কিছুই পরিবেষ্টিত হয়ে আছে। এ উভয়টি ও এর মধ্যে সৃষ্টিকূলের হেফাযত করার কাজ তাই কখনো তাকে পরিশ্রীন্ত করে দিতে পারে না। তিনিই হচ্ছেন মহান ও অসীম ক্ষমতার আধার! “ইসলামের ধ্যান-ধারণাকে মেনে নেওয়ার ব্যাপারে কোন জবরদস্তী নেই, অসত্যের আধারের মধ্য থেকে সত্যের বাতি স্পষ্ট হয়ে উঠেছে। এখন যে তাগুতকে প্রত্যাখ্যান করেছে এবং এক আল্লাহকে বিশ্বাস করেছে, সেইই মজবুত করে ধারন করেছে সেই দৃঢ় বন্ধনের রশীকে যা কখনও ছিড়বার নয়, আর আল্লাহ তাআলাই একমাত্র সত্ত্বা যিনি শুনেন এবং দেখেন আর সেইতো (সে মোমেন) নির্লিপ্ত চিত্তে ও পরম প্রশান্ত মনে তার পথে চলে আল্লাহর সাহায্য বলে এবং আল্লাহরই পরিচালনায় । সে আল্লাহর হেদায়েতের ওপর দৃঢ় আস্থা রাখে এবং তাঁর পরিচালনার উপর পূর্ণ নির্ভরশীল । এরশাদ হচ্ছে, ঘনঘটা থেকে বের করে আলোর দিকে নিয়ে যান। আর যারা কুফরী করেছে। তাদের বন্ধু আল্লাহদ্রোহী, সীমা লংঘনকারী ব্যক্তিরা যারা তাদেরকে আলোক থেকে বের করে অন্ধকারের মধ্যে নিয়ে যায়। ওরাই তো হচ্ছে দোযখবাসী, সেখানে তারা থাকবে চিরদিন ।' এভাবে এই পারার শুরুতে এই কথাগুলো একের পর এক বর্ণনায় এসেছে। সূরাটির শুরু. হয়েছিলো যে কথাগুলো দিয়ে সেই আলোচনার ধারাই গোটা সূরাটিতে প্রবাহিত হয়ে চলেছে, যাতে করে এর ফলে মুসলিম জামায়াতের উদ্দেশ্য ও লক্ষ্য সুনির্দিষ্টভাবে স্থিরিকৃত হয়ে যায়। মৃত্যু ঠিক সেইভাবে সত্য যেভাবে জীবনের আগমন সত্য- একথার ওপর ঈমানী ধ্যান-ধারণা সম্পর্কে নীচে কিছু আলোচনা আসছে। বলা হয়েছে, ইবরাহীম (আ.)কে যেসব পরীক্ষার সম্মুখীন হতে হয়েছিলো তার মধ্যে দুটি পরীক্ষা ছিলো প্রধান। অপর এক বর্ণনা অনুযায়ী তৃতীয় একটি অভিজ্ঞতাও তার জীবনে এসেছে, আর তা হচ্ছে জীবন ও মৃত্যুর বাস্তবতা । আসলে এ উভয় অবস্থার সরাসরি সম্পর্ক হচ্ছে আল্লাহর জ্ঞান ও ইচ্ছার সাথে। ইচ্ছা করলেই কেউ কাউকে মারতে পারে না। এখানে আল্লাহর ইচ্ছাই সব কিছুর মধ্যে প্রবাহিত। এ বাস্তব অভিজ্ঞতাটি ইবরাহীম (আ.) যে প্রত্যক্ষভাবে লাভ করেছিলেন তা অন্য কোনো মানুষের পক্ষে লাভ করা সম্ভব নয়। একমাত্র তিনিই এ পরম ও জ্ঞান ও অভিজ্ঞতা হাসিল করেছিলেন। আল্লাহ তায়ালা রহস্যসমূহ মানুষের জ্ঞান ও অনুভূতির সীমার মধ্যে আসা কোনো কঠিন ব্যাপার বরং এটাই সঠিক কথা যে, আল্লাহর অসীম জ্ঞান-ভান্ডার মানুষের ধ্যান-ধারণা ও চিন্তার বহু উর্ধের জিনিস । এখানে একথা বিশেষভাবে উল্লেখযোগ্য যে যুদ্ধ ও জেহাদের মধ্যে সুদূরপ্রসারী পার্থক্য রয়েছে, যেমন ঈমানী ধ্যান্ন ধারণা ও অন্যান্য গুণাবলীর মধ্যকার পার্থক্য সবার কাছে স্পষ্ট । এখান থেকে মুসলিম সমাজের নাগরিকদের পারস্পরিক সম্পর্কের বিস্তারিত আলোচনা শুরু হচ্ছে। তারপর জানানো হচ্ছে যে, পারস্পরিক দায়িত্ববোধ ও সচেতনভাবে সে দায়িত্ব পালন করা মুসলিম সমাজের বৈশিষ্ট্য । এ সমাজে সুদী লেন-দেন ব্যবস্থা পরিত্যক্ত হয়েছে এবং একে অভিশাপ হিসেবে গণ্য করা হয়েছে । অপরদিকে মুসলিম সমাজকে আল্লাহর পথে খরচ ও দান সম্পর্কে উৎসাহ দেয়া হয়েছে এবং এই বিষয়েই সূরা বাকারার অবশিষ্টাংশে বিশদভাবে আলোচনা করা হয়েছে। কোরআনে মজীদের বহু সূরার মধ্যে এবং এই তাফসীর “ফী যিলালিল কোরআন'-এর মধ্যেও আল্লাহর পথে ব্যয় করা সম্পর্কে বিস্তারিত আলোচনা এসেছে। যে সমস্ত ঘটনা ও উৎসাহব্যঞ্জক ইতিহাস কোরআনে মজীদে বর্ণিত হয়েছে সেগুলোর বিবরণ উপযুক্ত স্থানে দেয়া হবে ইনশাআন্লাহ। এখানে জেহাদ ও ক্তোল সম্পর্কে অত্যন্ত বলিষ্ঠ কিছু ৬/৬/৬/.1051009016-1000
— পৃষ্ঠা ২৯৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।