Tafseer Fe Jilalil Quraan 2 PDF
/ ৪২৩
📝 লেখা 📖 পিডিএফ

বর্ণনা প্রদান করা হয়েছে। আল্লাহর পথে খরচ করা এবং সদ্কা-খায়রাত করাকে ইসলামী সমাজের এক বিশেষ বৈশিষ্ট্য বলেও এখানে উল্লেখ করা হয়েছে। অপরদিকে দানশীলতার বৈশিষ্ট্য সমৃদ্ধ ইসলামী সমাজ এবং তার মোকাবেলায় সূদভিত্তিক অনৈসলামী সমাজ ব্যবস্থার মধ্যে পার্থক্য বর্ণনা করে সে নোংরা সমাজের কাছে কোরআনের সুন্দর আবেদনটি উপস্থাপন করা হয়েছে । এই আবেদনের ফলে সেই বাতিল সমাজের অর্থনৈতিক ও সামাজিক ব্যবস্থা তেমনি ধসে পড়েছে যেমন করে বজ্রপাত হলে কোন প্রসাদের সার্বিক ধ্বংস সাধিত হয়। এর সাথে সাথে কোরআনে কারীমের শিক্ষা উপস্থাপনের মাধ্যমে আল্লাহ সোব্হানাহু ওয়া তায়ালা মুসলিম সমাজকে সুন্দর, সুষ্ঠু ও নির্মল একটি অর্থ ব্যবস্থা দিয়েছেন। এবার আসছে ইসলামের আইন প্রণয়ন প্রসংগ । কোরআনে কারীমের বিভিন্ন স্থানে বিভিন্ন আইন প্রণয়নের কথা বলা হয়েছে। এখানে দুটি আয়াতের মধ্যে কোরআনে কারীমের আইনের মূলনীতি সম্পর্কিত কিছু কথা বিধৃত হয়েছে। তন্মধ্যে একটি আয়াত কোরআনের সব থেকে দীর্ঘ আয়াত। এ দুটি আয়াতের মাধ্যমে ইসলামী শরীয়তের মূল কথাগুলো বর্ণিত হয়েছে। এগুলো কোরআনের শুরুতে বর্ণিত কথাগুলোর সাথে পূর্ণ সামঞ্জস্যশীল। এ বর্ণনা অত্যন্ত সাবলীল ও হৃদয়থাহী। অতপর একথাগুলো বলে সূরাটির সমান্তি টানা হয়েছে যে, ইসলামী চিন্তা-চেতনার মূল কথা হচ্ছে আল্লাহ তায়ালা, ফেরেশতা, এঁশী গ্রন্থাবলী এবং রসূলদের ওপর দৃঢ়বিশ্বাস বা ঈমান। সেখানে একথাও স্পষ্ট করা হয়েছে যে, 'রসূলদের পরম্পরের মধ্যে নীতিগতভাবে কোন পার্থক্য আমরা করি না।" এ মূলনীতি ইতিপূর্বে অন্য সূরার মধ্যেও বর্ণিত হয়েছে । এমনি করে সূরাটির শেষের দিকে আল্লাহর সমীপে মুসলমানদের বিনয্র মোনাজাত ব্যক্ত হয়েছে । এই মোনাজাতের মাধ্যমে মোমেন ও তার রব-এর সম্পর্কের প্রকৃতি স্থায়ী ও সুনিবিড়ভাবে স্থির করে দেয়া হয়েছে। সূরাটির মধ্যে বর্ণিত বনি ইসরাইলের দিকেও এখানে ইংগীত পাওয়া যায়। দোয়া শেখাতে গিয়ে এরশাদ হচ্ছে “হে আমাদের রব, পাকড়াও করো না আমাদেরকে আমরা যদি কিছু ভুলে গিয়ে থাকি অথবা কোন ক্রটি করে থাকি । হে আমাদের রব, আমাদের দ্বারা এমন কোন বোঝা বহন করিয়ো না যা বইবার মত শক্তি আমাদের নেই। মাফ করে দাও আমাদের ক্রটি-বিচ্যুতিগুলো সার্বিকভাবে আমাদেরকে ক্ষমা করো এবং রহম করো আমাদের ওপর । তুমিই তো আমাদের মওলা; অতএব আমাদেরকে কাফের জাতির ওপর বিজয়ী হওয়ার জন্য সাহায্য করো । এই সমাপনী কথাগুলো সূরাটির শুরু ও মধ্যস্থিত দীর্ঘ ও সৃক্ষ্স বর্ণনার সাথে পরিপূর্ণ সাম স্যশীল। “সে সকল রসূল যাদের মধ্যে কেউ ছিলেন এমন, যার সাথে আল্লাহ তায়ালা কথা বলেছিলেন, আর তাদের মর্যাদা আল্লাহ তায়ালা অনেক বাড়িয়েছেন এবং আমি, মারইয়ামের-পুত্র ঈসাকে বহু স্পষ্ট নিদর্শন দিয়েছিলাম এবং তাকে পবিভ্র বূহ্‌ দ্বারা সাহায্য করেছিলাম । অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে আসবেন; আর যারা কুফরী করেছে তাদের অভিভাবক হলো তাগুতরা। তারা তাদেরকে আলোর থেকে অন্ধকারের দিকে নিয়ে যায়। তারাই হলো জাহান্নামের অধিবাসী, সেখানে তারা চিরদিন থাকবে ।' 74 ৬///৬/.159100901.1709

— পৃষ্ঠা ২৯৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।