সামাজিক, অর্থনৈতিক, রাষ্ট্রীয় ও আন্তর্জাতিক সর্ববিষয় সম্পর্কেই কোরআন মজীদ উপদেশ ও সঠিক দিক নির্দেশনা দান করে। আলোচ্য অধ্যায়ে সূরায়ে বাকারার সমাপ্তি পর্যায়ের কথা শুরু হয়েছে। নবী মোহাম্মদ (স.) কে সম্বোধন করে আল্লাহর নিম্নলিখিত কথাগুলো দিয়েই তা শুরু হয়েছে। “আমি আল্লাহর আয়াতগুলো তোমার কাছে সঠিকভাবে তেলাওয়াত করছি। অবশ্যই তুমি রসূলদের একজন ।' একথাগুলো বনী ইসরাইলের সর্দারদের কথার জবাব দিতে গিয়ে বলা হয়েছিলো, এরশাদ হচ্ছে, “মূসার অন্তর্ধানের পর বনী ইসরাইলের সর্দাররা যখন তাদের কাছে আগত একজন নবীকে সন্বোধন করে বললো, আমাদের জন্যে একজন বাদশাহ্ পাঠিয়ে দিন যার সাথে গিয়ে আমরা আল্লাহর পথে লড়াই করবো ।' এ প্রসংগে কোরআনের শেষ কথাগুলো হচ্ছে, - “দাউদ জালুতকে হত্যা করলো। আল্লাহ তায়ালা তাকে শাসনক্ষমতা ও বুদ্ধি দিয়ে দিয়েছিলেন। শিখিয়েছিলেন তাকে আল্লাহ তায়ালা নিজ পছন্দমতো আরও বহু জ্ঞানের কথা ।" ইতিমধ্যে দ্বিতীয় পারার শেষ দিকেই মূসা ও দাউদ এর আলোচনা এসে গেছে। সে আলোচনার মধ্যে জানানো হয়েছে যে নবী মোহাম্মাদ (স.)-এর আগমন-বার্তা তাদের আগেই দেয়া হয়েছিলো ৷ রসূলদের যে বিভিন্ন যুগে বিভিন্ন পরীক্ষার সম্মুখীন হতে হয়েছে সে বিবরণও এ অধ্যায়ে দেয়া হয়েছে। এরপরই তৃতীয় পারা শুরু হয়েছে এবং রসূলদের পূর্বেকার আলোচনাই এগিয়ে গেছে। এ আলোচনায় নবীদের একজনকে অপরের ওপর শ্রেষ্ঠত্ব দান করার কথা এবং কারো কারো কারো বিশেষ বৈশিষ্ট্য সম্পর্কে আলোচনা এসেছে, আরও বর্ণনা এসেছে এদের কারো মর্যাদা বৃদ্ধি সম্পর্কে। তারপর এ নবীদর অন্তর্ধানের পর তাদের অনুসারীদের মধ্যে মতবিরোধ এবং ঝগড়া-ঝাটি, মারামারি, কাটাকাটির বিবরণও এখানে এসেছে । এরশাদ হচ্ছে, (আল্লাহ)র এই যে নবী রসূলরা রয়েছে তাদের (সবার মর্যাদা সমান নয়) কাউকেও কারো ওপর আমি বেশী মর্যাদা ও সম্মান দান করেছি। এদের মধ্যে এমনও ছিলো যাদের সাথে আল্লাহ তায়ালা সরাসরি কথা বলেছেন। আবার কাউকে তিনি অন্যদিকে বেশী মর্যাদা দান করেছেন। করননি, তিনি) তাই করেন, যা তার ইচ্ছা। দ্বিতীয় পারার শেষে এবং তৃতীয় পারার শুরুতে বর্ণিত কথাগুলোর মধ্যে যেটুকু পার্থক্য দেখা যায়, তার উপযোগিতা বা যৌক্তিকতাও রয়েছে। এরূপ উপযোগিতা অবশ্য সূরার সর্বত্রই লক্ষ্য করাযায়। এ প্রসংগে উল্লেখযোগ্য যে মদীনায় ক্রমবর্ধমান মুসলিম দল, মদীনার অভ্যন্তরে ও উপকণ্ঠে অবস্থিত বনী ইসরাইলদের লোকদের মাঝে বিভিন্ন বিষয়ে প্রায়ই বিবাদ বেধে যেতো । এ বিষয়টি প্রথম দুটি পারায়ও স্পষ্টভাবে বর্ণিত হয়েছে। এখানে বলা হয়েছে যে, বনী ইসরাইল জাতি বরাবর রসূলদের অনুসরণ প্রশ্নে মতভেদ করেছে এবং সর্বদাই তারা তাদেরকে কষ্ট দিয়েছে। অবশ্য তাদের একটি দল যেমন কুফরী করেছে তেমনি অপর দলটি রসূলদের ওপর ঈমানও এনেছে। (এর বিস্তারিত বিবরণ উপযুক্ত স্থানে দান করা হবে ইনশাআল্লাহ।) এখানে সে সব ঘটনার উল্লেখই জরুরী মনে করা হয়েছে যাতে মুসলিম উম্মাহ তাদের সাথে ব্যবহারের সঠিক নীতি গড়ে ৬/৬/৬/.1051009016-1000
— পৃষ্ঠা ২৯৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।