Tafseer Fe Jilalil Quraan 2 PDF
/ ৪২৩
📝 লেখা 📖 পিডিএফ

82218551581) লা কি শা ৮০১৯০ ০ 9 ০০3 ০5১৯ ( ৬০ ০০ ৫ রাহী ১৮০৮ ৪ 52580 (1 4553 41119, ০1 ০৪ (বিতর্কের এক পর্যায়ে) ইবরাহীম বললো, আমার মালিক তিনি, যিনি (সৃষ্টিকুলকে) জীবন দান করেন, মৃত্যু দান করেন, সে বললো, জীবন মৃত্যু তো আমিও দিয়ে থাকি, ইবরাহীম বললো, (আমার) আল্লাহ তায়ালা পূর্ব দিক থেকে (প্রতিদিন) সূর্যের উদয়ন ঘটান, (একবার) তুমি তা পশ্চিম দিক থেকে বের করে দেখাও তো! (এতে সত্য) অস্বীকারকারী ব্যক্তিটি হতভম্ব হয়ে গেলো, (আসলে) আল্লাহ তায়ালা যালেম জাতিকে কখনো পথের দিশা দেন না। আফসীক আমআাতভ »২৫৩-৯২৩৮ আলোচ্য অংশটি সূরায়ে বাকারার তৃতীয় পারার অন্তর্গত, এ অংশটি আবার দুই ভাগে বিভক্ত । প্রথম অংশটি বর্ণিত হয়েছে সূরায়ে বাকারার মাঝামাঝি জামানায় আর দ্বিতীয় অর্ধাংশটি হচ্ছে সুরা আলে-ইমরানের প্রথমাংশ। আমরা এখানে সংক্ষেপে প্রথম অংশের আলোচনা শুরু করবো। দ্বিতীয় অংশের আলোচনা হবে সূরা আলে-ইমরানের শুরুতে ইনশাআল্লাহ্‌ সূরা বাকারার শেষ ভাগে সেই মূল বক্তব্যের পরিশিষ্টটি বর্ণনা করা হয়েছে যার পূর্বাভাষ এই সূরাটির সৃচনাতেই প্রদান করা হয়েছিলো । অবশ্য সূরাটির দ্বিতীয় পারার শেষ অংশের সাথে আলেচ্য বিষয়ের যথেষ্ট মিল পরিলক্ষিত হয়, আর তা হচ্ছে মুসলমানদের নব গঠিত দলটি যা মদীনায় এসে সবেমাত্র আশ্রয় পেয়েছিলো, তাকে অনাগত দিনের আরও কঠিন বিপদাপদের মোকাবেলার জন্যে প্রস্তুত করা । এসব বিপদ-আপদ আসলে আগেই শুরু হয়েছিলো এবং মুসলিম উম্মাহর এ ছোট্ট দলটি ঈমানরূপী এ মহা আমানতের কঠিন বোঝা বহন করার জন্যে পুরোপুরিভাবেই দৃঢ়সংকল্প হয়ে উঠেছিলো এবং পূর্বেকার নবী রসূলদের উম্মাতরা যেসব পরীক্ষা দিয়েছিলেন সে সব পর্যায়ও তারা অতিক্রম করে এসেছিলেন। তারা যেমন এ পথের রূপরেখা সম্পর্কে পুরোপুরি ওয়াকেফহাল ছিলেন তেমনি এ পথে চলতে গিয়ে যে কোনো মুহূর্তে যে পদম্থলন হতে পারে সে বিষয়ও তারা ভালোভাবে অবগত ছিলেন। তারা তাদের দুশমন, আল্লাহ্‌র দুশমন, সত্যের দুশমন ও ঈমানের সর্বপ্রকার তৎপরতা সম্পর্কে সতর্ক ছিলেন। এভাবে তারা এই দুর্গম পথের সকল মনযিলের চিহৃগুলো স্পষ্টভাবে দেখতে পাচ্ছিলেন। সকল উপায়-উপকরণ, সকল পাথেয় ও অভিজ্ঞতা এবং সকল উদ্দেশ্য ও লক্ষ্যকে সামনে নিয়েই তাদের এই প্রস্তুতিগুলো গৃহীত হয়েছিলো । ইসলামের প্রথম যুগ অতিক্রান্ত হওয়ার পর থেকে মুসলমানদের প্রত্যেক দলকে কোরআনে কারীম যুগের প্রয়োজন অনুসারেই গড়ে তুলেছিলো। এটাই ছিলো মুসলমানদেরকে সঠিকভাবে গড়ে তোলার সুষ্ঠ এবং সুদৃঢ় পথ। প্রত্যেক যুগেই ইসলামী আন্দোলনে নেতৃত্ব দানের জন্যে এই প্রশিক্ষণটারই প্রয়োজন ছিলো বেশী, আর সেই সময় থেকেই একটি জীবন্ত পথ প্রদর্শক হিসেবে কোরআনে করীম সক্রিয়ভাবে কাজ করে এসেছে । এ মহাগ্রন্থই প্রত্যেক যামানার সকল ইসলামী রাষ্ট্রের শাসনতন্ত্র হিসেবে বিবেচিত হয়েছে । বরং আরও সঠিক কথা হচ্ছে এই, যারাই কোরআনের কাছে সঠিক পথের সন্ধান চায়, সঠিক দিক নির্দেশনা চায় এবং জীবনের পদে পদে যতো প্রকার সমস্যা আসতে পারে, সে সকল সমস্যার সমাধানের জন্য যারা কোরআনের কাছেই হাযির হয়, কোরআন তাদের কখনো বঞ্চিত করে না; তাদের ব্যক্তিগত জীবন থেকে নিয়ে পারিবারিক, ৬//৬/.1051009016-1000

— পৃষ্ঠা ২৯৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।