তিনি মুখের উচ্চারিত কথাগুলো যেমন শুনেন, তেমন অন্তরের সকল গোপন কথাও তিনি জানেন। অতএব, যে মোমেনের অন্তরে ঈমান আছে তাকে প্রতিদান দেয়ার ব্যাপারে সেদিন কিছুমাত্র কম করা হবে না, তার প্রতি কোন যুলুমও করা হবে না এবং সে ব্যর্থও হবে না। দেখুন কী চমৎকারভাবে হৃদয়ের পটে হেদায়েত ও গোমরাহীর জীবন্ত ছবি আঁকা হয়েছে। এখানে স্পষ্ট করে হেদায়েত ও গোমরাহীকে দেখানো হয়েছে। কেমন করে আল্লাহ তায়ালার সত্য সঠিক পথের ওপর তারা ঈমান এনেছে, তা দেখানো হয়েছে। তিনিই তাদের বন্ধু অভিভাব, আর এই কারণেই তাদেরকে তিনি অন্ধকার থেকে আলোর পথে বের করে আনেন, বের করে নেন তাদেরকে তিনি বিরোধী শক্তি ও ক্ষমতাধরদের নিগড় থেকে । এই বিরোধী শক্তি হচ্ছে কাফেরদের বন্ধু । এই মুরুববীরা তাদের হাত ধরে হেদায়াতের আলো থেকে বের করে নেয় এবং তাদের ঠেলে দেয় জাহেলিয়াতের গভীর তিমিরে। সত্যের আলো ও অসত্যের অন্ধকারের ভূমিকা বর্ণনা করতে গিয়ে যে ছবি এখানে পেশ করা হয়েছে তা সত্যি এক অপূর্ব দৃশ্য । একে মনে হয় জীবন্ত এবং এ দৃশ্য যে দেখে সেও এর ফলে সজীব হয়ে ওঠে । এ ছবি দেখে এর প্রতি মানুষের মনোযোগ আকৃষ্ট হয় এবং এ ছবি তাকে এক দিক থেকে আর এক দিকে পরিচালিত করে, তার মন মস্তিফ্কে উদিত . চিন্তাধারাকে এ ছবি শুধুমাত্র দোলাই দেয়না, তার খেয়াল ও ধ্যান-ধারণার মধ্যে শুধু চাঞ্চল্যই সৃষ্টি করে না কিংবা তার অনুভূতির দুয়ারে শুধু প্রচণ্ড আঘাতই হানে না, বরং জীবন্ত অর্থ ও শব্দ প্রয়োগের মাধ্যমে তাকে সঠিক পথে পরিচালিতও করে । এরপর কোরআনে অংকিত হেদায়েত নামের সেই পথের ছবির মর্যাদা যখন আমরা সঠিকভাবে বুঝতে চাইবো তখন আমাদেরকে এই ছবির বদলে কোন তাত্তিক ব্যাখ্যা গ্রহণ করতে হবে । মূলত আল্লাহ তায়ালাই হচ্ছেন মোমেনদের অভিভাবক, তিনি তাদেরকে ঈমানের দিকে আহবান জানান, আর যারা কুফরী করেছে তাদের অভিভাবক হচ্ছে তাগৃত, তারা ওদেরকে কাফেরদের আখড়ার দিকে টেনে নিয়ে যায়। এ সকল ব্যাখ্যা আমাদের সামনে একদিন নিঃশেষ হয়ে যেতে পারে, হারিয়ে যেতে পারে বিরোধীদের যাবতীয় উত্তাপ ও আন্দোলন; কিন্তু এই জীবন্ত বর্ণনা ব্যাখ্যা যা মনকে উজ্জীবীত করে এবং সত্যকে তার নিজস্ব রূপ ফুটিয়ে তোলে, তা কখনও হৃদয় থেকে মুছে যাবার নয়। অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে আসেন । অন্যদিকে যারা কুফরী করেছে তাদেরকে তাদের অভিভাবকরা সত্যের আলো থেকে জাহেলিয়াতের অন্ধকারের দিকে নিয়ে যায়। সুতরাং আল্লাহর প্রতি বিশ্বাস ও তাগুতের সাথে সখ্যতা কখনো এক সাথে থাকতে পারে না। আল্লাহর প্রতি ঈমান আনতে হলে তাগুতকে সর্বতোভাবে বর্জন করতে হবে। এখানে বর্ণনাভংগী থেকে বুঝা যায় যে,'যে তাগুতকে অস্বীকার করে তারপর আল্লাহর প্রতি অর্থাৎ তাগুতের সাথে কুফরী করাটা ঈমান আনার পূর্বশর্ত । আল্লাহর প্রতি ঈমান রাখতে হলে তাগডতের সাথে অবশ্যই সম্পর্কচ্ছেদ করতে হবে। আমার কাজ কর্ম, শক্তি সামর্থ দিয়ে যদি আমি খোদাদ্রোহী শক্তিকে সহযোগিতাই করলাম, আমি নিজেকে যদি খোদাদ্রোহী সমাজ ব্যবস্থাকে টিকিয়ে রাখার কাজেই নিয়োজিত রাখলাম, তাহলে মুখে যতোই ঈমানের বুলি আওড়াই না কেন, আমার এই ঈমানের কোনো গ্রহণযোগ্যতা আল্লাহর কাছে নেই। মোমেনের কাজই হলো খোদাদ্রোহী শক্তির মূলোৎপাটন করে দ্বীনী সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠিত করা- সুতরাং খোদাদ্রোহী সমাজ ব্যবস্থাকে জিইয়ে রাখার কোনো কাজে কখনোই সে ৬//৬/.1051009016-1000
— পৃষ্ঠা ৩০৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।