Tafseer Fe Jilalil Quraan 2 PDF
/ ৪২৩
📝 লেখা 📖 পিডিএফ

বেসাম্লাত ও নবুণত শং্পৎগ বর্তমান পাঠ থেকে আমরা যে জিনিসটি পাচ্ছি তা হচ্ছে রসূলদের সম্পর্কিত বিশেষ ব্যাখ্যা । বলা হচ্ছে “ওই রসূলরা;' এখানে কিন্তু “এই রসূলরা' বলা হয়নি । এই বিশেষ ব্যাখ্যা দ্বারা তাদের সম্পর্কিত কথাগুলো বুঝা অনেকটা সহজ হয়ে গেলো। এ কথা ছারা অত্যন্ত জোরালো এবং স্পষ্টভাবে রসূলদের বর্ণনা পেশ করা হয়েছে। সূরার গোটা পাঠটি একত্রে সামনে রাখলে আমরা দেখবো যে সামনে কোনো একটি কথার বর্ণনা আসার পূর্বেই সেই বিষয় সম্পর্কে উল্লেখ করে নেয়াটা আসলেই একটা উত্তম পন্থা । রসূলরা হচ্ছেন মূলত একটি বিশেষ দল, তাদের প্রকৃতি সম্পূর্ণ ভিন্ন, যদিও অন্য মানুষের মতোই তারা মানুষ! তারপরও প্রশ্ন থাকে যে, তবে তারা কে? রেসালাতই বা কি জিনিসঃ রেসালাতের প্রকৃতিই বা কি? এ রেসালাত কিভাবে পূর্ণত্ব লাভ করে? একমাত্র তারাই কেনো রসূল, অন্য কেউ নয় কেন? আর কেমন করেই বা তারা রসূল হলেন? এসব প্রশ্ন স্বাভাবিকভাবে মানুষের মনে জাগে, যার জবাব উৎসাহী পাঠকের জানা প্রয়োজন । একথাগুলো লিখতে গিয়ে আমার নিজের অনুভূতি এমনভাবে কানায় কানায় ভরে গেছে যে, তাকে কথা কোনো ভাষাতেই প্রকাশ করা সন্ভব নয়। তা সত্তেও কিছু না কিছু লেখা দরকার! যে পৃথিবীতে আমরা বাস করি, আর যে বিশ্ব পরিবারের আমরা একটি অংশ, সেখানে এসব কিছুকে নিয়েই আমাদেরকে চলতে হয় এবং এর যাবতীয় নিয়ম-কানুনের সাথে তাল মিলিয়ে আমাদেরকে জীবন যাপন করতে হয়। এসব নিয়ম আল্লাহরই দেয়া । মানুষের সকল কাজই সহজ হয়, শৃংখলার সাথে সম্পাদিত হয় এবং সবাই নিজ নিজ কাজ যথাযথভাবে করতে পারে । ৃ যখনই মানুষ রাব্বুল আলামীন এর কাছে আত্মসমর্থন করার মন-মানসিকতা নিয়ে নিজ কর্তব্য পালন করতে শুরু করে তখন প্রকৃতির সব কিছুর সাথে তার আচরণে একটা গভীর মিল পাওয়া যায় এবং সে.তার সীমিত অনুভূতি দ্বারা ইচ্ছা করলে বুঝতে পারে, যে সব কিছু যেমন ্রষ্টার ইচ্ছা অনুযায়ী কাজ করে যাচ্ছে সেও একইভাবে তাঁরই ইচ্ছা পূরণ করে চলেছে। তখন সে একথা অনুভব করে ধন্য হয় যে, খেলাফতের যে গুরুদায়িত্ব তাকে দেয়া হয়েছিলো তার সীমিত পরিসরে যথাসম্ভব তার হক আদায় করার চেষ্টা সে করে চলেছে। মানুষ বিশ্বাস করে যে তার চতুর্দিকে ছড়িয়ে থাকা প্রকৃতির বস্তু নিচয়ের জ্ঞান লাভ করার জন্যে তার সামনে মৌলিক কিছু উপায় আছে, যদি এটা মাঝে মাঝে অবশ্যই অনুমানভিত্তিক হয়ে পড়ে । এ ছাড়া তাদের মতে আরও দুটি পথ আছে এবং তা হচ্ছে নিজ চোখে সেগুলো দেখা, অপরটি হচ্ছে বাস্তব অভিজ্ঞতা'যা অপরের কাছ থেকে জানা যায় । এ উপায়গুলো সঠিক পৎপ্রাপ্তির জন্যে কিছুতেই যথেষ্ট নয়। প্রকৃতির মধ্যে প্রদত্ত এ দুটি উপায় সঠিক পথ-প্রাপ্তির ব্যাপারে কিছু আশিক কাজ করতে পারে। কিন্তু এগুলো যেমন পূর্ণাংগ নয় তেমনি স্বয়ংসম্পূর্ণও নয়। সুনিশ্চিতভাবে সেখানে এর সুফল আশা করা যায় না। তবুও সেগুলোর গুরুত্ব একেবারে কম নয়, এ দুটি উপায় তাকে প্রকৃতির সব কিছু থেকে এক দীর্ঘ সময় পর্যন্ত জ্ঞান লাভ করতে তাকে উদ্বুদ্ধ করে । এতে যা কিছু সে হাসিল করে তা কোনো পূর্ণাংগ জ্ঞান নয়, যাকে তার যাবতীয় প্রয়োজন মিটানোর জন্যে যথেষ্ট মনে করা যেতে পারে; কারণ এসব কিছু প্রকৃতির নিয়ম কানুনের মধ্যে যে গোপন তথ্যগুলো রহস্যাবৃতাবস্থায় আছে- যা সব কিছুকে এক অদেখা বন্ধনী তা দ্বারা বেঁধে রেখেছে, তা মানুষের এ সীমিত দৃষ্টিশক্তির আংশিক দেখা ছারা ৬//৬/.1051009016-1100

— পৃষ্ঠা ২৯৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।