ওঠেন)। তারা ছিলেন আনসার গোত্রের লোক । এ সময় রসূলুল্লাহ (স.) ছয় মাস বা সাত মাস ধরে বায়তুল মাকদেসের দিকে মুখ করেই নামায পড়েছেন। অবশ্য বায়তুল্লাহ বা কাবা শরীফের দিকে মুখ করে নামায পড়তে তার মন খুবই চাইতো । তারপর কাবা শরীফের দিকে মুখ করে তিনি প্রথম যে নামায পড়লেন তা ছিলো আসরের নামায । তার সাথে একদল মুসলমানও ওই নামাযে শরীক ছিলো। তাদের মধ্যকার সাহাবী নামায শেষে মাসজিদের দিকে এলেন তখন মুসল্পীরা রুকুতে ছিলো । ওই অবস্থাতেই তিনি ঘোষণা দিলেন, “আমি আল্লাহর কসম খেয়ে বলছি, রসূলুল্লাহ (সে.)-এর সাথে আমি কাবা শরীফের দিকে মুখ করে নামায পড়েছি। তখন তারা সংগে সংগে ওই অবস্থা থেকেই কাবা শরীফের দিকে ফিরলো । রসূলুল্লাহ (স.) যখন বায়তুল মাকদেসের দিকে মুখ করে নামায পড়তেন তখন ইহুদীদের কাছে এটা খুবই ভালো লাগতো । কিন্তু যখন সে দিক থেকে তিনি কাবা শরীফের দিকে মুখ ফেরালেন তখন তাদের কাছে এটা অত্যন্ত কঠিন লাগলো, আর তখনই কোরআনের আয়াত নাধিল হলো, “অর্থাৎ ইহুদীরা বলে উঠলো, যে কেবলার ওপর তারা এতোদিন প্রতিষ্ঠিত ছিলো তার থেকে তাদেরকে কোন জিনিস ফিরিয়ে দিলো?" | আমরা এখন দেখবো, কোরআনে কারীম এই প্রশ্নের জবাব কিভাবে দিয়েছে এবং ইহুদীদের আক্রমণাত্মক মনোভাবে কিছুসংখ্যক মুসলমানের কি কি প্রতিক্রিয়া হয়েছে এবং সাধারণভাবে মুসলমানদের মধ্যেও যে অবস্থা সৃষ্টি হয়েছিলো তার প্রেক্ষাপটে কোরআন কি বক্তব্য রেখেছে। যে কথা এখানে ব্যাখ্যায় প্রকাশ পাচ্ছে তা হচ্ছে, “শীঘ্রই নাদান লোকেরা বলবে, তারা যে কেবলার ওপর প্রতিষ্ঠিত ছিলো তার থেকে কোন জিনিস তাদেরকে ফিরিয়ে দিলো? নীচের অধ্যায়ে যে দারস্ পোঠ)টি দান করা হয়েছে তার মধ্যে দেখা যাবে, কেবলা পরিবর্তনের ঘোষণা দিতে গিয়ে একটি ভূমিকা এখানে পেশ করা হয়েছে এবং ওই নাদান লোকেরা কেবলা পরিবর্তন সম্পর্কে ভবিষ্যতে গুজব ছড়াবে এবং একে অপরকে যেসব প্রশ্ন করবে সেই কথাগতলোকে সামনে রেখেই এ আলোচনা এসেছে অথবা তারা যে অপপ্রচারগুলো চালাচ্ছে অচিরেই সেগুলোর প্রত্যাখ্যানস্বরূপ আলোচ্য কথাগুলো এসেছে। যেমন ইতিপূর্বে হাদীসে ইংগীত দেয়া হয়েছে। কি হতে যাচ্ছে সে বিষয়টিকে তুলে ধরার জন্যেই এখানকার এ বিশেষ বাচনভংগী । যে পথের দিকে এখানে ইংগীত করা হয়েছে তা ভালো পথ হিসেবেই মানুষের জানা আছে এবং সে পথ কবুল করা উচিত তাও সাধারণভাবে মানুষ বুঝে । কোরআনের আলোচ্য আয়াতটি ওই সকল বিরোধীদের নানাপ্রকার ভ্রান্ত পথের সামনে গতীর প্রভাব বিস্তারকারী ও সার্বিক দিক দিয়ে কল্যাণকর এক পথ দেখাচ্ছে। বিরোধীদেরকে প্রত্যাখ্যান করার জন্যে এটাই সুন্দরতম পথ । কোরআন মাজীদের এই আয়াতগুলোতে রসূলুল্লাহ সে.)-কে ওদের ওই সব অপপ্রচার এবং প্রশ্নের এমন জবাব শিখিয়ে দিয়েছে যা তাদের মুখ বন্ধ করে দিয়েছে এবং সত্য বিকশিত হয়ে উঠেছে, সুগম হয়ে গিয়েছে মানুষের দৃষ্টিভংগীর সুষ্ঠু পরিবর্তনের পথ ৷ এরশাদ হচ্ছে, “বলো, পূর্ব ও পশ্চিম সবই তো আল্লাহর, তিনি যাকে ইচ্ছা তাকে সরল সঠিক ও মযবুত পথে পরিচালিত করেন ।” 'পূর্ব যেমন আল্লাহ্র পশ্চিমও তো আল্লাহর । কোনো ব্যক্তি নামায পড়ার জন্যে যে দিকেই মুখ করুক না কেন সে আল্লাহর দিকেই মুখ করে । ৬/৬/৬/.1051009016-1000
— পৃষ্ঠা ৩০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।