অলসতা আর দুর্বলতা গ্রাস করতো । তার প্রকৃতির মধ্যে এই প্রবৃত্তি থাকার কারণেই মানুষ উদ্দীপ্ত হয়ে ওঠে। মানুষ হয়ে পড়ে সদা জাগ্রত, কর্মতৎপর । মাটির নীচে রক্ষিত সম্পদের সন্ধানে সে অনেক নিচে নেমে পড়ে। সুপ্ত শক্তির গোপন রহস্যকে সে কাজে নিয়োজিত করে। এভাবে সেশাস্তি, সুস্থিতি, মংগল কল্যাণ আর প্রবৃদ্ধি খুঁজে পায়। যদি এই উন্নতি অগ্রগতি এমন একটা কল্যাণকামী, হেদায়াতপ্রাপ্ত একটি দলের হাতে হতো, যারা সত্যকে স্পষ্ট করে তুলে ধরে, সত্যকে ভালোভাবে চিনতে পারে এবং আল্লাহর পথ কোনটা তাও স্পষ্টভাবে বুঝতে পারে । যারা অনুধাবন করে যে, পৃথিবীতে বাতিলকে প্রতিহত করে সত্যকে প্রতিষ্ঠা করার জন্যেই তারা আদিষ্ট হয়েছে। এটাই হচ্ছে তাদের একমাত্র কর্তব্য । যারা বুঝতে পারে যে, এ মহান ভূমিকা পালন করা ছাড়া আল্লাহর আযাব থেকে নাজাতের অন্য কোনো পথ নেই । এ ছাড়া দুনিয়ায় আল্লাহর পথে আনুগত্য প্রকাশ এবং আল্লাহর সন্তুষ্টি অর্জন করার অন্য কোনো উপায় নেই। | এখানে এসেই আল্লাহ তায়ালা তাঁর নির্দেশ জারী করেন। তার নির্ধারিত ভাগ্যলিপি কার্যকর করেন। সত্য, মংগল কল্যাণ ও সুস্থিতির বাণীকে তিনি উর্ধ্বে তুলে ধরেন। সংঘাত-সংঘর্ষ আর প্রতিরোধের পরিণাম তিনি দান করেন গঠনমূলক আর কল্যাণকর শক্তির হাতে । জীবনের যে চরম ও চূড়ান্ত পর্যায়ে তাকে নিয়ে যাওয়া তিনি নির্ধারন করে রেখেছেন, সেখানে তিনি তাকে নিয়ে যান। এখানে এসেই আল্লাহর ওপর আস্থাবান ক্ষুদ্র মোমেনের দল শেষ পর্যন্ত বিজয়ী হয় এবং তারা ] আল্লাহর সাহায্য লাভ করে। এর কারণ হচ্ছে, পৃথিবীর বুক থেকে বিপর্যয় রোধ করে জীবনে ংগল ও কল্যাণ প্রতিষ্ঠা করার ব্যাপারে আল্লাহ তায়ালার অভিপ্রায় বাস্তবায়নে তারা আল্লাহর প্রতিকী শক্তিতে পরিণত হয় । উন্নত লক্ষ্যের প্রতিভূ হওয়ার ফলেই তারা এ সাহায্য লাভের যোগ্য হয়। সবশেষে এই বাহিনীর ওপর মন্তব্য করে বলা হয়েছে, 'এগুলো হচ্ছে আল্লাহর নিদর্শন, যা আমি তোমার ওপর যথাযথভাবে তেলাওয়াত করছি, আর তুমি নিশ্চিতই রসূলদের মধ্য থেকে। আল্লাহ তায়ালা নিজেই এ আয়াতগুলো তার নবীকে পড়ে শোনাচ্ছেন। মানুষ এসব আয়াতের গভীর তত্ব অনুধাবন করতে পারলে বুঝতে পারবে যে, এটা কতো বিন্ময়কর ব্যাপার । “তোমার ওপর তা যথাযথভাবে তেলাওয়াত করছি । এখানে কেবল তেলাওয়াত করার কথা বলা হয়নি; বরং তার সংগে যোগ করা হয়েছে “যথাযথভাবে' ৷ তা আবার পাঠ করছেন এমন এক সত্ত্ব যিনি নিজেই তেলাওয়াত করা আর নাধিল করার অধিকার রাখেন। এ আয়াতগুলোকে তিনি বান্দাদের জন্যে সংবিধান হিসেবে রচনা করেছেন। আল্লাহ তায়ালা ছাড়া মানুষের জন্যে সংবিধান দেয়ার অধিকার আর কারো নেই। আল্লাহর বিধানের পরিবর্তে মানুষের জন্যে জীবন বিধান রচনা করা হচ্ছে স্বয়ং আল্লাহর অধিকারের ওপর হস্তক্ষেপ করা । তারা নিজেদের ওপর যুলুম করে, যুলুম করে বান্দাদের ওপরও । তারা এমন দাবী করে, যে দাবী করার অধিকার তাদের নেই। তা সম্পূর্ণ বাতিল ও মিথ্যা। আনুগত্য পাওয়ার কোনো অধিকার তাদের নেই। আনুগত্য করতে হবে কেবল আল্লাহর নির্দেশের, আর যারা আল্লাহর হেদায়াত মেনে চলে তাদের- অন্য কারো নয়। ৬//৬/.1051009016-1000
— পৃষ্ঠা ২৯০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।