Tafseer Fe Jilalil Quraan 2 PDF
/ ৪২৩
📝 লেখা 📖 পিডিএফ

এমনভাবে যে তাদের মন মগয সত্যের আলোকে আলোকিত থাকে । শেরক তাদের অস্তিত্বকে স্পর্শ করতে পারে না। আল্লাহর পক্ষ থেকেই তাঁদেরকে এইভাবেই প্রস্তুত করা হয়েছে, অন্য কোন মানুষের পক্ষে যা সম্ভব নয়। নবী রসূলদের প্রকৃতির মধ্যে সত্যের প্রতি আগ্রহের প্রবণতার কথা তাদের নিজেদের ভাষায় মাঝে মাঝে ব্যক্ত হয়েছে। কোরআনের বিভিন্ন স্থানে এটা উল্লেখিত হয়েছে, অথবা তাদের কোনো কোনো আচরণে তা প্রকাশ পেয়েছে। যেমন হযরত নূহ (আ.)-এর কথা থেকে জানা যায়. তিনি বলেছেন; “হে আমার জাতি, তোমরা কি দেখছোনা, আমি আমার রব-এর কাছ থেকে আগত স্পষ্ট দলীল-্প্রমাণের ওপরে দীড়িয়ে আছি এবং তিনি আমাকে তার নিজের পক্ষ থেকে রহমত দান করেছেন, অথচ : আমার জাতি, আমি যদি ওদেরকে (ঘৃণাভরে এবং যুক্তিহীনভাবে) তাড়িয়ে দেই তাহলে কে আমাকে আল্লাহর আক্রোশ থেকে বাচানোর ব্যাপারে সাহায্য করবে? এসব বিষয়ে চিন্তা করে) তোমরা কি শিক্ষা নেবে না? ৃ আবার দেখুন হযরত সালেহ (আ.)-এর ইতিহাস থেকে আমরা কি শিক্ষা পাই। তিনি বলেছেন, 'হে আমার জাতি, আমি তো অবশ্যই আমার রব-এর কাছ থেকে আগত সত্যের উপর টিকে আছি এবং তিনি আমাকে নেবুওতরূপ) রহমত দান করেছেন । এমতাবস্থায়, .......... পু হযরত ইবরাহীম (আ.)-এর জীবনী থেকেও আমরা একই ধরনের কথা জানতে পারি। আল্লাহ তায়ালা তার ঘটনাটি কিতাবে উদ্ধৃত করেছেন, “আর তার জাতি তার সাথে তর্ক জুড়ে দিল। সে বললো, তোমরা কি আমার সাথে আল্লাহর ব্যাপারে তর্ক করছো, অথচ তিনি তো আমাকে হেদায়েত করেছেন (সঠিক পথ দেখিয়েছেন)। আর পরিষ্কার জেনে নাও, মোটেই আমি ভয় করি না ওইসব জিনিসকে যাদেরকে তোমরা আল্লাহর শৈক্তি ক্ষমতার) অংশীদার মনে করো। তোমাদের জ্ঞান-বুদ্ধিকে কি একটু কাজে লাগাবে না? একই শিক্ষা আমরা হযরত শোয়ায়েব (আ.)-এর ঘটনা থেকে পাই । তার কথা কোরআনে এভাবে এসেছে, “সে বললো, হে আমার জাতি, তোমরা কি খেয়াল করে দেখছো না, আমি আমার রব-এর কাছ থেকে প্রাপ্ত স্পষ্ট দলীল প্রমাণের ওপর দীড়িয়ে আছি এবং ......আমি তীর উপর ভরসা করেছি, আর তার কাছেই ফিরে যাবো বেলে বিশ্বাস করি)।' হযরত ইয়াকুব (আ.) তার সন্তানদেরকে চূড়ান্ত কথা বলতে গিয়ে যে কথাগুলো বলেছেন তার থেকেও আমরা এ সত্য জানতে পারি, তার কথাগুলোর উদ্ধৃতি এভাবে আসছে, 'অবশ্য অবশ্যই আমার বকাবকি এবং আমার দুঃখের জন্যে আমি আল্লাহর কাছেই নালিশ পেশ করছি, আর আমি আল্লাহর পক্ষ থেকে এমন কিছু জানি যা তোমরা জানো না।” | এমনিভাবে রসূলদের কথা, তাদের গুণাবলী ও আচরণ থেকে আমরা বহু কথাই জানতে পারি- যা একান্তভাবে সাক্ষ্য দেয় যে তারা প্রকৃতিগতভাবে সত্য সঠিক ব্যবস্থার ওপর প্রতিষ্ঠিত ছিলেন, আর নবী রসূলদের এ সকল কথাও জানা যায় তাদের কথা বিরোধীদের বিবেকের গভীরে আলোড়ন সৃষ্টি করতো, কিন্তু উপস্থিত স্বার্থ তাদেরকে অন্ধ করে রেখেছিলো বলে তারা সত্যকে স্পষ্টভাবে দেখে ও বুঝে তা মেনে নিতে পারেনি। এইভাবে যতোই দিন পার হয়ে গেছে ততোই প্রাকৃতিক দৃশ্য এবং সৃষ্টিলোকের সব কিছুর মধ্যে বিরাজমান এক ও অভিন্ন নিয়ম-কানুন আল্লাহর অস্তিত্বের স্বাক্ষর মানুষের জ্ঞানের চোখকে খুলে দিয়েছে। বিশ্ব-প্রকৃতির সব কিছুর মধ্যে রয়েছে একই সুরের প্রতিধ্বনি এবং এই সুপ্রশস্ত ৬//৬/.1051009016-1100

— পৃষ্ঠা ৩০০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।