তুলতে পারে এবং রসূলদের সাথে বনি ইসরাইল ও অন্যান্যদের সঠিক ব্যবহার কি হওয়া উচিত তা তাদেরকে জানানো যেতে পারে । এদের মধ্যে অবশ্য অনেকে হেদায়েতের ওপর কায়েম ছিলো এবং অনেকে আবার সঠিক পথ পরিত্যাগ করেছিলো । এ ঘটনাটি জানতে পারলে এখনকার সঠিক পথের অনুসারী মানুষদের নবীর পথ পরিত্যাগকারীদের সাথে যথাযথভাবে মোকাবেলা করতে সক্ষম হবে। এ কারণে অতীতে রসূল ও তাদের অনুসারীদের মধ্যে যে বিষয়ে মতভেদ দেখা দিয়েছে, এমনকি তারা যে প্রচন্ড ঝগড়া বিবাদে লিপ্ত হয়েছে তার বিবরণ পেশ করতে গিয়ে একথাটি এখানে বিশেষভাবে উল্লেখ করা হয়েছে যে, দ্বীনের দাওয়াত গ্রহণ করার সাথে সাথে তাদেরকে এ কাজের প্রসার কল্পে খরচ করতেও এগিয়ে আসতে হবে । এরশাদ হচ্ছে, সেই দিনটি আসার পূর্বে তোমরা আল্লাহর পথে খরচ করো । সেদিন কোন বেচা-কেনা থাকবে না, থাকবে না কোনো সুপারিশ । কোনো দানও সেদিন গ্রহণ করা হবে না।" এখানে উল্লেখ্য যে, প্রতিটি দ্বীনী দাওয়াত-এর সাথে জেহাদ ওতপ্রোতভাবে জড়িত। এবং সকল অবস্থাতেই এই কাজে অর্থের প্রয়োজন হবে। তাই, যারাই ঈমান আনবে তাদেরকে এ পথে চলতে গিয়ে দুঃখ কষ্ট বরদাশত করার সাথে সাথে অর্থের কোরবানীও দিতে হবে । বিশেষ করে ইসলামের প্রথম যুগে, যখন রসূল (স.) ও তার সংগী সাথীরা যুদ্ধের প্রস্তুতি নিতে গিয়ে যুদ্ধান্ত্র ও অন্যান্য সরঞ্জামাদি সংগ্রহ করার কাজে ব্যস্ত ছিলেন তখন আল্লাহর পথে খরচ করার এই মালের কোরবানীর বড়ো বেশী প্রয়োজন ছিলো । তারপর যে চিন্তাধারার ওপর মুসলিম জামায়াতের অস্তিত্ব গড়ে উঠেছে তার মূলনীতিগুলো এখানে একে একে বিধৃত হয়েছে। সে বিবরণের মূল কথা হচ্ছে, আল্লাহর একত্ব এবং তার অস্তিত্ব, সব কিছুই যে একমাত্র তিনিই পরিচালনা করে চলেছেন এবং তার কারণেই সকল কিছুর অস্তিত্ব টিকে আছে, এ কথাগুলোর ওপর ঈমান আনা । এ কথাটিও জানানো হয়েছে যে, সাধারণভাবে সব কিছুর ওপর তার কর্তৃত্ব বিরাজমান । তীর সর্বব্যাপী জ্ঞান সব কিছুর ওপর ছড়িয়ে রয়েছে। সব কিছুর ওপর তার তদারকী ক্ষমতা রয়েছে তথা তীর ক্ষমতা সব কিছুকেই ঘিরে রেখেছে এবং সব কিছুর রক্ষণাবেক্ষণও একমাত্র তিনিই করে চলেছেন। তাঁর কাছে তার অনুমতি ব্যতীত কোনো সুপারিশ করা চলে না, তার প্রদত্ত জ্ঞান ছাড়া কারো কোনো জ্ঞানও নেই। এসব কথা জানানোর উদ্দেশ্য হচ্ছে যেন মানুষ ইসলাম গ্রহণ করার পর পরিপূর্ণ ও স্বচ্ছ ধ্যান ধারণা নিয়ে তার পথে চলতে পারে । কেননাএই পরিষ্কার আকীদা বিশ্বাসের ওপরই সকল কাজের পূর্ণতা নির্ভর করে। আল্লাহ তায়ালা এক চিরঞ্জীব পরাক্রমশালী সত্ত্বা- এই বিশ্ব ভূমন্ডলের সব কিছুকে তিনি অত্যন্ত শক্ত হাতে ধরে রেখেছেন- তিনি ছাড়া (এই আকাশ নভোমন্ডলে) দ্বিতীয় কোনো ইলাহ নাই। (সমগ্র সৃষ্টিকূলের সৃষ্টি ও পরিচালনার কাজে) ঘুম (তো দূরে থাক) সামান্য তন্দ্রাও তাকে আচ্ছন্ন করে না, এই বিশ্ব চরাচরে যেখানে যা কিছু আছে তার সব কিছুরই একচ্ছত্র মালিকানা তার, কার এমন সাহস আছে যে, এই শাহানশাহর দরবারে তার বিনা অনুমতিতে কিছু সুপারিশ পেশ করবে? প্রতিটি সৃষ্টির বর্তমান ভবিষ্যতের সব কিছুই তিনি জানেন। তার জানা বিষয়সমূহের কোনো কিছুই তার সৃষ্টির জ্ঞানের সীমা পরিসীমার আয়ন্ত্াধীন হতে পারে না, তবে কোনো ছিটে ফৌটা বিষয়ের কিছু জ্ঞান যদি তিনি কাউকে দান করে থাকেন, তবে তা ভিন্ন কথা আসমান যমীনের সব ৬//৬/.1051009016-1100
— পৃষ্ঠা ২৯৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।