কিছুতেই হাসিল হতে পারে না। তার জানার সুযোগ যতো দীর্ঘই হোক না কেন! আর এটাও সত্য যে, তার জানার ক্ষমতা আপেক্ষিক, অর্থাৎ জনে জনে তা বিভিন্ন রকমের হবে । এই যে মহাকাল- তা দুনিয়ার মানুষের এই জীবনকে কেন্দ্র করেই পরিমাপ করা হয় । আসলে এটা চুড়ান্ত কোনো জিনিস নয়, মানুষের অস্তিত্রে ভিত্তিতেই এর হিসাব-নিকাশ চলে, আর এই সময়ের একটা সীমাও আমরা এ দিয়ে বুঝতে পারি। এরই ওপর ভিত্তি করেই জানা শোনার কাজ এগিয়ে চলে । যতো কিছু জ্ঞান মানুষ এ উপায় দুটির দ্বারা লাভ করুক না কেন তা সীমিত হয়েই থাকবে, তাও থাকবে আংশিক ও আপেক্ষিকতার সীমার মধ্যে । এ পর্যায়ে এসেই রেসালাতের বিষয়টির কথা বলতে হয়। এ হচ্ছে প্রকৃতির এমন এক অবস্থা যা একমাত্র আল্লাহর পক্ষ থেকে তার প্রদত্ত ক্ষমতা-সম্পন্ন ব্যক্তিকেই দান করা হয়, যাতে সে একান্তভাবে তা গ্রহণ করতে পারে । এমন এক পদ্ধতির মাধ্যমে বান্দাকে এ রেসালাত দান করা হয় যার প্রকৃতি বুঝা আমাদের পক্ষে সম্ভব নয়। আমরা এর যে লক্ষণ পরিলক্ষিত হয়, সেগুলোই শুধু বুঝতে পারি । বুঝতে পারি সেই সুনিশ্চিত সূত্রটি যার ওপর গোরা সৃষ্টি টিকে আছে। এটাই হচ্ছে ওহীর বিশেষ ব্যবস্থা । যাকে ওহী দান করা হয় তাকে তার বোঝা বহন করার শক্তিও দেয়া হয় এবং তীকে ওহী গ্রহণ করার মতো যোগ্যতা দিয়ে তৈরী করা হয়। ওহী হচ্ছে এই সৃষ্টির জন্যে আল্লাহর পক্ষ থেকে প্রদত্ত এক ইংগীতবাহী খবর। আর এই খবরটি এই সৃষ্টি লোককে পরিচালনার উদ্দেশ্যে এক বিশ্বস্ত সংবাদ বাহকের মাধ্যমে প্রেরণ করা হয়েছে। কিভাবে এই ইংগীতবাহী সংবাদ আসে, এর জন্যে কি ধরনের প্রস্তুতি গ্রহণ করা হয় বা কিভাবে রসূলকে তৈরী করা হয়- এসব প্রশ্নের জবাব আমাদের জানা প্রয়োজন । এসব প্রশ্নের জবাব আমরা এভাবে দিয়ে থাকি যে, ওহী হচ্ছে আল্লাহর পক্ষ থেকে প্রেরিত বান্দার জন্যে বিশেষ এক সংবাদ এ সংবাদ, তিনি তার পছন্দনীয় কোনো বান্দার মাধ্যমে দুনিয়ায় পাঠান। এ বিষয়ে আল্লাহর কথা হচ্ছে, “আল্লাহ তায়ালা ভালো করেই জানেন কোথায় কাকে তিনি রেসালাত-এর এই আমানত দান করবেন।" এটা সৃষ্টির জন্যে প্রেরিত এ এক মহা বিস্ময়কর জিনিস যা সাধারণ মানুষের বোধগম্য নয়। সকল রসূলই আল্লাহর তাওহীদ সম্পর্কে জ্ঞান লাভ করেছেন এবং আল্লাহর তাওহীদ প্রতিষ্ঠা করার উদ্দেশ্যেই তাদের সবাইকে প্রেরণ করা হয়েছে। দায়িতু পালনে সহযোগিতার জন্যে একজন বিশ্বস্ত ফেরেশতাকে নিযুক্ত করা হয়েছিলো, যাতে করে তিনি সকল সময়ের জন্যে এ দায়িত্ব পালন করতে পারেন। সকল রসূলই মানুষদের একই হেদায়েতের উৎসের দিকে ডেকেছেন, যে উৎসের কোনো সীমা-পরিসীমা কেউ নির্ধারণ করতে পারে না। ফেরেশতা সম্পর্কে সুনির্দিষ্ট করে এটা জানা যায় আল্লাহর হুকুম তামিল করে চলেছেন। নবী রসূল ও ফেরেশতা সম্পর্কে আল্লাহর পক্ষ থেকে মানব সৃষ্টির সূচনা থেকেই এই তথ্য পাওয়া গেছে, যখন বাইরের জ্ঞান বৃদ্ধির কোনো সুযোগ তাদের আসেনি বা দেখা ও অভিজ্ঞতারও কোন ক্ষেত্রও তাদের সৃষ্টি হয়নি অথবা বিশ্ব প্রকৃতির সেইসব নিয়ম কানুনও যখন জানা যায়নি যা মানুষকে আল্লাহর একত্ব সম্পর্কে ওয়াকেফহাল করতে পারে তখনও তাদের চরিত্র ছিলো বিশ্বস্ত । নবী রসূলরা সবাই এক আল্লাহর দাসত্ব ও আনুগত্য করার দিকে মানুষকে আহবান জানিয়েছেন, যে সত্যের সাথে তাদের প্রত্যক্ষ সাক্ষাত লাভ হয়েছে এবং য়ে সত্যকে পৌছে দেয়ার তাদের নিজেদের এ সত্যকে জানার স্বাভাবিক কারণ হচ্ছে এই যে, তীদেরকে সৃষ্টিই করা হয়েছে ৬//৬/.1051009016-1100
— পৃষ্ঠা ২৯৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।