Tafseer Fe Jilalil Quraan 2 PDF
/ ৪২৩
📝 লেখা 📖 পিডিএফ

জগতের প্রতিটি জিনিসের মধ্যে একই আন্দোলন বিজ্ঞজনের মনের মধ্যে বরাবরই এসব কিছুর ্রষ্টা ও মালিক যে এক এবং অদ্বিতীয় তার ঘোষণা দিয়ে এসেছে। সৃক্স্াতিসূক্ষ্ম যেটুকু জ্ঞানের আলো মানুষের মধ্যে বিরাজমান রয়েছে তার দ্বারা এ টুকু তো সে বুঝতে পারে যে সকল কিছুর সৃষ্টির মূলে রয়েছে যে অণু-পরামাণু তা আল্লাহর অস্তিত্বের সাক্ষ্য বহন করে আসছে। আসলে সকল বস্তুর মধ্যে বিরাজমান পরমাণুগ্তলোই হচ্ছে তার মূল শক্তি এবং গোটা বিশ্ব চরাচরে যতো বস্তু আছে সব কিছুই এই পরমাণুরই যা চর্ম চোখে দেখা সম্ভব নয় তার স্থুলরূপ। এ সব কিছুর মধ্যে ধনাত্মক দুটি শক্তি পাশাপাশি সদা সর্বদাই বিরাজ করছে। বস্তু বলতে যা কিছু আমরা দেখি, তা সবই এর পরমাণুগুলোকে ভাংগার ফলেই সৃষ্টি হয় অর্থাৎ এই শক্তি সেই মহাশক্তির সাথে যুক্ত বলেই একে এভাবে দেখা যায়। এর দ্বারাই গোটা সৃষ্টির মধ্যে প্রাণ প্রবাহ বিরাজমান থাকে। এমনি করে মানুষ আবিষ্কার করতে সক্ষম হয়েছে যে, সকল বস্তুর মধ্যে এই পরমাণুগুলো সদা-সর্বদা ঘূর্ণায়মান অবস্থায় বর্তমান রয়েছে, আর এ পরমাণুগুলোই ইলেকট্রন দ্বারা গঠিত। নিউন্টন ও প্রোটন নিউক্লিয়াসকে কেন্ত্র করে প্রতি সেকেন্ডে হাজার হাজার মাইল গতিতে ঘূর্ণায়মান অবস্থায় এটি বর্তমান রয়েছে। প্রত্যেকটি পরমাণুর মধ্যে এই ঘূর্ণনৈর কাজটি সদা সর্বদা চলছে। বিজ্ঞানীদের বর্ণনা মতে প্রত্যেকটি পরমাণু যেন এক একটি সূর্য যার চতুর্দিকে আমাদের এই সূর্যসম অসংখ্য তারকারাজি দিবারাত্র অবিরামভাবে ঘুরছে। গোটা সৃষ্টিজগতে একই নিয়মে একইভাবে এই সৃষ্টি প্রক্রিয়া ও এ আবর্তন চলছে। এ দুটি জিনিসের পারস্পরিক সহযোগিতার মাধ্যমে এই প্রক্রিয়ায় কাজ করে যাওয়া প্রমাণ করে যে, সব কিছু একই স্রষ্টার পরিচালিত একই নিয়মের অধীন । মানুষের জ্ঞান-গবেষণা ও অভিজ্ঞতায় আজ পর্যন্ত যা কিছু ধরা পড়েছে তাতে সে স্পষ্টভাবে এটা বুঝতে পেরেছে যে সব কিছুর স্রষ্টা একমাত্র সেই মহাশক্তি যাকে আমরা আল্লাহ সোবহানাহু ওয়া তায়ালা বলে স্মরণ করি। অন্য যা কিছু প্রাকৃতিক জিনিস বর্তমান রয়েছে, যেগুলোকে আমরা বিশেষভাবে আমাদের খেদমতে নিয়োজিত বলে অনুধাবন করতে পারি, সেগুলো সবই মহান সেই সস্তার আইন মোতাবেক চলছে, কেননা গোটা বিশ্বের সব কিছুর সাথে তারা একই সূত্রে গ্রথিত অবস্থায় রয়েছে। যে সকল দৃশ্যমান তারা রয়েছে সেগুলো নিজ নিজ কক্ষপথে আল্লাহর নিয়ন্ত্রণাধীনে আবর্তন করে চলেছে, তারা কখনও কাছাকাছি বা একত্রিত হয় না। এসব বিষয়ে গবেষণা করতে গিয়ে জ্যোতির্বিদরা আজ পর্যন্ত কোনো একমত হতে পারেনি । কিন্তু তারা এ বিষয়ে পূর্ণ জ্ঞান লাভ করার জন্যে অবশ্যই আত্ম-নিয়োগ করেছে, এভাবে তারা ধীরে ধীরে আল্লাহর দিকে এগিয়ে যাচ্ছে এবং তারা আজ বুঝতে পেরেছে যে, এই সৃষ্টিলোকের সব কিছু মহান আল্লাহর নিয়ন্ত্রণে টিকে আছে এবং নিরন্তর কাজ করে যাচ্ছে। তাদের এই মানসিক পরিবর্তন এটাও আল্লাহর নিজন্ব দান এবং সার্বিক দিক দিয়ে তারা আস্তে আস্তে নির্ভুল পথে সূক্ষ্ম ও পরিপূর্ণ সামঞ্জস্যের দিকে এগিয়ে যাচ্ছে। এর কারণ হচ্ছে সব কিছুর মধ্যে সেই মহা শক্তিমানের ইচ্ছা ও শক্তি সক্রিয় রয়েছে যিনি সব কিছুর মালিক । তীর ইচ্ছাই সমগ্র সৃষ্টির মধ্যে কার্যকর রয়েছে। সুতরাং এই মহাবিশ্বের সব কিছুর মালিক যে এক আল্লাহ এ কথা বিশ্বাস করা তাদের জন্যে এখন সহজ হয়ে গেলো । এ বিষয়ে মানুষের উদ্ভাবিত জ্ঞান-বিজ্ঞান দু একটি তথ্যই জানতে পেরেছে, যার ফলে কখনও সে আল্লাহর একতু প্রমাণ করতে সক্ষম হয়েছে, আবার কখনও সে ব্যর্থ হয়ে পড়েছে। যে সব তথ্য সে সংগ্রহ করতে পেরেছে অবশ্যই তা আপেক্ষিক, আংশিক এবং সীমাবদ্ধ । সে কখনও সুনিশ্চিতভাবে আল্লাহ রাব্বুল আলামীন সম্পর্কে পরিপূর্ণ জ্ঞান লাভ করতে পারেনি, কেননা ৬//৬/.1051009016-1100

— পৃষ্ঠা ৩০১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।