, আর তখনই মোমেনের অন্তর স্পষ্টভাবে এ নূরকে দেখতে পায়। এ নূরকে সে নিরীক্ষণ করে, স্থিরভাবে সে দীড়িয়ে দেখে এ সত্যের স্তম্তকে যা অনড়ভাবে চতুর্দিকে শুধু আলোই বিলিয়ে যাচ্ছে। এ আলো থেকে যে যতোটা নিতে চায় সে নিয়ে নেয়, এ আলোর কল্যাণে সে আল্লাহর রহমত, প্রশান্তি, আত্মপ্রত্যয় এবং অবিচল স্থের্যের হকদার হয়ে যায়। সত্যের এ নূর রব্বুল আলামীনের কাছে পৌঁছানোর দরজাকে তার জন্যে উন্মুক্ত করে দেয়, আর তখনই মোমেনের কাজ ও আল্লাহর কাজের মধ্যে একটা সামঞ্জস্য দেখা দেয়, আর সে ধীরে সুস্থে আল্লাহর পথে চলতে থাকে; কোনো ঝড় ঝঞ্জার সম্মুখীন হলেও কারো সাথে তার কোনো সংঘাত বাধে না। তার পুরস্কারস্বরূপ বলা হয়েছে, সে এখানে বা পরকালে কোনোখানেই ক্ষতিগ্রস্ত হবে না বা বুদ্ধিহারাও হবে না। কেননা সত্য সঠিক পথ তার জন্যে উন্মুক্ত ও পরিষ্কার রয়েছে। এই ঈমানই হচ্ছে একমাত্র “নূর' যা মানুষকে একটি বিশেষ পথের দিকে তাকে নিয়ে যায়। অপরদিকে কুফর এর পথ হচ্ছে ভুল পথ, তা মানুষকে বহু অন্ধকার পথে পরিচালিত করে; যেমন প্রথম অন্ধকার হচ্ছে মানুষের কুপ্রবৃত্তি, যৌনাবেগ ও তার ক্ষুধা । দ্বিতীয় অন্ধকার হচ্ছে সত্য থেকে দূরে সরে থাকার প্রবণতা ও ভুল পথের প্রতি মোহ। তৃতীয় অন্ধকার হচ্ছে অহংকার ও বিদ্রোহী মনোভাব বা নিজ প্রাধান্য প্রতিষ্ঠার এক প্রচন্ড মোহ। চতুর্থ অন্ধকার হচ্ছে প্রাকৃতিক দুর্বলতা ও হীনতা। পঞ্চম অন্ধকার হচ্ছে মানুষকে দেখানোর মনোভাব ও কপটতা । ষষ্ঠ অন্ধকার হচ্ছে লালসা ও লাভ করার মনোভাবজনিত অন্ধকার । সপ্তম অন্ধকার হচ্ছে সন্দেহ প্রবণতা ও অস্থিরতা । ৬//৬/.1051009016-1000
— পৃষ্ঠা ৩০৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।