গবেষণাভিত্তিক তথ্যাদি সর্বদাই পরিবর্তনশীল, যার একটি প্রায় অপরটির বিপরীতে মত পেশ করে, মাঝে মাঝে একটা আর একটার সাথে মিলেও যায়। সৃষ্টির ধারা ও সকল কিছুর গতির মধ্যে একই নিয়ম থাকা সম্পর্কে যে আলোচনাটা আমি শুরু করেছি তার দ্বারা আমি বলতে চেয়েছি যে, সকল পয়গন্বর-এর কাছে একই বিশ্বস্ত ও নির্ভুল বার্তা পৌঁছানো হয়েছে। গোটা সৃষ্টি সেই একই উৎস থেকে এসেছে যার ওপর পরিপূর্ণভাবে নির্ভর করা যায়, যিনি চিরন্তন যার কাছ থেকেই একমাত্র সঠিক জ্ঞান পাওয়া সন্ভব। অন্য যে জ্ঞান মানুষ নিজ চেষ্টা বলে পায় তা যেমন নির্ভরযোগ্য নয়, তেমনি তা পূর্ণাংগও নয়। তাশুতত্কে বর্জল কন্পা ঈমানেন্স পুর্ব শর্ত এরপর ঈমানের তাৎপর্যকে আরও বিস্তারিত আরো সুন্দর এবং স্পষ্টভাবে দেওয়া হচ্ছে। 'কুফ্র-এর প্রকৃতিই হচ্ছে যে, “কুফর' চায় যে তার দিকেই কাফের ব্যক্তিটি মনোযোগী হোক, সে তাগুতকে ক্ষমতায় বসাতে চায় এবং তাগুত-এর কাছেই তার সমস্যাসমূহের সমাধানের জন্যে হাযির হয়। আর ঈমানদারদের প্রকৃতি হচ্ছে যাবতীয় বিষয়ের সমাধানের জন্যে তারা আল্লাহ্র কাছে যাওয়াকেই বিশ্বাস করে। তারা একমাত্র আল্লাহ তায়ালাকেই সমস্ত ক্ষমতার মালিক ও উৎস হিসেবে হণ করে। তাগুত শব্দটি এসেছে “তুগ্ইয়ান' থেকে, যার অর্থ হচ্ছে জেনে শুনে আল্লাহর দেয়া সীমা ংঘন করা, অত্যাচার করা, যুলুম করা । এতে আল্লাহর ওপর বিশ্বাস বা আল্লাহর দেয়া ব্যবস্থার সাথে সম্পর্কের কোনো কিছুই অবশিষ্ট থাকে না। এর থেকে আল্লাহর পথ বর্জন করার যতো আচার-আচরণ বা পদ্ধতি থাকতে পারে সেগুলো সবই বোঝানো হয়। এসকল ধ্যান-ধারণা, চাল চলন বা নিয়ম নীতির সাথে আল্লাহর কোনো যোগাযোগ নেই । এসব কিছুকে সেই অস্বীকার করবে, যে একমাত্র আল্লাহর ওপর ঈমান আনবে । যে তার ওপর নির্ভর করবে সেই নাজাত পাবে, আর তীর দেয়া কেতাব-রূপ-রশি ধারণ করার মাধ্যমে তার নাজাত আসবে- যে রশি কখনও ছিড়ে যাবার নয়। এখানে বোধগম্য ও অর্থবহ সত্যকে পাওয়ার জন্যে ইন্দিয়গ্রাহ্য জিনিস তথা আল কোরআনকে আমরা সামনে পাচ্ছি। প্রকৃতপক্ষে আল্লাহর প্রতি বিশ্বাস তার কেতাবকে মনে প্রাণে আল্লাহর কেতাব হিসেবে গ্রহণ করাই হচ্ছে সেই মযবৃত রশি- যা কখনও ছিঁড়বার নয়। এ রশিটি নির্দিষ্ট এবং দৃঢ়ভাবে সংস্থাপিত, কারোর সাধ্য নেই একে ছিড়ে ফেলার । এ রশিকে যে ধারণ করবে সে নাজাত লাভ করা থেকে ব্যর্থ হবে না। এ রশির প্রান্তভাগ রয়েছে মুক্তি দাতা মালিকের হাতে। ঈমান সেই মৌলিক সত্যের দিকে মানুষের মনোযোগকে আকর্ষণ করে যে সত্যের ওপর সমথ বিশ্বের অস্তিত্ব টিকে আছে, আর সে সত্য হচ্ছে আল্লাহ রাব্বুল আলামীনের বাস্তবতা । ঈমান সে সত্যের দিকেই মানুষকে পথ দেখায় যা গোটা সৃষ্টিজগত অনুসরণ করে এবং যে ব্যবস্থাপনার ওপর এ বিশ্ব টিকে আছে। যে ব্যক্তি ঈমানের রশি আঁকড়ে ধরে সে মূলত আল্লাহর দেখানো পথেই চলে, আর যে ব্যক্তি আল্লাহর পথে চলে সে অন্য কোনো অব্যবস্থাকে গুরুত্ব দিতে পারেনা বা অন্য কোনো চিন্তাধারার সাথে নিজেকে সম্পৃক্তও করতে পারে না, পারে না সে বিভিন্ন পথের পাকে পড়ে পেরেশোন হতে । সত্য পথকে পরিত্যাগ করে সে ভ্রান্তিপূর্ণ কোনো ব্যবস্থার দিকে এগিয়ে যেতে পারে না। ৬//৬/.1051009016-1000
— পৃষ্ঠা ৩০২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।